ড.ইউনূসের দুঃখবোধ এবং প্রাসঙ্গিক কিছু কথা by ড. তারেক শামসুর রেহমান

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুঃখ পেয়েছেন। ডেনমার্কের প্রামাণ্যচিত্র নির্মাতা টম হাইনেমানের প্রচারিত প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশে বিতর্ক চলে, তাতে তিনি দুঃখ পেয়েছেন। কষ্টও পেয়েছেন। তবে তিনি লড়াই করতে চান না। ঢাকায় ফিরে এসে গত ১২ ডিসেম্বর তিনি সাংবাদিকদের ডেকে জানালেন, অভিযোগটি অসত্য। বলেছেন, এ অপপ্রচারে কারো উৎসাহ থাকতে পারে, যদিও তিনি খোলাসা করে বলেননি