Tuesday, October 27, 2026
লড়াইয়ে ফিরছে হিজবুল্লাহ, ইরানের অর্থায়নে নিচ্ছে নতুন যুদ্ধের প্রস্তুতি
লড়াইয়ে ফিরছে হিজবুল্লাহ, ইরানের অর্থায়নে নিচ্ছে নতুন যুদ্ধের প্রস্তুতি
ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লেও লড়াই চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। গত জুন থেকে সংঘাতের বিরতির সুযোগ নিয়ে গোষ্ঠীটি আবার অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। বিশেষ করে বিস্ফোরক সংগ্রহ এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম ড্রোন তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ আরেকটি সূত্রের মতে, সামরিক সক্ষমতা বাড়াতে ইরান থেকে কয়েক কোটি ডলার পেয়েছে গোষ্ঠীটি। এর বাইরে লেবাননের শিয়া অধ্যুষিত এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে সহায়তার জন্য তেহরান থেকে প্রায় ২০ কোটি ডলার পেয়েছিল হিজবুল্লাহ।
সংঘাতের গুরুত্বপূর্ণ কয়েকটি লড়াইয়ে ভেঙে পড়া কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থাও পুনর্গঠনের চেষ্টা করছে গোষ্ঠীটি। এ বিষয়ে হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে অবগত একটি সূত্র এবং নিরাপত্তা বাহিনীর আরও তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
রয়টার্সের প্রশ্নের জবাবে হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর বলেছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের কারণে প্রতিরোধ গড়ে তোলা তাদের বৈধ অধিকার। তবে তাদের কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়েছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।
সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহ এখনো তাদের অস্ত্রভান্ডার ও যোদ্ধাদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি। অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের কাজ এখনো চলছে।
চলতি মাসে লেবাননের কর্তৃপক্ষের জব্দ করা কিছু বিস্ফোরক নিজেদের বলে স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, বিস্ফোরকগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। হিজবুল্লাহর এক কর্মকর্তা ও লেবাননের এক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন, এগুলো বিশেষভাবে বিস্ফোরকবাহী ড্রোনে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল।
লড়াইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রন্টে ক্ষয়ক্ষতির কারণে কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থাও মেরামত করতে হবে হিজবুল্লাহকে। এসব এলাকার মধ্যে রয়েছে সংঘাতপ্রবণ বিনত জুবাইল শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি শৈলশিরা।
লেবাননের একটি সূত্র ও নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তার মতে, ছোট ছোট দলে অভিযান চালানো এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সীমিতভাবে ব্যবহারের কৌশলের কারণে কয়েকটি ফ্রন্টে হিজবুল্লাহর কিছু ইউনিট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফলে দূর থেকে নিয়ন্ত্রিত ইসরায়েলি সামরিক ব্যবস্থা, অস্ত্রসজ্জিত ড্রোন এবং সশস্ত্র রিমোট-নিয়ন্ত্রিত যানবাহনের মোকাবিলা করতে তাদের সমস্যায় পড়তে হয়।
ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে হিজবুল্লাহ তাতে সরাসরি অংশ নেবে কি না, তা এখনো স্পষ্ট করেনি গোষ্ঠীটি।
তবে হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর জানিয়েছে, লেবাননে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য ইসরায়েলি নেতারা যেন কোনো অজুহাত না পান, সে বিষয়ে তারা সতর্ক রয়েছে। বিশেষ করে নতুন করে সংঘাত শুরু হলে নিজেদের সমর্থক ও সাধারণ মানুষকে আবারও বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে গোষ্ঠীটির।
সূত্র : রয়টার্স
![]() |
| লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে। বিশেষ করে সীমান্তবর্তী রোশ হানিকরা এলাকায় সাম্প্রতিক হামলার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এমন ড্রোন ব্যবহার করছে যা ফাইবার-অপটিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এ ধরনের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম। ছবি : সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2384)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment