Saturday, August 1, 2026
এবার ফিলিস্তিনের গ্রামের ভেতরে ঢুকে মিছিল করল ইহুদিরা
এবার ফিলিস্তিনের গ্রামের ভেতরে ঢুকে মিছিল করল ইহুদিরা
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা ব্যবহার করে উসকানিমূলকভাবে হেঁটে যান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের এমন উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
তাণ্ডব চালিয়ে তারা মৃত ফিলিস্তিনিদের ওপর তৈরি স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানা গেছে।
গ্রামের বাসিন্দারা জানান, ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরাইলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।
এছাড়া, ফিলিস্তিনিদের ১২০ বছরের পুরোনো একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। ধ্বংস করা এই বাড়ি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের ঘোষণা (নাকবা) দেওয়ার অন্তত ৪০ বছর আগে নির্মিত হয়েছিল।
ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিলিস্তিনি ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি পুরোপুরি মুছে ফেলার একটি ত্বরান্বিত ও পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে এই প্রাচীন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এজে প্লাসের দেওয়া তথ্যের বরাত দিয়ে ঐতিহাসিক এই নিদর্শনের ওপর ইসরাইলি ধ্বংসযজ্ঞের কথা বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
এদিকে, গাজাভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হামাস ‘গাজা বোর্ড অব পিস’ বা শান্তি পরিকল্পনার আওতায় অস্ত্র সমর্পণে রাজি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উপত্যকাজুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসকদের দেওয়া তথ্যের বরাতে জানা গেছে, মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পরিচালিত একটি ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, পৃথক আরেকটি হামলায় গাজা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় আরো এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলি ১০ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুর শরীরে বিদ্ধ হলে সে গুরুতর আহত হয়।
ওয়াফার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশি চৌকির কাছে এক ফিলিস্তিনি পুরুষকে শারীরিক ও মানসিকভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ইসরাইলি বাহিনী।
নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ জানান, ইসরাইলি বাহিনীর হামলায় আহত ২২ বছর বয়সি এক যুবককে তাদের উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।
গত সপ্তাহে নাবলুসের কাছে অবস্থিত টেল গ্রামে বসতি স্থাপনকারীদের এক রক্তক্ষয়ী হামলায় চারজন ফিলিস্তিনি ও দুজন ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর থেকে ওই এলাকায় প্রায় প্রতিদিনই রাতভর অভিযান ও গ্রেপ্তার চালাচ্ছ ইসরাইলি সামরিক বাহিনী।
অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায়ও হামলা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার পরিষেবার এক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পরিচালিত অপর একটি পৃথক বিমান হামলায় এক ফিলিস্তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন আল-আকসা মার্টার্স হাসপাতালের চিকিৎসকেরা।
![]() |
| ৩১ জুলাই নাবলুসের কাছে অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামের মধ্য দিয়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের মিছিল। ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1463)
-
▼
August
(10)
-
▼
Aug 01
(7)
- একজন ইসরাইলি গাজায় থাকলেও অস্ত্র ছাড়বে না হামাস
- গাজা ছাড়তে ইসরায়েল কী রাজি, সংকটে নেতানিয়াহু
- এবার ফিলিস্তিনের গ্রামের ভেতরে ঢুকে মিছিল করল ইহুদিরা
- শীর্ষ ১০ বৈজ্ঞানিক ভুল by জাহিদ হোসাইন খান
- সেমিকন্ডাক্টরে চীনের বিস্ময়কর উত্থান, আধিপত্য হারা...
- ফিলিস্তিনিদের দমনে ইসরাইলের ‘পশু-যুদ্ধ’, নতুন অস্ত...
- পৃথিবীকে নীল বিন্দু খেতাব দিয়েছিলেন যে বিজ্ঞানী by...
-
▼
Aug 01
(7)
-
▼
August
(10)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment