Friday, June 12, 2026
বিদ্যুৎ ছাড়াই যেভাবে পানি ঠান্ডা করবেন by সুরাইয়া সরওয়ার
বিদ্যুৎ ছাড়াই যেভাবে পানি ঠান্ডা করবেন by সুরাইয়া সরওয়ার
গতানুগতিক পানির ফিল্টারের মতো মাটির ফিল্টারে পানি বিশুদ্ধ করার আলাদা কোনো ব্যবস্থা থাকে না। মূলত সংরক্ষণ এবং ঠান্ডা রাখার জন্য এটি ব্যবহৃত হয়। গঠন সাধারণ ফিল্টারের মতো হওয়ায় ‘মাটির ফিল্টার’ নামটি প্রচলিত। নিচে থাকে একটি স্ট্যান্ড, মাঝখানে সিলিন্ডার বা গোলাকার পাত্র, আর তা থেকে পানি সংগ্রহের জন্য একটি ট্যাপ। ওপরে থাকে ঢাকনা, যাতে ধুলাবালু না ঢোকে। ব্যবহারেও এটি সহজ। পানি ভরে রাখলেই ধীরে ধীরে মাটির ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাষ্পীভবনের মাধ্যমে পানি ঠান্ডা হয়ে যায়।
মাটির ফিল্টার বিভিন্ন মাপে পাওয়া যায়। ৬ লিটার, ৮ লিটার, এমনকি ১০ লিটার ধারণক্ষমতারও রয়েছে। পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী ফিল্টারের আকার বেছে নেওয়া যেতে পারে। গরমকালে এই ফিল্টারের চাহিদা বেড়ে যায়, জানান অনলাইনভিত্তিক পেজ ‘বাংলার মৃৎশিল্প’–এর স্বত্বাধিকারী তরিকুল ইসলাম। সিলিন্ডার আকৃতির পাশাপাশি আজকাল গোলাকার মাটির ফিল্টারও পাওয়া যায়।
বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান শামসুন্নাহার নাহিদ বলেন, ‘আমরা প্রতিদিন যে প্লাস্টিকের পাত্র ব্যবহার করি, তা সব সময় নিরাপদ না–ও হতে পারে। বিশেষ করে ফুড-গ্রেড না হলে তা পানিকে দূষিত করতে পারে। সেদিক থেকে মাটির পাত্র অনেকটাই নিরাপদ। এটি পানির স্বাভাবিক গুণাগুণ অক্ষুণ্ন রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, পাত্রটি যেন ভালোভাবে পোড়ানো ও মানসম্মত মাটি দিয়ে তৈরি হয়।’ ডিজাইনের দিক থেকেও রয়েছে বৈচিত্র্য। মাটির ফিল্টারে খাঁজকাটা নকশা, ফুল-পাতার অলংকরণ, এমনকি আধুনিক মিনিমাল ডিজাইনও দেখা যায়। আকার ও নকশাভেদে দাম ৯০০ থেকে ২০০০ টাকা।
ব্যবহারের আগে নতুন ফিল্টার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। প্রথমবার ব্যবহারের আগে ফিল্টার পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। এক-দুই দিন পানি ভরে রেখে ফেলে দেওয়া ভালো। নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত একবার লিকুইড ক্লিনার দিয়ে ফিল্টার পরিষ্কার করা উচিত। মাসে একবার নরম কাপড় দিয়ে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া ভালো। একনাগাড়ে বেশি দিন ফিল্টারে পানি রেখে দেওয়া উচিত নয়। অন্তত দুই দিনে একবার পানি বদলে নিতে হবে।
![]() |
| গরমকালে মাটির ফিল্টারের চাহিদা বেড়ে যায়। ছবি: খালেদ সরকার |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1402)
-
▼
June
(267)
-
▼
Jun 12
(24)
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি রোববার জেনেভায় সই ...
- ক্যানসারের তথ্য রোগীকে কতটা জানানো উচিত by ডা. আরম...
- কাঁধের ব্যথা কেন অবহেলা করবেন না by ডা. সাকিব আল ন...
- পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ? by ত...
- বিদ্যুৎ ছাড়াই যেভাবে পানি ঠান্ডা করবেন by সুরাইয়া ...
- গর্ভাবস্থায়ও অনেকের মুখ বেঁকে যায় কেন by ডা. হিমেল...
- ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর লেলিয়েও বর্বরতা চালি...
- ট্রাম্পের নিশানা আবারও ইরানের প্রধান তেলকেন্দ্র ‘খ...
- উত্তর প্রদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ধর্মান...
- সাগরতলে তিমির ৫০ লাখ বছরের পুরোনো সমাধিক্ষেত্র আবি...
- মুসলিম গণিতবিদের নাম থেকে যেভাবে এলো ‘অ্যালগরিদম’
- শত্রুর আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আই...
- ইরানে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টায় ট্...
- ইরানের খার্গ দ্বীপ নিয়ে ট্রাম্পের এত আগ্রহ কেন
- গলিত লাশ ও ফলিত শিক্ষা by ড. আ ফ ম খালিদ হোসেন
- ইরানের কড়া হুঁশিয়ারি, ‘অননুমোদিত’ পতাকা বা স্লোগান...
- হতাশ ট্রাম্প কেন আবারও ইরানে বোমাবর্ষণে নামলেন
- ট্রাম্প বলছেন শিগগিরই শান্তিচুক্তি, ইরান বলছে চূড়া...
- জামদানি শাড়ির কারিগরের মৃত্যুর পর কী লিখলেন জয়া আহসান
- যৌন পার্টি ও ব্ল্যাকমেইল: ভারতীয় বংশোদ্ভূত গ্রেফতার
- নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি হিসেবে ইতিহাস গড়া...
- প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত
- কুকুরের কারণে ‘অদ্ভুত’ দুর্ঘটনা, গুলিবিদ্ধ মালিক
- ইসরায়েলি প্রতারণায় শুরু হওয়া যে সংঘাত বদলে দিয়েছিল...
-
▼
Jun 12
(24)
-
▼
June
(267)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment