Sunday, January 4, 2026
ভেনেজুয়েলায় কি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে
ভেনেজুয়েলায় কি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে
হামলা চালিয়ে ভেনেজুয়েলার মতো কোনো সার্বভৌম দেশের শীর্ষ নেতা এবং তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের যতটুকু বজায় ছিল, তা-ও শেষ হয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কাতারের রাজধানী দোহার হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সরকারি নীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত আল–জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র জোর করে শাসনব্যবস্থাকে (রেজিম) পরিবর্তনের চেষ্টা করছে। এ ধরনের চেষ্টা সাধারণত ভালো ফল বয়ে আনে না।’
বারাকাত বলেন, ‘এর আগেও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা যুক্তরাষ্ট্রকে অনেকবার শাসন পরিবর্তনের চেষ্টা করতে দেখেছি। যেসব দেশে এমন চেষ্টা হয়েছে, সেখানে বছরের পর বছর ধরে বিশৃঙ্খলা চলেছে। আজও চলছে।’
এই বিশেষজ্ঞ বলেন, ‘ইরান নিয়েও আমরা এমন কিছু চেষ্টা দেখছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গত দুই দিনে ইরান ও ভেনেজুয়েলাকে জড়িয়ে বক্তৃতা দিতে দেখা গেছে। এ দুই দেশের মধ্যে কিছু মিল অবশ্য আছে। কিন্তু এর অর্থ এই নয় যে ভেনেজুয়েলা ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে। আর এ কারণে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করাকে ন্যায্যতা দেওয়া যাবে।’
বারাকাত সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার হামলা নিয়ে ‘সার্বিকভাবে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি, ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো পরিকল্পনা আছে। তা না হলে আমরা সেই অঞ্চলে বছরের পর বছর ধরে বিশৃঙ্খলা ও অস্থিরতা দেখব।’
আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক
আন্তর্জাতিক আইনের প্রতি যতটুকু সম্মান বজায় ছিল, মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তা–ও শেষ হয়ে গেছে বলে মনে করেন সুলতান বারাকাত। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এ ঘটনা থেকে বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের কাজ করতে উৎসাহিত হতে পারে।
বারাকাতের ভাষায়, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চুক্তির কফিনে সম্ভবত সর্বশেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের মূল নীতি ভেঙে দেওয়া হয়েছে।
কাতারের সরকারি নীতি বিভাগের এ অধ্যাপক আরও বলেন, লেবানন ও ইরানে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলার সঙ্গে ভেনেজুয়েলার ঘটনার মিল রয়েছে। এসব হামলা প্রচলিত আন্তর্জাতিক আইন ও নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
বারাকাতের আশঙ্কা, এখন চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অনুসরণ করতে পারে। তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ন্যায্যতা দাবি করতে পারবে।
ভেনেজুয়েলার সামনে কী
ভেনেজুয়েলায় এখন ঠিক কী ঘটতে যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
কোনো আগাম আলোচনা বা সমঝোতা ছাড়া মাদুরোর অনুগত সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে, এমনটি হওয়ার সম্ভাবনা কম। শনিবারের এই নাটকীয় পরিস্থিতির পর সামরিক বাহিনী থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
তবে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, কোনোভাবেই তিনি তাঁর দেশে বিদেশি সেনা সহ্য করবেন না, ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করবেন।
ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, ক্ষমতা নিকোলা মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোপুরি অনিশ্চিত ও অজানা পথে মোড় নিয়েছে। শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যাবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বিরোধী নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজেকে পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট বিকল্প নেতা হিসেবে তুলে ধরেছেন। তবে মাদুরোর রাজনৈতিক বিরোধীদের একটি বড় অংশ আবার ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী।
ভেনেজুয়েলার প্রয়াত বামপন্থী নেতা হুগো চাভেজের আদর্শে ও নামে গঠিত ‘চাভেজমো’ আন্দোলনের প্রতি দেশের সাধারণ মানুষের বড় একটি অংশের সমর্থন রয়েছে। মাদুরো এই আন্দোলনের অন্যতম নেতা।
এ অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশটি ভয়াবহ গৃহযুদ্ধ বা দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেতে পারে।
![]() |
| ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের পর ধোয়া ওঠতে দেখা যাচ্ছে। ৩ জানুয়ারি ২০২৬ ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1338)
-
▼
January
(307)
-
▼
Jan 04
(16)
- হিন্দুত্ববাদীরা যেভাবে বদলে দিচ্ছে ভারতের পরিচয়
- ঢাকায় করমর্দন: ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলবে?
- ইসরায়েলের কারাগার ও গাজায় শান্তির আশা by ডেডিভ হার...
- সুরক্ষিত দুর্গ থেকে মাদুরো আটক, অভিযানটি ছিল শক্তি...
- খালেদা জিয়া: প্রতিরোধের এক জীবন
- মাদুরোকে তুলে নিয়ে শান্তির নামে যুদ্ধে মাতলেন ট্রা...
- ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা ‘চালাব...
- বিশ্বের কোন দেশে কে রাষ্ট্র ও সরকারপ্রধান হবেন, ট্...
- যুক্তরাষ্ট্র কেন কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলা...
- মাঠে সার-কীটনাশক দিচ্ছে ড্রোন, সময় লাগে কম, খরচেও ...
- এআইয়ের প্রসার সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ কর্...
- মিয়ানমারে ভুয়া নির্বাচন ও জেনারেলদের নতুন রাজনৈতিক...
- সৌদি ও আমিরাতের মধ্যে বন্ধুত্ব থেকে শত্রুতা তীব্র ...
- ভেনেজুয়েলায় কি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে
- শিন বেতের সতর্কতার ৪ ঘন্টা পরে পুলিশ বার্তা পায়
- মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লংঘন: মেয়র জোহরান ম...
-
▼
Jan 04
(16)
-
▼
January
(307)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment