Wednesday, November 19, 2025
মৃত ভেবে ৮ ঘণ্টা হিমঘরে ফেলে রাখা মেয়েটির আঙুল নড়ছিল
মৃত ভেবে ৮ ঘণ্টা হিমঘরে ফেলে রাখা মেয়েটির আঙুল নড়ছিল
অচেতন রাঘাদকে মৃত ভেবে মর্গে নিয়ে যাওয়ার পর সেখানে হিমঘরে তার দেহ প্রায় আট ঘণ্টা পড়ে ছিল।
সম্প্রতি আল-জাজিরাকে নিজের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে গাজার ছোট্ট মেয়েটি।
রাঘাদ আল–আসার বলে, ‘অন্যদের মতো আমরাও আমাদের বাড়িতে বসে ছিলাম। হঠাৎ গুলি, যুদ্ধবিমান, ড্রোন সব আমাদের ওপর আছড়ে পড়ে।’
রাঘাদের বেঁচে যাওয়াকে অলৌকিক বললেও কম বলা হয়। সেদিন আরেক ফিলিস্তিনি বাবা নিজের ছেলেকে খুঁজতে মর্গে এসেছিলেন। তিনি মর্গের হিমঘরে থাকা মৃতদেহগুলো একে একে দেখতে শুরু করেন। হঠাৎ দেখেন, ঠান্ডা স্ল্যাবের ওপর পড়ে থাকা এক বালিকার আঙুল একটু একটু নড়ছে।
রাঘাদ বলে, ‘আমি দুই সপ্তাহ কোমায় ছিলাম। কোমা থেকে জেগে ওঠার পর, আমার পরিবার আমাকে বলে, আমাকে মর্গের রেফ্রিজারেটরে রাখা হয়েছিল।’
গত বছরের ৮ জুনের ওই হামলায় রাঘাদের দুই বোন মারা যায়। গুরুতর আহত বড় বোনের শারীরিক অবস্থা এখন তার চেয়েও খারাপ।
রাঘাদ বলে, ‘আমার পরিবারের বাকিরা সবাই আহত হয়েছেন। দুই বোন মারা গেছে। বড় বোনের অবস্থা আমার থেকেও খারাপ। সে এখন এক চোখে দেখতে পায় না, শরীর অনেকটা পুড়ে গেছে, গভীর ক্ষত রয়েছে ও পেটের পীড়াতেও আক্রান্ত।’
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ইসরায়েলের হামলায় এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে। জাতিসংঘ গাজায় জাতিহত্যা হয়েছে বলে ঘোষণা করেছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ৬৪ হাজার শিশু নিহত বা পঙ্গু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ৬৯ হাজার ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি।
‘রাঘাদ পুরোপুরি পাল্টে গেছে’
রাঘাদের বাবা মোহাম্মদ বলেন, যেদিন তাঁর বাড়িতে হামলা হয়, সেদিন তিনি কাজে ছিলেন। পরে এক স্বজন তাঁকে ফোন করে কী ঘটছে, জানায়। তিনি বলেন, ‘আমার কাছে খবর এল, আমার বাড়িতে হামলা হয়েছে। আমি কাজে ছিলাম। কী ঘটেছে, জানতে আমি সোজা হাসপাতালে ছুটে যাই।’
মেয়ে রাঘাদকে হাসপাতালে খুঁজে না পেয়ে তিনি বাড়িতে যান জানিয়ে মোহাম্মদ আরও বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে রাঘাদ পড়ে আছে কি না, দেখতে বাড়িতে যাই। সেখানেও তার চিহ্ন খুঁজে পাইনি।’
একপর্যায়ে হাসপাতালের হিমঘর থেকে উদ্ধার হয় মেয়েটি। মেয়েকে ফিরে পেয়েছেন বাবা ঠিকই। কিন্তু লক্ষ্য করেন, হামলার পর থেকে তার ছোট্ট মেয়েটি পুরোপুরি বদলে গেছে। কেন তাঁর এমনটা মনে হয়েছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে মোহাম্মদ বলেন, ‘ওই ঘটনার পর তার মানসিক স্বাস্থ্যের অবস্থা বদলে গেছে। সে অন্য মানুষ হয়ে গেছে। এখন এমনও ঘটে, হয়তো আমরা রাস্তায় হাঁটছি, সে হঠাৎ রাস্তায় অচেতন হয়ে পড়ে।’
রাঘাদ আল–জাজিরাকে বলেছে, সে এখনো দুঃস্বপ্ন দেখে এবং হামলার দিনের ঘটনা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে।
ভীত কণ্ঠে শিশুটি বলে, ‘আমি সেদিনের কথা মনে করতে চাই না, আমি যুদ্ধের শব্দ শুনতে চাই না এবং ওই দিনের কথা মনে করিয়ে দেয় এমন সবকিছু আমি এড়িয়ে যেতে চাই। আমি যুদ্ধবিমান ওড়া ও বোমার আওয়াজ পেলে আতঙ্কিত হয়ে পড়ি।’
রাঘাদের পরিবারের আশা, তাকে ও তার আহত বোনকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।
দুই বছরের যুদ্ধে গাজার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বর্বরতা, হামলায় শত শত চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। সেখানে স্বাস্থ্য অবকাঠামো বলে আর কিছু নেই।
যদিও গত মাসে হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে; কিন্তু গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত আছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়া পর ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ২৬০ জন নিহত হয়েছেন।
‘আমি চিকিৎসার জন্য বিদেশে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। বিদেশে অন্যরা যেভাবে জীবন কাটায়, সেভাবে জীবন কাটানোর অধিকার প্রতিটি শিশুর আছে; তাদের মতো খেলাধুলা করার, তাদের মতো ভালো থাকার অধিকার সবার আছে’, বলেছে রাঘাদ।
| আল–জাজিরার সঙ্গে কথা বলছে রাঘাদ আল–আসার। ছবি: আল–জাজিরার ভিডিও থেকে নেওয়া |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
November
(209)
-
▼
Nov 19
(9)
- মামদানিকে ভর্ৎসনা ট্রাম্পপুত্র এরিকের
- রায়ের দিন কলকাতায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা...
- দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ, অস্বীকারের রাজনীতি ও ...
- ‘ফিলিপাইনের প্রেসিডেন্ট কোকেইন আসক্ত’, ভাই-বোনের দ...
- মঙ্গলের উদ্দেশে বেজোসের ব্লু অরিজিনের সফল রকেট উৎক...
- মৃত ভেবে ৮ ঘণ্টা হিমঘরে ফেলে রাখা মেয়েটির আঙুল নড়ছিল
- ইসরায়েলের সবচেয়ে বড় বিপদ এখন ইসরায়েলের ভেতরেই by প...
- ১৩৬ পুরুষের ধর্ষণকারীকে যেভাবে ফেরত চায় ইন্দোনেশিয়া
- নিরাপত্তা পরিষদে গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন
-
▼
Nov 19
(9)
-
▼
November
(209)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment