Tuesday, June 10, 2025
ট্রাম্প কেন উচ্চশিক্ষা ও জ্ঞানসাধনাকে শত্রু ভাবছেন by ইয়ান বুরুমা
ট্রাম্প কেন উচ্চশিক্ষা ও জ্ঞানসাধনাকে শত্রু ভাবছেন by ইয়ান বুরুমা
যদিও ভ্যান্স নিজে ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা করেছেন, এরপরও তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে পরিচালিত ‘অভিযানে’ একজন সক্রিয় সৈনিক হিসেবে কাজ করছেন।
এই শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে গবেষণার জন্য অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া, বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বাধা সৃষ্টি করা, বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়ানো হবে ও কীভাবে পড়ানো হবে—তা নিয়ন্ত্রণের চেষ্টা করা।
‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) স্লোগান বাস্তবায়নের কথা বলে ট্রাম্প এখন এমন সব প্রতিষ্ঠান ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন, যেগুলো একসময় আমেরিকাকে মহান করে তুলেছিল।
প্রশ্ন হলো যেসব প্রতিষ্ঠান চিকিৎসা ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি এনেছে, সেগুলোর ওপর এত আক্রমণ চালানোর পেছনে উদ্দেশ্যটা আসলে কী?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ অন্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ইহুদিবিদ্বেষের আঁতুড়ঘর’ হিসেবে করা একধরনের ধৃষ্টতা। এই মন্তব্যটি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে, যিনি মশাল হাতে ‘আমাদের ভূমিতে ইহুদিদের ঠাঁই হবে না’ বলে স্লোগান দেওয়া নাৎসিদের মধ্যেও ‘অনেক ভালো মানুষ’ আছে বলে অতীতে মন্তব্য করেছেন।
আসলে, ‘মাগা’পন্থী, অর্থাৎ ট্রাম্পের অনুসারীদের কাছে ইহুদিবিদ্বেষের সংজ্ঞা খুব সংকীর্ণ। তাঁদের মতে, যাঁরা ইসরায়েলের বর্তমান সরকার বা নেতানিয়াহুর সমালোচনা করেন, তাঁরা ইহুদিবিদ্বেষী। অর্থাৎ কেউ যদি ইহুদি রাষ্ট্রবাদের বিরুদ্ধে কথা বলেন, তবে তাঁকে তাঁরা ইহুদিদের ঘৃণা করা লোক বলেই ধরে নেন। সব সমালোচক ইহুদিবিদ্বেষী নন—এই সহজ কথাটা তাঁরা মানতে চান না।
ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে কিছু মানুষ ইহুদিবিদ্বেষী হতে পারেন; শিক্ষকদের মধ্যেও কেউ কেউ হয়তো এমন আছেন। কিন্তু এই কয়েকজনের কারণে গোটা উচ্চশিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার কোনো যুক্তি নেই।
আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোতে (যেমন হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন ইত্যাদি) ইহুদিবিদ্বেষ দূর করার যে কথা বলা হচ্ছে, তা আসলে একটি অজুহাতমাত্র। এর লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের বামপন্থী আর উদারপন্থী মানুষদের ওপর আঘাত হানা, যাঁদের অনেকে নিজেরাও ইহুদি।
জ্ঞানী-গুণী মানুষদের, বিশেষ করে বিজ্ঞানীদের প্রতি ঘৃণা চরমপন্থী জনতুষ্টিবাদী রাজনীতির পুরোনো বৈশিষ্ট্য। ১৯৩০-এর দশকে হিটলার বলেছিলেন, ‘জার্মানরা বেশি শিক্ষিত হয়ে পড়েছে। শুধু জ্ঞানকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব জ্ঞানী কাজের শত্রু।’
বিজ্ঞান এমন এক জিনিস, যা সব দেশের, সব জাতির মানুষ একসঙ্গে করে। কিন্তু এই দৃষ্টিভঙ্গিকে নাৎসিরা অপছন্দ করতেন। কারণ, তাঁরা চাইতেন সবকিছুই যেন শুধু জার্মান জাতির জন্য হয়। তাই তাঁরা বিজ্ঞানকে ‘সবার জন্য’ বলে ভাবতেন না। তাঁরা বলতেন, ‘গবেষণা করতে হলে আগে দেখতে হবে তুমি কোন জাতির লোক।’
১৯৩৪ সালে জোহানেস স্তার্ক নামের এক নাৎসিবাদী জার্মান বিজ্ঞানী বলেছিলেন, ‘নাৎসি সরকারের অধীনে বড় কোনো বৈজ্ঞানিক দায়িত্বে এমন কাউকে বসানো যাবে না, যিনি জার্মান নন বা জার্মান জাতিকে ভালোবাসেন না; শুধু সেই মানুষেরাই এসব জায়গায় বসতে পারবেন, যাঁরা জার্মান এবং গর্বের সঙ্গে নিজেদের জার্মান বলে মনে করেন।’
মাগা ভাবধারার লোকেরা যে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির মতো কার্যক্রমকে ঘৃণা করেন, তার পেছনে নাৎসি চিন্তার ছায়া আছে। সে কারণে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে ‘অ্যান্টি-আমেরিকান’ বা বিরুদ্ধচিন্তার লোকদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। আবার বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধেও তাঁরা ক্ষুব্ধ। অথচ এসব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় শিক্ষা খাতে প্রচুর অর্থ আনেন এবং সাংস্কৃতিকভাবে নানা রকম সুফল দিয়ে থাকেন। এই বিদেশি শিক্ষার্থীদের প্রতি যে বিদ্বেষ, তা কেবল জাতিবিদ্বেষ নয়, বরং আমেরিকার সাংস্কৃতিক শক্তিকেও (সফট পাওয়ার) দুর্বল করে দেয়। শুধু জাতিবিদ্বেষ নয়, এই আক্রমণের পেছনে রয়েছে শ্রেণিদ্বেষ বা ‘ক্লাস রিসেন্টমেন্ট’।
গত এক শ বছরে পশ্চিমা সমাজে, বিশেষ করে আমেরিকায়, মেধাভিত্তিক সমাজ বা ‘মেরিটোক্রেসি’ গড়ে উঠেছে। এখন শুধু পরিবার বা অর্থ নয়, বরং কে কতটা শিক্ষিত, সেটাই সমাজে উচ্চমর্যাদা পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
তবে শিক্ষিত হওয়া মানে কেবল ডিগ্রি পাওয়া নয়। শিল্পকলায় রুচি থাকা, বই পড়ার প্রতি ঝোঁক থাকা এবং একাধিক ভাষায় জ্ঞান অর্জনের ইচ্ছা থাকাও এই ‘শিক্ষিত শ্রেণির’ বৈশিষ্ট্য।
ট্রাম্প অনেক ধনী এবং তিনি নামকরা বিশ্ববিদ্যালয়—ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়াটন স্কুল থেকে ব্যাচেলর ডিগ্রি পেয়েছেন। কিন্তু তিনি বইপত্র পড়েন না, বড় কোনো জ্ঞানেও দক্ষ নন।
আসলে মাগা ধারার লোকেরা শুধু নিজেরা অযোগ্য বলে যে শিক্ষিতদের ঘৃণা করেন, বিষয়টি এমন নয়। এর পেছনে শ্রেণিগত ক্ষোভও আছে।
শুধু ডিগ্রি বা ভালো সংগীতের রুচি থাকলেই সমাজে মর্যাদা পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে সমাজে উচ্চমর্যাদা পেতে হলে জাতি, লিঙ্গ বা যৌনতা নিয়ে নির্দিষ্ট ‘প্রগতিশীল’ দৃষ্টিভঙ্গি থাকাও দরকার হয়। অনেকের কাছে এই প্রগতিশীলতা মানে কেবল বুদ্ধিবৃত্তিক উচ্চতা নয়, বরং নৈতিক উৎকর্ষের চিহ্নও হয়ে দাঁড়িয়েছে। ফলে, যারা এই মানদণ্ডে পৌঁছাতে পারেনি বা স্বীকৃতি পায়নি, তারা এখন এই ব্যবস্থাকেই ধ্বংস করতে চায়।
আমেরিকার অনেক সেরা বিশ্ববিদ্যালয়ে এখন অসহিষ্ণুতা ছড়িয়ে পড়েছে। এটি একেবারেই একাডেমিক বা শিক্ষাবিষয়ক স্বাধীনতার পরিপন্থী। রাজনীতিকে এখন অনেক সময় ধর্মবিশ্বাসের মতো করে দেখা হয়।
বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এমন একধরনের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কিছু কিছু শিক্ষার্থী ও শিক্ষক অন্যদের মতকে সহ্য করতে চান না। বিশেষ করে, যাঁরা রক্ষণশীল মতাদর্শে বিশ্বাস করেন বা মাগা ধারার সমর্থক, তাঁদের অনেক সময় বিপক্ষ শিবির বা নৈতিকভাবে নিচু শ্রেণির মানুষ বলে দেখা হয়।
অনেক শহুরে শিক্ষিত অভিজাত মানুষ মনে করেন, যাঁরা গ্রামে থাকেন, বন্দুক রাখেন, খ্রিষ্টধর্মে বিশ্বাস করেন বা ভালো বই পড়েন না, তাঁরা নিচু শ্রেণির মানুষ। এই শিক্ষিত শ্রেণির ধারণা রক্ষণশীলদের আহত করে; তাঁরা অপমান বোধ করেন। এ অপমানবোধ তাঁদের শিক্ষিত ও প্রগতিশীলদের প্রতি শত্রুভাবাপন্ন করে তোলে। এটিকেই ট্রাম্প রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন।
তবে ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে যে আক্রমণ চালাচ্ছেন, তা দিন শেষে সবার উপকারও করতে পারে। এটি মানুষকে আগের চেয়ে বেশি জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারে।
* ইয়ান বুরুমা ডাচ-ব্রিটিশ লেখক, সম্পাদক ও প্রাবন্ধিক
- স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ
![]() |
| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
-
▼
2025
(3280)
-
▼
June
(301)
-
▼
Jun 10
(19)
- জাফলংয়ে পর্যটকদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, উৎমাছ...
- ঢাকার ৪ থানায় বিভিন্ন নামে সক্রিয় অর্ধশতাধিক অপরাধ...
- ম্যাডলিনের কিছু আটক আরোহী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়ে...
- পানিতে দ্রবীভূত হয় এমন প্লাস্টিক উদ্ভাবন by জাহিদ...
- আফ্রিকার নতুন ‘চে গুয়েভারা’ ইব্রাহিম যেভাবে আলোড়ন ...
- ‘মা’ বলে ডাকলে ছোট্ট রোশনি বলে উঠত, ‘মা, আমি তো এখ...
- রহস্যময় স্টোনহেঞ্জ দর্শন by রবিউল ইসলাম
- গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপর গুলি, ন...
- ইসরাইলের উন্মত্ততা চলছেই
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছেন গভর্নর নিউসম
- মুখ ফিরিয়েছে বিশ্ব, গাজা কি নিভে আসছে by আব্বাস নাসির
- আবার উত্তাল মণিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে প্র...
- ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল, আছ...
- যুক্তরাষ্ট্রকে না, পারমাণবিক ইস্যুতে নতুন পথে ইরান
- ‘হানিমুনে স্বামী হত্যা’, অতঃপর...
- ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেছ...
- ট্রাম্প কেন উচ্চশিক্ষা ও জ্ঞানসাধনাকে শত্রু ভাবছেন...
- যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল গার্ড’ কী, কখন এই বাহিনী ...
- মঙ্গল গ্রহে বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি চেয়েও উঁচু আ...
-
▼
Jun 10
(19)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment