Thursday, June 19, 2025
কেউই বলছে না শেষটা কেমন হবে?
কেউই বলছে না শেষটা কেমন হবে?
ট্রাম্প কী আসলেই যুদ্ধ চান, নাকি এটা চাপ সৃষ্টি করার কৌশল: সম্ভবত তিনি ইরানকে আবার কূটনীতিতে ফিরিয়ে আনতে চান, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে নিঃশর্ত আত্মসমর্পণ তিনি চেয়েছেন, তার জন্য চাপ সৃষ্টি করছেন। কিন্তু এটা অবাস্তব স্বপ্ন বলেই মনে করছেন অনেকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেন, যতক্ষণ ট্রাম্প ইসরাইলের আগ্রাসনের সুবিধা নিতে চাচ্ছেন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে, ততক্ষণ এটা কাজ করবে না। তারা একে দেখে একটি খাদের শেষ প্রান্তে নিয়ে যাওয়া- যেখানে সরকার পতন অনিবার্য। ইসরাইলের এই আগাম হামলার পেছনে যদি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার অভিপ্রায় থাকে, তাহলে ট্রাম্প কি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে থামাতে পারবেন, যিনি রাশিয়ার পুতিন বা চীনের শি জিনপিং-এর মতোই ট্রাম্পের কথায় গুরুত্ব দিচ্ছেন না? নিজের বিরুদ্ধ মতাদর্শে যুদ্ধের দিকে ট্রাম্পের পদক্ষেপ: ট্রাম্প দীর্ঘদিন ধরে যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে, যেখানে অন্য দেশের ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকা ছিল মূলমন্ত্র, সেখানে এখন তিনি নিজেই সেই ধরনের হস্তক্ষেপকারী নেতায় পরিণত হচ্ছেন, যাদের তিনি এক সময় ঘৃণা করতেন। তবে, ট্রাম্পের অবস্থানে একটি ফাঁক ছিল- ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। এ বিষয়ে তিনি সবসময়ই কঠোর ছিলেন।
একটি নতুন যুদ্ধ, তবে পরিকল্পনার অভাব: ট্রাম্প বর্তমানে চিন্তা করছেন ফর্ডো পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ৩০ হাজার পাউন্ড ওজনের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর ব্যবহার করা হবে কিনা। এই কেন্দ্রটি পাহাড়ের নিচে কংক্রিটে ঘেরা। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টির ঘাটতি রয়েছে, তা হলো- এই হামলার পর কী হবে তা নিয়ে কোনো স্পষ্ট সরকারি আলোচনার অনুপস্থিতি। ২১শ’ শতকের ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের অভিজ্ঞতা যেখানে যুক্তরাষ্ট্র ঢুকে আবার বের হতে দুই দশক লেগে গেছে, সেখানে নতুন আরেকটি যুদ্ধের আগে ভবিষ্যৎ পরিকল্পনার কথা না বলা অদ্ভুত। সিনেটর ক্রিস মারফি সিএনএন’কে বলেন, যারা যুদ্ধের পক্ষে স্লোগান দিচ্ছেন, তারা খুব দ্রুত ভুলে গেছেন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিপর্যয়। এই যুদ্ধগুলো হাজার হাজার আমেরিকানকে প্রাণ হারাতে বাধ্য করেছে এবং নতুন জঙ্গিগোষ্ঠী তৈরি করেছে। পূর্বের যুদ্ধগুলো কী শিক্ষা দেয়: ২০০৩ সালে ইরাক আক্রমণের মাধ্যমে সাদ্দাম হোসেনকে সরিয়ে দেয়া হলেও, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে এবং এক ভয়ঙ্কর বিদ্রোহ সৃষ্টি হয়। এরপর যুক্তরাষ্ট্রকে পিছিয়ে আসতে হয়।
আফগানিস্তানে তালেবানকে সরিয়ে দিয়েও, ২০ বছরের ‘নেশন বিল্ডিং’ ব্যর্থ হয়ে ২০২১ সালে আমেরিকাকে অপমানজনকভাবে সরে আসতে হয়। ২০১১ সালে লিবিয়ার গাদ্দাফিকে সরিয়ে দিলেও দেশটিতে অরাজকতা ও দারিদ্র্য এখনো বিরাজ করছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি জেব বুশকে প্রকাশ্যে আক্রমণ করেন ইরাক যুদ্ধের জন্য, বলেন- ইরাক যুদ্ধ ছিল একটি বড় ভুল। গত মাসেই তিনি সৌদি আরবে বলেন, যারা জাতি গঠন করতে গিয়েছিল, তারা আরও বেশি জাতি ধ্বংস করেছে। তবে ট্রাম্প নিজেই কি নিজের পুরনো কথার বিরোধিতা করছেন? ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া: লিবিয়া, ইরাক বা আফগানিস্তান নয় ইরান। হয়তো এবার সত্যিই একটি সীমিত হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব। কিন্তু ইরানের ধর্মীয় সরকার নিশ্চয়ই প্রতিশোধ নেবে- হয়তো মার্কিন ঘাঁটি বা সেনাদের ওপর হামলার মাধ্যমে। এই পরিস্থিতিতে যুদ্ধের পালে হাওয়া লাগবে এবং এর শেষ কোথায় তা কেউ জানে না। ইরান হয়তো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি করবে, অথবা সৌদি আরবের তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালাবে।
এমন পরিস্থিতিতে নেতৃত্ব দেয়ার একমাত্র শক্তি হবে যুক্তরাষ্ট্র- অর্থাৎ আরও গভীরভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া। ইরান হয়তো বড় ধরনের সাইবার হামলাও চালাতে পারে- যা সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে যুদ্ধ নিয়ে আসবে। যদিও ইরানের বর্তমান শাসনের পতন অনেক আমেরিকানকে খুশি করতে পারে, তবে তার ফলাফল ভয়াবহ হতে পারে- ৯ কোটিরও বেশি মানুষের দেশে অরাজকতা ছড়িয়ে পড়তে পারে। জাতিগতভাবে বিভক্ত ইরান যদি একক নেতৃত্ব হারায়, তাহলে দেশটিতে গৃহযুদ্ধ, সামরিক দখল বা জঙ্গি নিয়ন্ত্রণ দেখা দিতে পারে। সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং লিবিয়া এর জ্বলন্ত উদাহরণ। এ ছাড়া প্রশ্ন ওঠে: পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা বর্ষণের পর অবশিষ্ট পারমাণবিক পদার্থ সুরক্ষিত না থাকলে তা যদি সন্ত্রাসী গোষ্ঠী বা দুষ্ট রাষ্ট্রগুলোর হাতে পড়ে।
ইসরাইলের ভাবনা- এই যুদ্ধ যেকোনো মূল্যে প্রয়োজন: ইসরাইলের জন্য এই যুদ্ধ হতে পারে অস্তিত্ব রক্ষার লড়াই। নেতানিয়াহু মনে করেন, ইরান পারমাণবিক বোমা পেলে ইসরাইল ও ইহুদি জাতির বিলুপ্তি অনিবার্য। তবে ইতিহাস বলছে, যৌথভাবে চালানো যুদ্ধও দীর্ঘ ও জটিল হয়ে উঠতে পারে। গাজায় বহু মাসের হামলার পরেও হামাস নিশ্চিহ্ন হয়নি। ইরান তো আরও বড় চ্যালেঞ্জ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের হস্তক্ষেপ- যেমন ১৯৫৩ সালের সিআইএ-সমর্থিত অভ্যুত্থান, শাহের প্রতি সমর্থন, কিংবা ইরান-ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থন- সবই পরিস্থিতি আরও খারাপ করেছে।
ট্রাম্পের অবস্থান হঠাৎ কেন বদলালো: সম্ভবত ইসরাইলের প্রাথমিক সাফল্যই ট্রাম্পকে আগ্রহী করে তুলেছে। তিনি বলেছেন, আমরা এখন ইরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এমন একটি ‘নিম্ন ঝুঁকির’ পরিবেশ ট্রাম্পকে প্রলুব্ধ করতে পারে- বিশেষত তিনি জেনারেল প্যাটনের ভক্ত। তিনি হয়তো দ্রুত একটি ‘বিজয়’ দেখাতে চান- যেখানে তিনি দাবি করতে পারবেন, আমি ইরান সমস্যার সমাধান করেছি। ওবামা, বুশ বা বাইডেন নয়। ট্রাম্প যুদ্ধের জন্য আমেরিকাকে প্রস্তুত করেননি, বরং দেশের মধ্যে বিভাজনকেই উসকে দিয়েছেন। এমন একজন নেতা- যিনি কেবল নিজের সমর্থকদের কথা ভাবেন, যুদ্ধকালীন জাতীয় ঐক্য আনতে পারবেন কি? অবশেষে, সেই মানুষ- যিনি গর্ব করে বলেন, তিনি কখনো নতুন যুদ্ধ শুরু করেননি- এখন এমন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে আবারো ‘অস্ত্র ব্যবস্থার ভুল তথ্য’-এর ওপর ভিত্তি করে আমেরিকান সেনা পাঠানো হবে মধ্যপ্রাচ্যে। আর্লিংটন ন্যাশনাল কবরস্থানের ৬০ নম্বর সেকশনে যারা ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিহত হয়েছেন, তাদের প্রতি অন্তত এইটুকু ঋণ রয়েছে: যদি ইরানে প্রথম মার্কিন বোমা পড়ে, তাহলে আমাদের জানা দরকার, এরপর কী হবে।
(সিএনএন থেকে অনূদিত)

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 19
(14)
- ইরান যেভাবে তছনছ করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা
- ইরান-ইসরাইল যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল...
- ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প শ...
- পাকিস্তানি সেনাপ্রধানকে ট্রাম্পের আপ্যায়ন কেন অস্ব...
- হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে : ...
- ইরান-ইসরায়েল সংঘাত: হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চা...
- ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান by জাভেদ নাকভি
- ইরাকের সেই সাজানো গল্প এবার ইরানেও by উমর সোলায়মান
- কেউই বলছে না শেষটা কেমন হবে?
- ট্রাম্পের প্রস্তাব নাকচ খামেনির
- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৩০ বছর ধরে একই কথা বলে...
- রাখাইন রাজ্যের দখল নিতে লড়াইয়ে যোগ দিচ্ছে রোহিঙ্গা...
- গোপন বন্দিশালায় ২ বছর, কীভাবে ফিরলেন সুব্রত বাইন: ...
- প্রতারক থেকে সাবধান by শুভ্র দেব
-
▼
Jun 19
(14)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment