Thursday, June 19, 2025
ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান by জাভেদ নাকভি
ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান by জাভেদ নাকভি
ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলে থাকেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম তৈরি করে আর ইসরায়েলকে সেই সরঞ্জাম দেওয়া হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের ব্যবহৃত দুই বা তিনটি মার্কিন এফ-৩৫ স্টিলথ জেট ইতিমধ্যে ধ্বংস হয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে যদি একটি জেটও ইরান ধ্বংস করে থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে পশ্চিমা সমর প্রকৌশলীদের এবং ট্রাম্পের জন্য অপমানজনক ব্যাপার হবে।
দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় ও আর্থিক সংকটে থাকা একটি দেশ নিজেকে রক্ষায় যে সামর্থ্য অর্জন করেছে, তা ইতিমধ্যেই পশ্চিমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। কারণ, একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ফলে বিশ্ব অস্ত্রবাজারে এর প্রভাব পড়তে পারে। মার্কিন বিশ্লেষকেরা সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনায় ফ্রান্সে তৈরি রাফাল জেটের সক্ষমতা নিয়ে ঠাট্টা করতে পেরে খুশি ছিলেন। কিন্তু এবার দাবার ঘুঁটি তাঁদের দিকে ঘুরে যেতে পারে।
প্রশ্ন হলো, ইসরায়েল কি পশ্চিমের কাছে কেবল স্নায়ুযুদ্ধের সময়ের একটি পুরোনো অস্ত্র হয়ে আছে, নাকি দেশটি এখনো পশ্চিমাদের আসলেই কোনো কাজে লাগে? একসময় ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে দুটি বড় যুদ্ধে জিতেছিল এবং এ অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে সাহায্য করেছিল। তখন পশ্চিমাদের কাছে ইরান ছিল একটি ভারসাম্য তৈরির উপায়।
পশ্চিমা দেশগুলো বলে যাচ্ছে, ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চাইছে। তবে পশ্চিমের এ অভিযোগ খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ, যুক্তরাষ্ট্র ঠিক এ ধরনের মিথ্যা কথা বলেই ইরাককে ধ্বংস করেছিল। তারা বলেছিল, সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা বানাচ্ছেন। পরে প্রমাণিত হয়েছে, তাদের কথা সত্য ছিল না।
ইসরায়েল সৃষ্টির আগেই দেশটির সীমালঙ্ঘন মেনে নেওয়া হয়েছিল। ১৯৪৬ সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে জায়নবাদী চরমপন্থীরা বোমা মেরে ব্রিটিশ সৈন্যদের হত্যা করেছিল।
এরপর ১৯৬৭ সালে ইসরায়েল-আরব যুদ্ধের সময় ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জাহাজ ইউএসএস লিবার্টিতে হামলা চালিয়েও শাস্তি এড়িয়েছিল। মার্কিন জেট বিমান ও টর্পেডো বোট ব্যবহার করে তারা ৩৪ মার্কিন নাবিককে হত্যা করেছিল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েল ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক গোপন তথ্য চুরি করে গোপনে বোমা বানাচ্ছিল। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা সরকারগুলো তা দেখেও চোখ বন্ধ করে রেখেছিল। এভাবে ইসরায়েল সব ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করে পার পেয়ে গেছে।
এসব কারণে নেতানিয়াহুর জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ চাওয়া কিছুটা বেমানান। একটি টেলিভিশন ভাষণে নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে সরাসরি জড়ানোর জন্য অদ্ভুত যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান ১৯৮৩ সালে বৈরুতে ট্রাকবোমা মেরে প্রায় ৩০০ মার্কিন ও ফরাসি সৈন্য হত্যা করেছিল। তিনি ট্রাম্পকে বিশ্বাস করাতে চেয়েছেন, ইরান ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তাঁকে হত্যার চেষ্টা করেছিল।
মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রকে তাঁর ব্যক্তিগত যুদ্ধে জড়ানোর জন্য তিরস্কার করেছেন। তাঁরা ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন, ২০০৩ সাল থেকে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে ১২ ট্রিলিয়ন ডলার হারিয়েছে; আর বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার।
সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর টুইট করেছেন, ‘৭ কোটি ৭০ লাখ লোক ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। কারণ, তিনি বিদেশি সংঘর্ষ বন্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
তিনি অনুমান করেছেন, ইসরায়েল যদি ইরানের খার্গ দ্বীপ (যেখান থেকে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়) বা বন্দর আব্বাস টার্মিনালে হামলা করে, তাহলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। এটি বিশ্বের তেল সরবরাহের ২০ শতাংশ বন্ধ করে দেবে। এর ফলে যুক্তরাষ্ট্রে সরবরাহশৃঙ্খলা বিঘ্নিত হবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে।
যদি এ যুদ্ধ চলতেই থাকে, তাহলে এক রাতে গ্যাস বা পেট্রলের দাম প্রতি গ্যালন ৭ ডলারে উঠে যাবে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। ট্রাকচালকেরা তখন খাবার বা জরুরি পণ্য পরিবহন করতে পারবেন না। ফলে দেশের পুরো অর্থনীতি ভেঙে পড়বে।
ম্যাকগ্রেগর প্রশ্ন তুলেছেন, ‘এই ভোগান্তি পোহাতে হবে কেন? শুধু কি এই জন্য যে ইসরায়েল (যে নিজেই এই ভয়ংকর যুদ্ধ শুরু করেছে) আমেরিকাকে জোর করে একটি বড় আঞ্চলিক সংঘর্ষে টেনে আনতে চায়? এই ভোগান্তি সেই আঞ্চলিক যুদ্ধকে পারমাণবিক বিপর্যয়ে গড়াতে দেওয়ার জন্য পোহাতে হবে?’
সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পারস্য উপসাগরে ৪০ হাজার মার্কিন সেনা আছেন। ম্যাকগ্রেগর সতর্ক করেছেন, ‘তাঁরা সহজ নিশানা হবে। ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দাম ২০ হাজার ডলার আর আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের প্রতিটি ইন্টারসেপ্টরের দাম ৪০ লাখ ডলার। হিসাব করুন। এই যুদ্ধে আমরা আমাদের মিসাইলের মজুত শেষ করে দেব আর আমেরিকানরা কফিনে করে বাড়ি ফিরবেন।’
অনেক সাবেক সামরিক ও গোয়েন্দাকর্মী এই আশঙ্কা প্রকাশ করেছেন। তাহলে ট্রাম্প কী করবেন? তিনি কি নেতানিয়াহুর শেষ চালে যোগ দেবেন, নাকি ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত কূটনৈতিক সমাধান মেনে নেবেন?
- ডন থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনূদিত
* জাভেদ নাকভি, ডনের দিল্লি সংবাদদাতা
![]() |
| ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি ও রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 19
(14)
- ইরান যেভাবে তছনছ করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা
- ইরান-ইসরাইল যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল...
- ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প শ...
- পাকিস্তানি সেনাপ্রধানকে ট্রাম্পের আপ্যায়ন কেন অস্ব...
- হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে : ...
- ইরান-ইসরায়েল সংঘাত: হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চা...
- ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান by জাভেদ নাকভি
- ইরাকের সেই সাজানো গল্প এবার ইরানেও by উমর সোলায়মান
- কেউই বলছে না শেষটা কেমন হবে?
- ট্রাম্পের প্রস্তাব নাকচ খামেনির
- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৩০ বছর ধরে একই কথা বলে...
- রাখাইন রাজ্যের দখল নিতে লড়াইয়ে যোগ দিচ্ছে রোহিঙ্গা...
- গোপন বন্দিশালায় ২ বছর, কীভাবে ফিরলেন সুব্রত বাইন: ...
- প্রতারক থেকে সাবধান by শুভ্র দেব
-
▼
Jun 19
(14)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment