Sunday, March 16, 2025
মুরাদনগরে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন মোহাম্মদ আলী
মুরাদনগরে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন মোহাম্মদ আলী
আওয়ামী লীগের কোনো দলীয় পদ না থাকলেও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের শেল্টারে এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরতেন। অসংখ্য মানুষকে মামলা দিয়ে হয়রানি-নির্যাতন করেছেন। এলাকায় গড়ে তোলেন ক্যাডার বাহিনী। ১৫ বছর তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে না পারলেও এখন বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা ২নং আকাবপুর ইউনিয়নের গ্রামের মোহাম্মদ আলী। তিনি পেশায় একজন বিতর্কিত কেমিক্যাল ব্যবসায়ী। চট্টগ্রামের পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকায় ব্যবসা করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজ এলাকা মুরাদনগরের বাঙ্গরায় আস্তানা গাড়েন। নানা অপকর্ম করে একপর্যায়ে ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠজন হয়ে ওঠেন। উত্তর মুরাদনগরে গড়ে তোলেন বিশাল ক্যাডার বাহিনী। এতে আতঙ্কের জনপদে পরিণত হয় গোটা উত্তর মুরাদনগর। ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েন মোহাম্মদ আলী তথা তার ক্যাডার বাহিনী। তার অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে এলাকার অনেক ভুক্তভোগী কান্নায় বুক ভাসান। কেউ কেউ আল্লাহ্র দরবারে বিচার চান। এমপি’র ক্ষমতাবলে আকাবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং আকাবপুর ইয়াকুব আলী ভূঁইয়া দাখিল মাদ্রাসার সভাপতির পদ বাগিয়ে নেন।
মুখ খুললেই মামলা দিয়ে হয়রানি: মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ছিল তার প্রধান হাতিয়ার। তার অপকর্ম নিয়ে কেউ মুখ খুললেই দেয়া হতো মিথ্যা মামলা। এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকায় ২২টি মামলা দিয়েছেন তিনি। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা, ভূমিদখল, চেক জালিয়াতিসহ বহু মামলার আসামি মোহাম্মদ আলী। সমপ্রতি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতন-জমিদখল ছিল নেশা: উপজেলার আকাবপুর এলাকার বাসিন্দা সুধীর চন্দ্র বণিক বলেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জোর করে জমিদখল, চাঁদাবাজি, সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা-নির্যাতন করা ছিল তার নিত্যনৈমিত্তিক কাজ। সে জোরপূর্বক আমার ৬ শতাংশ জমি দখল করে নিয়েছে। আমাকে ও আমার পরিবারকে অনেক নির্যাতন করেছে।
একই এলাকার দেবু মালাকার বলেন, আমি স্বপন মালাকারের কাছে ৩৯ শতাংশ জায়গা বিক্রি করেছি। কিন্তু আমার স্বাক্ষর জাল-জালিয়াতি করে মোহাম্মদ আলী ওই জায়গা দখল করে নিয়েছে। ক্ষমতার বলে তার নামে ভুয়া কাগজপত্র তৈরি করেছে। পাঁচ বছর ধরে জায়গাটি তার দখলে আছে। তার অত্যাচারে ১৫ বছর আমাদের এলাকার সংখ্যালঘুরা ছিল অতিষ্ঠ।
একই এলাকার প্রদীপ কুমার সূত্রধর বলেন, মোহাম্মদ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়ি দখল করেছে। আমার স্ত্রী-মাসহ পরিবারের সবাইকে একাধিকবার মারধর-নির্যাতন করে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
ত্রাসের রাজত্ব কায়েম: এলাকার দেলোয়ার হোসেন বলেন, মোহাম্মদ আলী সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠজন ছিল। ওই এমপি’র ছত্রছায়ায় সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। আমাকে এবং আমার ভাইকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করেছে। এলাকার মোহাম্মদ শহিদুল ইসলাম ও মাসুদুল ইসলাম বলেন, মামলার ভয় দেখিয়ে আমাদের দুই ভাইয়ের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদা নিয়েছে। শুধু আমরা নই, এলাকার অসংখ্য মানুষ জিম্মি হয়ে তাকে চাঁদা দিয়েছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না। আমাদের বাজারের ৫ শতাংশ জায়গা এবং ৪টি দোকান দখল করে নিয়েছে। আমার মা, বোন এবং স্ত্রীকে মারধর করেছে। ১৫ বছর ধরে আমাদের এসব সম্পদ এই সন্ত্রাসী দখল করে রেখেছে। চাঁদা নেয়ার পরও ১০টি মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সন্ত্রাসী মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র হত্যায় জড়িত। একটি মামলায় বর্তমানে সে দুইদিনের রিমান্ডে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরও কোন কোন ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানাসহ বিভিন্ন থানায় ৮-৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ শোনা যাচ্ছে। ভুক্তভোগীরা মামলা কিংবা অভিযোগ দিলে তার প্রতিটি অপরাধ খতিয়ে দেখা হবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 16
(17)
- বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি : ফরহাদ মজহার
- ফিলিস্তিনি পুনর্বাসন: গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার ...
- ৯৭১ কোটি টাকার সম্পত্তি কে পাবেন
- আফগানিস্তান, ভুটানসহ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণে ন...
- দুগিনের দুনিয়ায় ‘থাকা’, ‘না থাকা’ by সারফুদ্দিন আহমেদ
- ঢাকায় গুতেরাঁর ব্যস্ত দিন: সংস্কার প্রশ্নে ঐকমত্যে...
- পুতিনকে স্টারমার- গেম খেলবেন না
- দুতের্তে’র গ্রেপ্তারের বৈশ্বিক গুরুত্ব
- প্রতারণার নয়া ফাঁদ by শুভ্র দেব ও পিয়াস সরকার
- যুক্তরাষ্ট্রবিহীন এশিয়ার নিরাপত্তা কতোটা বিপজ্জনক ...
- মুরাদনগরে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন মোহাম্মদ আলী
- বিচারহীনতার বৃত্তে ঘুরছে নিষ্ঠুরতার গল্প by মরিয়ম মীম
- দুই দেশের মাঝখানে বসবাসের অভিজ্ঞতা কেমন
- শপথগ্রহণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মার্ক কার...
- বাংলাদেশের মাধ্যমে টেলিফোন কল মনিটরিংয়ের প্রস্তাব ...
- বিএলএর নয়া বিবৃতি: 'পাকিস্তানের হঠকারিতার কারণে ২১...
- বিগত সরকারের সময় অর্থনৈতিক তথ্য ছিল গোঁজামিল ও উদ...
-
▼
Mar 16
(17)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment