Saturday, November 16, 2024
ইমরানের কোনো চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী
ইমরানের কোনো চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী
গার্ডিয়ানের প্রশ্নের জবাবে ইমরান বলেন, জনগণের স্বার্থেই সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এখানে তার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই। পাকিস্তানের গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন কোনো চুক্তি করতে চান না ইমরান খান। জীবনের শেষ দিন পর্যন্তও যদি তাকে কারাবন্দি থাকতে হয় তবুও তিনি নীতির সঙ্গে কোনো ধরনের আপস করবেন না। গার্ডিয়ান বলছে ইমরান খান ২০১৮ সালে সেনাবাহিনীর সমর্থনেই পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এরপর ইমরানের রাষ্ট্র পরিচালনার নীতি সন্তুষ্ট করতে পারেনি সামরিক কর্মকর্তাদের। যার জেরেই তাকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ইমরান সরকারের পতন এবং তাকে কারাবন্দি করার পিছনে পাকিস্তানের সামরিক বাহিনী জড়িত বলে অভিযোগ করে আসছে তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) নেতারা। এরপর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ সরব হয়ে উঠেন ইমরান খান। তাদের বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি।
বর্তমানে শতাধিক মামলার জেরে কারাবন্দি রয়েছেন ইমরান খান। দিন দিন তার বিরুদ্ধে কঠোর হচ্ছে সামরিক বাহিনী এবং পাকিস্তানের সরকার। রুজু হচ্ছে নতুন নতুন মামলা। এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার এই প্রস্তাবকে ইমরানের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সামরিক বাহিনী তাতে রাজি নয় বলে একাধিক সূত্র গার্ডিয়ানকে নিশ্চিত করেছে। এ বছরের জুনে ‘শর্তসাপেক্ষে’ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে প্রকাশ্য আলাপের প্রস্তাব দেন ইমরান। তবে এক্ষেত্রে ইমরানের দাবি হচ্ছে সেনাবাহিনীকে ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ নির্বাচন দিতে হবে। কেননা তিনি এবং তার দল তেহরিকে ইনসাফ পার্টি (পিটিআই) মনে করে যে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন অগণতান্ত্রিক উপায়ে করা হয়েছিল যেখানে জনগণ তাদের পছন্দ মতো প্রার্থী বাছাইয়ের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রকৃতপক্ষে পপুলার ভোটে পিটিআই প্রার্থীরাই জয়ী হয়েছে বলে দাবি তাদের।
তবে সূত্র বলছে ভিন্ন কথা। ইমরানের এই প্রস্তাবের আড়ালে রয়েছে নিজের মুক্তির অভিলাষ। সূত্রের দাবি সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনার যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ইমরান খান, তার মূল লক্ষ্য হচ্ছে এর মাধ্যমে তিনি তাদের সঙ্গে নিজের মুক্তির বিষয়ে সমঝোতা করবেন। কিন্তু তাতে সামরিক কোনো কর্মকর্তাই সায় দেয়নি। তারা এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ যে ইমরান খানকে অবশ্যই আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। সামরিক এক কর্মকর্তা বলেছেন, খান চান সকলেই আইনের শাসন মেনে চলবে কিন্তু তার নিজের বেলায় তিনি সেটা চান না, এমনটি হবে না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 16
(17)
- যুক্তরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুবরণের বৈধতা দিতে পার্ল...
- অনৈচ্ছিক অন্তর্ধানের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রদূত এম ...
- যুদ্ধে কেন কুখ্যাত ‘দাহিয়া ডকট্রিন’ প্রয়োগ করে ইসর...
- গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
- যে দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন আকাশও নীর...
- সক্ষমতার ঘাটতি থাকতে পারে, আমাদের আন্তরিকতার অভাব ...
- আসিফ নজরুলকে হেনস্তা জাতির কলঙ্ক, রাখাল চন্দ্র নাহ...
- শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে বিরাট জয় পেলো অনু...
- বিশৃঙ্খলা ছাড়াই মারকাজে সাদপন্থিরা, মহাসমাবেশের ডাক
- ফিরে এলো গায়েবি মামলা by শুভ্র দেব, সুদীপ অধিকারী,...
- ইমরানের কোনো চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানে...
- কোন পথে অর্থনীতি? by এমএম মাসুদ
- সংকোচ নিয়ে টিসিবি’র লাইনে দাঁড়াচ্ছেন তারা by মো. আ...
- পাসপোর্ট জটিলতা কাটছেনা গুম ফেরত বিএনপি নেতা সাদাতের
- মামলা নিয়ে কী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়
- ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ আয়োজনে বেশি বাধা দেন সাবে...
- দুদকে যাদের নাম আলোচনায় by মারুফ কিবরিয়া
-
▼
Nov 16
(17)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment