Monday, September 16, 2024
এখনো খালেদা জিয়ার নামে ৩০ মামলা by রাশিম মোল্লা
এখনো খালেদা জিয়ার নামে ৩০ মামলা by রাশিম মোল্লা
বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মানবজমিনকে বলেন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে ৩৭টি মামলা করেন। আসলে বেগম জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা আছে, তার সবই ভিত্তিহীন। দেশে আইনের শাসন কায়েম থাকায় বিএনপি চেয়ারপারসন পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন। বাকি যে মামলাগুলো আছে, সেসব মামলা থেকেও তিনি শিগগিরই আইনগতভাবে মুক্তি পাবেন।
২০০৭ সালের ৯ই ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত এই মামলায় ১২ই সেপ্টেম্বরের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দুদক সাক্ষীদের হাজির করেনি বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট ওমর ফারুক ফারুকী। তিনি মানবজমিনকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুদক সাক্ষী হাজির করতে পারেনি। যে কারণে আদালত এই মামলার পরবর্তী তারিখ আগামী ২৪শে সেপ্টেম্বর রেখেছেন। এ ছাড়া আগামী ৩১শে অক্টোবর হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলার তারিখ রয়েছে। ঢাকার নিম্ন আদালতে মামলা পরিচালনাকারী খালেদার জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মানবজমিনকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আসলে তার নামে হওয়া কোনো মামলারই ভিত্তি নেই। বিগত সময় বিচার বিভাগে সরকারের প্রভাব থাকায় আইনের শাসন ছিল না। যে কারণে ভিত্তিহীন মামলাগুলোও চলেছে। কিছু কিছু মামলা প্রয়োজন মতো দ্রুতগতিতে তারিখ পড়েছে। আবার কোনো কোনো মামলায় স্লো গতিতে চলেছে। তিনি বলেন, বিচার বিভাগের উচিত খালেদা জিয়ার মামলাগুলো দ্রুত শুনানি করে শেষ করা।
খালাস পাওয়া ৫টি মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলা খারিজ করে তাকে খালাসের আদেশ দেন। মামলার বাদীরা আদালতে অনুপস্থিত ছিলেন। কয়েক বছর আগে মামলার বাদী এবি সিদ্দিকী মারা গেছেন। এ অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবীরা। পরে আদালত তাকে মামলাগুলো থেকে খালাসের আদেশ দেন। ২০১৬ সালের ৩০শে আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করেন। ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী চারটি মামলা করেন।
জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, ঋণখেলাপি ও মানহানির মতো অভিযোগে মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০১৫ সালে। পুলিশ, সরকারি দলের নেতাকর্মী ও আইনজীবীরা এসব মামলা করেন। ২০০৭-০৮ সালের জরুরি অবস্থায় ৪টি মামলা হলেও বাকিগুলো পরবর্তী সময়ের।
আদালত ও আইনজীবীদের দেয়া তথ্যমতে, খালেদা জিয়ার বিরুদ্ধে এখনো বিচারাধীন মামলা রয়েছে তিনটি, স্থগিত ১৪টি, আদালতে অভিযোগপত্র জমা পড়েছে ৩টির, বাকিগুলো তদন্তাধীন রয়েছে। অন্যান্য মামলায় জামিনে আছেন খালেদা জিয়া।
আইনজীবীদের দেয়া তথ্যমতে, খালেদা জিয়ার ৩৭টি মামলার মধ্যে দুর্নীতির পাঁচটি, মানহানির ৫টি, রাষ্ট্রদ্রোহ ও ঋণখেলাপির একটি করে। বাকিগুলো হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ‘মিথ্যা’ জন্মদিন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা হয়েছে। ঢাকায় ২৮টি ও ঢাকার বাইরে ৯টি মামলা হয়েছে।
খালেদা জিয়ার মামলার তালিকা বিশ্লেষণে দেখা যায়, এক-এগারো পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০১৫ সালে। ২০১৩, ১৪, ১৬ সালেও বেশ কয়েকটি মামলা হয়েছে। ঢাকাসহ কুমিল্লা, খুলনা, নড়াইল ও পঞ্চগড়ে সরকারদলীয় নেতাকর্মীরা এসব মামলা করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির এই চারটি মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়েছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছিল।
অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কুমিল্লায় তিন মামলা, ঋণখেলাপির অভিযোগে মামলা, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা, গুলশানে বোমা হামলার অভিযোগে মামলা, ২০১৪-১৫ সালে হত্যার অভিযোগে মামলা, রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৮ মামলা, রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৩ মামলা, ঢাকার বাইরে মানহানির মামলা, খুলনায় অগ্নিসংযোগের মামলা, পঞ্চগড়ে নাশকতার মামলা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭ মামলার সবই রাজনৈতিক প্রতিহিংসামূলক।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 16
(20)
- সংস্কারে দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ২০ কোটি ...
- ‘স্বৈরাচারের পতন শেষ নয়, এটা নতুন বাংলাদেশে যাওয়ার...
- জাহিদ মালেক পরিবারের ৬০০০ শতাংশ জমির খোঁজ by মারুফ...
- নতুনের পথে বাংলাদেশ -ডন-এর মন্তব্য প্রতিবেদন
- গুলিতে নিহত জামালের স্ত্রী চার সন্তান নিয়ে অসহায় b...
- ২ হাজার কিমি দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল ...
- ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের পরিকল্পন...
- তারুণ্য সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে
- পাম বিচে গুলি, নিরাপদে আছেন ট্রাম্প
- ‘রাক্ষুসী’ যমুনার পেটে শত শত ঘরবাড়ি-ফসলি জমি
- ৩ শ’ ছররা গুলি মজিদের শরীরে: ‘টাকার অভাবে সুচিকিৎস...
- বাস্তবতা আর চ্যালেঞ্জ জেনেও শান্তর বড় স্বপ্ন
- স্বৈরাচারের পতনই সব শেষ নয়: ইফতেখারুজ্জামান
- ইংলিশ চ্যানেলে বোটডুবি, ৮ জনের মৃত্যু
- শাহজালালে কার্গো ব্যয় বেশি, প্রতিবেশী দেশে ঝুঁকছেন...
- শিল্পাঞ্চল আশুলিয়ায় চাঞ্চল্য ফিরেছে: অসন্তোষ নিরসন...
- পাবনায় শিক্ষার্থীদের মিছিলে গুলি করা সন্ত্রাসীরা এ...
- এখনো খালেদা জিয়ার নামে ৩০ মামলা by রাশিম মোল্লা
- শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক
- অশান্ত মণিপুর: মন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ by স...
-
▼
Sep 16
(20)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment