Tuesday, September 3, 2024
ক্ষমতাচ্যুত হাসিনা ভারতের কূটনৈতিক মাথাব্যথা হয়ে উঠেছেন -এএফপি’র রিপোর্ট
ক্ষমতাচ্যুত হাসিনা ভারতের কূটনৈতিক মাথাব্যথা হয়ে উঠেছেন -এএফপি’র রিপোর্ট
কিন্তু ৭৬ বছর বয়সী এই নেত্রীকে বাংলাদেশের কাছে ফেরত পাঠালে তাতে দক্ষিণ এশিয়ায় ভারতের অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে। এই অঞ্চলে চীনের প্রভাবের বিরুদ্ধে ভারত এমনিতেই তীব্র লড়াই করছে। যুদ্ধ বিষয়ক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিয়ান বলেন, এটা স্পষ্ট যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। যদি তাকে ফেরত পাঠানো হয় তাহলে এ অঞ্চলে অন্য দেশগুলোর যেসব নেতার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তা খুব ইতিবাচক হবে না। তা হলো- ভারত তোমাকে রক্ষা করবে না।
গত বছর মালদ্বীপে পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুইজুর কাছে পরাজিত হতে দেখছে নয়াদিল্লি। পর্যটনের গন্তব্য মালদ্বীপ বেইজিংয়ের দিকে খুব বেশি ঝুঁকে পড়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় এই অঞ্চলে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে ভারত। শেখ হাসিনার সময়ে তার সরকার যাদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হিন্দুত্ববাদী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগাফোন কূটনীতি চালু করেছেন এবং পরিচালিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ৮৪ বছর বয়সী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু মোদি তার ক্ষমতার মেয়াদে হিন্দুত্ববাদের বিশ্বাসকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বার বার ড. ইউনূসের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ধর্মীয় হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের জন্য আওয়ামী লীগকে বেশি সুরক্ষাকারী হিসেবে বিবেচনা করা হয়। সপ্তদশ শতাব্দীর রেডফোর্টে বার্ষিক স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেছেন, বাংলাদেশের হিন্দুরা বিপদে আছেন। পরে তিনি এই ইস্যু উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশে কিছু হিন্দু ও তাদের মন্দির টার্গেট হয়েছে। কিন্তু তাকে অতিরঞ্জিত করে ভারতের সরকারপন্থি নিউজ চ্যানেলগুলো প্রচার করে। তাতে মোদির দলের সঙ্গে যুক্ত এমন হিন্দুত্ববাদী অধিকার বিষয়ক গ্রুপগুলো প্রতিবাদ বিক্ষোভ করে।
বিএনপি’র শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত তার সব ফল এক ঝুড়িতে রেখেছে। তারা জানতো কীভাবে এর বিপরীত প্রতিক্রিয়া হয়। তিনি এএফপিকে বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। তবে সেটা তাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। দুর্ভাগ্যজনক হলো ভারতের মনোভাব আস্থা সৃষ্টির মতো নয়।
এমনই যখন অবিশ্বাসের পরিবেশ তখন আগস্টে ভয়াবহ বন্যা উভয় দেশের বিপুল অংশকে ডুবিয়ে দেয়। এর জন্য অনেক বাংলাদেশি ভারতকে দায়ী করেন। তারা বলেন, তাদের কারণে অনেক মৃত্যু হয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার বিষয়টি নয়াদিল্লির কাছে সরকারিভাবে তুলে ধরেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে সুরক্ষিত অবস্থায় আছেন। তার বিষয় তুলে না ধরলেও এরই মধ্যে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন। এর মধ্যদিয়ে তার সফরের ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করা হয়েছে। দ্বিপক্ষীয় বন্দি প্রত্যার্পণের চুক্তিতে ২০১৩ সালে প্রথম স্বাক্ষর করে দুই দেশ। ফলে ফৌজদারি অপরাধের বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো অনুমোদন করে। চুক্তির একটি ধারা বলে যে, যদি অপরাধটি ‘রাজনৈতিক চরিত্রের’ হয় তাহলে প্রত্যার্পণ নাও করা হতে পারে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চাপ সৃষ্টি করলে তিক্ত হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, যেকোনো পরিণত সরকার এটা বুঝতে পারবে যে, ভারতে হাসিনার অবস্থানকে ইস্যু করা হলে তা কারও জন্য সুবিধা দেবে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 03
(23)
- আন্দোলন দমনে ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস
- লেবাননে নয়, তুষার পাড়ি জমাল অনন্তলোকে by মাহফুজ রহমান
- ইসরায়েলে এত বড় বিক্ষোভ-ধর্মঘটের কারণ কী
- ‘দেশটা তোমার বাপের নাকি’ গান গেয়ে আসামে গ্রেপ্তার ...
- বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা: আমেরিকায় ব...
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন ...
- ক্ষমতাচ্যুত হাসিনা ভারতের কূটনৈতিক মাথাব্যথা হয়ে উ...
- যুদ্ধবিরতির দাবিতে ফুঁসছে ইসরাইল
- জেনিনে পানি-বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল
- আরজি করে ধর্ষণ-হত্যা : অবশেষে গ্রেফতার সাবেক অধ্যক...
- বন্দীবিনিময় চুক্তিতে আন্তরিক নন নেতানিয়াহু : বাইডেন
- অনলাইন জুয়ার দুর্গে যৌথ বাহিনীর হানা
- ডিবি কর্মকর্তা আরাফাতকাণ্ডে লজ্জিত এলাকাবাসী
- বায়তুল মোকাররম ব্যবস্থাপনায় অসন্তোষ ধর্ম উপদেষ্টার
- সম্পর্কের সোনালি অধ্যায় ছিল দুই সরকারের মাঝে, জনগণ...
- কারও হঠকারিতায় বিএনপির ক্ষতি সহ্য করা হবে না: তারে...
- শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা
- কঠোর অবস্থানে বিএনপি’র হাইকমান্ড তবুও চলছে দখল-চাঁ...
- প্রধান উপদেষ্টার সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক...
- অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশার আ...
- সিলেট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন কয়েকশ’ নেতাকর্মী...
- বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারো সংবিধানে ফিরিয়ে...
- হাসপাতালে-হাসপাতালে দিনভর ভোগান্তির পর বহির্বিভাগ ...
-
▼
Sep 03
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment