Thursday, August 29, 2024
লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে বিবাদ
লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে বিবাদ
আর তাতে ক্ষতিকর সংঘাত বৃদ্ধি করছে। দূতাবাস আরও বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের খেয়ালখুশিমতো গ্রেপ্তার এবং ভীতি প্রদর্শন উদ্বেগের। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। লিবিয়ার পশ্চিমাঞ্চলে জাতিসংঘ সমর্থিত আবদুল হামিদ দবেইবাহর নেতৃত্বে সরকার আছে। গত ২০ বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করে একজন নতুন গভর্নর নিয়োগ দেয়ার কোনো লক্ষণ দেখা যায়নি মঙ্গলবার। এই ব্যাংকটি লিবিয়ার অর্থনীতিতে আধিপত্য বিস্তার করে আছে। তারা প্রধান দু’টি বাণিজ্যিক ব্যাংকের মালিক। তাদের কাছে আছে ২৭ বিলিয়ন ডলার রিজার্ভ। এর বেশির ভাগই এসেছে তেল বিক্রি থেকে রাজস্ব হিসেবে। বরখাস্তকৃত গভর্নর সাদিক আল-কবির সম্প্রতি দবেইবাহর অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে আক্রমণ করে কথা বলা শুরু করেছেন। দেশের পূর্বাঞ্চলে যে শক্তি আছে তিনি তাদের পক্ষে রয়েছেন। ওদিকে ত্রিপোলিভিত্তিক সরকার নতুন অন্তর্বর্তীকালীন ডেপুটি গভর্নর হিসেবে আবদেল ফাত্তাহ গাফ্ফারকে নিয়োগ দিয়েছে।
তিনি রাজধানী ত্রিপোলিতে সংবাদ সম্মেলন করেছেন। বলেছেন, বর্তমানে যে তারল্য সংকট চলছে তার সমাধান করতে পারবেন তিনি। দুইদিনের মধ্যে কর্মচারীদের বকেয়া বেতন দিতে পারবেন। গভর্নর পরিষদের কাছে তিনি জবাবদিহি করবেন। তিনি ব্যাংকটির গোপন কোড হস্তান্তরের জন্য সাদিক আল-কবিরের প্রতি আহ্বান জানিয়েছেন। যদি সেটা করা হয়, তাহলে কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হতে পারে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে এই ব্যাংকটি পরিচালনা করেছেন কবির। ওই বছরই লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। তাতেই দেশটি পশ্চিম ও পূর্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। পূর্বভাগে যে বিরোধী প্রশাসন আছে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে কবিরকে বরখাস্ত করার বিরোধিতা করেছে। পূর্বাঞ্চলীয় সরকার বলেছে, কবিরকে আবার নিয়োগ না করা পর্যন্ত তারা সব রকম তেল উত্তোলন এবং রপ্তানি বন্ধ অব্যাহত রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের নেতা, কর্মকর্তা কর্মচারী, প্রশাসনের ওপর বার বার হামলার জন্য তারা ‘নিষিদ্ধঘোষিত গ্রুপগুলোকে’ দায়ী করেছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ব্যাংকটি পরিচালনা করেছেন কবির। কিন্তু মিলিশিয়াদের তরফ থেকে হুমকি থাকায় এবং চারজন স্টাফকে অপহরণ করার কারণে তিনি কাজকর্ম করতে সক্ষম হননি। এর ফলে তিনি সতর্কতা দিয়ে বলেছেন, আগস্ট মাসের বেতন হয়তো পরিশোধ করা যাবে না। যারা এই ব্যাংকটি দখল করার নেতৃত্ব দিচ্ছে, তারা বেআইনিভাবে ই-মেইল পাঠানোকে বন্ধ করে দিয়েছে। ফলে ব্যাংক থেকে কোনো মেইল পাঠানো সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় কবিরকে বরখাস্তের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কূটনীতিকরা, লিবিয়ান প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। তারা বলেছেন, উদ্বেগের বিষয়টি তারা বুঝতে পেরেছেন। তবে তারা আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সততা ও যোগ্যতা অনুযায়ী একজন গভর্নর নিয়োগ হবে বলে তারা বিশ্বাস করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1433)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 29
(22)
- টেকসই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পাঁচ মাসব্য...
- জাসদ ছাত্রলীগ থেকে যেভাবে জামায়াতের আমির হলেন ডা. ...
- পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, মসজিদে লুকানো পাঁচ ফ...
- মানুষ নয়, আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে মন্তব্য করেছি...
- সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তিনটি ...
- ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয়? -এশিয়া টাই...
- নামে-বেনামে প্রভাবশালীদের আত্মসাৎ করা ঋণের হিসাব হ...
- একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবে...
- ‘বাচ্চারা শুধু ভাত ভাত করে- আমি ভাত পামু কই’
- আদালত চত্বরে হামলা গ্রহণযোগ্য না: আইন উপদেষ্টা
- পবিত্র আল–আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় করতে চান ই...
- শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান
- হামাগুড়ি দিচ্ছিলেন গুলিবিদ্ধ রিপন, আছেন পা কাটার শ...
- গাজীর কারখানায় আগুন: ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজ...
- টাকার নেশা সাবেক এমপি ওদুদের by ফারুক আহমেদ চৌধুরী
- ওসি রফিককে ঘিরে সিলেটে এত বিতর্ক by ওয়েছ খছরু
- এক কাপড়ে বেরিয়েছি সব শেষ by মারুফ কিবরিয়া ও নাজমুল...
- ঝিনাইদহে বিচারবহির্ভূত হত্যার শিকার হন ৪২ জন by আম...
- ৬ বছরে ৫১,৬৮০ অস্ত্রের লাইসেন্স: নজরদারিতে মালিকরা...
- লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে বিবাদ
- আমাদের কারও প্রতি কোনো ক্ষোভ নেই -মিডিয়ার সঙ্গে মত...
- টিভি সাংবাদিক রাহনুমার রহস্যজনক মৃত্যু
-
▼
Aug 29
(22)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment