Friday, November 14, 2025
ভারতীয় পুঁজি যেভাবে ইসরায়েলি দখলদারি ও গণহত্যাকে মদদ দিচ্ছে by রঞ্জন সলোমন
ভারতীয় পুঁজি যেভাবে ইসরায়েলি দখলদারি ও গণহত্যাকে মদদ দিচ্ছে by রঞ্জন সলোমন
এক শতাব্দীরও বেশি সময় ধরে টাটা গ্রুপকে ভারতীয় পুঁজিবাদের বিবেক হিসেবে উদ্যাপন করা হয়েছে—একটি করপোরেট পরিবার, যারা মুনাফার সঙ্গে দাতব্য কাজকে, উন্নয়নের সঙ্গে নৈতিকতাকে যুক্ত করেছে। কোটি কোটি ভারতীয়ের কাছে ‘টাটা’ মানে বিশ্বাস—একটি ব্র্যান্ড, যা আধুনিক ভারতের গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু এই সুপরিকল্পিত সুনামের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা—যা এখন টাটাকে সরাসরি যুক্ত করছে গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলের যুদ্ধযন্ত্রের সঙ্গে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দক্ষিণ এশীয় সংগঠন সালামের প্রকাশিত নতুন রিপোর্ট আর্কিটেক্টস অব অকুপেশন: দ্য টাটা গ্রুপ, ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড দ্য ইন্ডিয়া–ইসরায়েল অ্যালায়েন্স–এ বলা হয়েছে, টাটা ভারত–ইসরায়েল সামরিক অংশীদারত্বের ‘কেন্দ্রবিন্দুতে’ রয়েছে এবং ‘দখল, নজরদারি ও উচ্ছেদের স্থাপত্যে মৌলিকভাবে জড়িত।’
টিআরটি ওয়ার্ল্ড–এর প্রতিবেদনে বলা হয়েছে, টাটার বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান সরাসরি ইসরায়েলের সামরিক–শিল্পকাঠামোকে শক্তিশালী করছে।
আবিষ্কৃত তথ্য: জটিল যোগসাজশের জাল
রিপোর্টে টাটা গ্রুপের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানকে ইসরায়েলের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)—ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠান, বহুদিন ধরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তারা একসঙ্গে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য বারাক–৮ ক্ষেপণাস্ত্রব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে, যা ইসরায়েলের নৌবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থার মূল অস্ত্র এবং গাজায় হামলায় ব্যবহৃত হয়। টিএএসএল এফ–১৬ যুদ্ধবিমান ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের অংশও উৎপাদন করে, যা ইসরায়েল ব্যাপকভাবে ব্যবহার করে।
জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)—টাটার আরেক সহযোগী প্রতিষ্ঠান—অভিযোগ রয়েছে যে তারা এমডিটি ডেভিড নামে হালকা সাঁজোয়া যান তৈরিতে চেসিস সরবরাহ করে, যা ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে টহল ও জনতাকে দমন করার অভিযানে ব্যবহার করে।
টাটা কনসালট্যান্সি সার্ভিস (টিসিএস) একটি আইটি জায়ান্ট, যা ইসরায়েলের সরকারি ও আর্থিক খাতের ডিজিটাল অবকাঠামো তৈরিতে যুক্ত, বিশেষ করে প্রজেক্ট নিমবাসে—যা গুগল ও অ্যামাজন পরিচালিত একটি বিতর্কিত ক্লাউড কম্পিউটিং প্রকল্প এবং ইসরায়েলি রাষ্ট্রীয় নজরদারি কাঠামোকে শক্তিশালী করে।
রিপোর্ট বলছে, এগুলো বিচ্ছিন্ন ব্যবসায়িক সম্পর্ক নয়; বরং ভারতের পুঁজি ইসরায়েলের ‘দখলদারি অর্থনীতির’ অভ্যন্তরে গভীরভাবে যুক্ত। টাটার আন্তর্জাতিক ইভেন্ট স্পনসরশিপ—যেমন নিউ ইয়র্ক সিটি ম্যারাথনকে রিপোর্টে বলা হয়েছে ‘স্পোর্টস–ওয়াশিং’, অর্থাৎ যুদ্ধে মুনাফা অর্জনের নৈতিক প্রশ্ন আড়াল করার প্রচেষ্টা। বারবার অনুসন্ধান পাঠানো হলেও টাটা গ্রুপ অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাষ্ট্র থেকে করপোরেশন: ভারত–ইসরায়েল অক্ষ
ইসরায়েলের সঙ্গে টাটার সম্পর্ক শূন্য থেকে হয়নি। এটি ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির করপোরেট রূপান্তরের প্রতিফলন। ১৯৯০-এর দশক থেকে, বিশেষ করে নরেন্দ্র মোদির আমলে, ভারত নীরব কূটনীতি থেকে বের হয়ে এসে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত জোট গড়ে তুলেছে। আজ ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা—ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির ৪০–৪৫ শতাংশ ভারতের কাছে যায়।
ভারত–ইসরায়েলের যৌথ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রকল্প, যা আংশিকভাবে টাটার কারখানায় সংযোজিত; ভারত ইসরায়েল থেকে ড্রোন ও অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র, যেসব অস্ত্র কেনে যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। ভারতের কাশ্মীরে ব্যবহৃত অনেক নজরদারি ব্যবস্থাও এই সামরিক নেটওয়ার্কের অংশ। এভাবে একটি দখলদার শক্তি অপর দখলদার শক্তির সঙ্গে যুক্ত হয়। এ প্রক্রিয়ায় হিন্দুত্ব ও জায়নিজম মতাদর্শগতভাবে মিলে যায়।
উভয়ই ‘নিরাপত্তা’ ও ‘সন্ত্রাসবিরোধী’ বক্তব্যকে আগ্রাসন ও দখলদারির যুক্তি হিসেবে ব্যবহার করে। উভয়েই নজরদারি ও জাতিগত নিয়ন্ত্রণকে স্বাভাবিকীকরণ করে। সুতরাং টাটার এই সম্পর্ক শুধু বাণিজ্য নয়—এটি করপোরেট পুঁজি, রাষ্ট্রীয় শক্তি ও মতাদর্শের সম্মিলিত প্রকল্প।
করপোরেট যোগসাজশ ও নৈতিকতা এড়িয়ে চলা
টাটা একা নয়। বহুজাতিক কোম্পানিগুলো বহুদিন ধরেই ইসরায়েলি রাষ্ট্রের দমননীতিকে সমর্থন করে আসছে—এইচপি, ক্যাটারপিলার, গুগল, অ্যামাজন—অনেক নামই এই তালিকায়। কিন্তু টাটার অবস্থান বিশেষ কারণ—তারা নৈতিকতার দাবিদার। গান্ধীর নাম ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া কোম্পানি এখন মৃত্যু–অর্থনীতিতে মুনাফা করছে। তাদের নিজস্ব আচরণবিধিতেও বলা আছে—মানবাধিকার লঙ্ঘনে অংশ না নেওয়ার অঙ্গীকার। কিন্তু বাস্তবে নেই—প্রতিরক্ষা খাতে তাদের আয়ের কোনো স্বচ্ছতা, মানবাধিকারের প্রভাব মূল্যায়ন কিংবা কোনো অভ্যন্তরীণ জবাবদিহি।
রিপোর্টে এই আচরণকে বলা হয়েছে—‘জাতীয়তাবাদকে ঢাল হিসেবে ব্যবহার করে নৈতিক দায়িত্ব এড়িয়ে যাওয়া’ অর্থাৎ দেশপ্রেম ও ‘মেক ইন ইন্ডিয়া’–এর নামে নৈতিক জবাবদিহি থেকে পালানো।
ভারতে নীরবতা ও সহযোগিতা
মূলধারার ভারতীয় গণমাধ্যম টাটা-সম্পর্কিত তথ্য প্রায় প্রকাশই করেনি। সরকারও কোনো তদন্তে আগ্রহ দেখায়নি। বরং ভারত–ইসরায়েল অংশীদারত্বকে প্রযুক্তিগত অগ্রগতির মডেল হিসেবে প্রচার করছে। একসময় ফিলিস্তিনের দৃঢ় সমর্থক ভারত, এখন নীরব। বিশ্ববিদ্যালয়ে আলোচনা বন্ধ হচ্ছে, প্রতিবাদ করলে গ্রেপ্তারের ঝুঁকি। এটি শুধু করপোরেট নীরবতা নয়; এটি সমষ্টিগত নৈতিক পতনের প্রতিচ্ছবি।
জবাবদিহির ধারণা
আন্তর্জাতিক আইন অনুযায়ী—যেকোনো কোম্পানি যুদ্ধাপরাধে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ করলে তারা অপরাধে সহায়তাকারী হিসেবে বিবেচিত হতে পারে।
টাটার অস্ত্র বা উপকরণ গাজায় ব্যবহৃত হয়ে থাকলে স্বাধীন তদন্ত হওয়া উচিত। ১৯৮০-এর দশকে যেমন বৈশ্বিক আন্দোলন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে কোম্পানিগুলোকে বিনিয়োগ প্রত্যাহারে বাধ্য করেছিল, তেমনি এখন ইসরায়েলি বর্ণবাদ থেকে লাভবানদের বিরুদ্ধেও আন্দোলন দরকার। বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশনস (বিডিএস) আন্দোলন এমনই একটি পথ।
যখন বিবেককে আউটসোর্স করা হয়
গণহত্যার মুখে টাটার নীরবতা শুধু করপোরেট ব্যর্থতা নয়; এটি ভারতের নৈতিক আত্মপরিচয়ের দেউলিয়া হওয়ার প্রমাণ। গাজায় শিশুরা অনাহারে, পরিবারগুলো ধ্বংসস্তূপের নিচে আর টাটা তাদের হত্যার যন্ত্রকে প্রযুক্তি সরবরাহ করে; একই সময়ে বিজ্ঞাপনে দেখায় ‘মানবতা’ ও ‘উন্নত ভবিষ্যৎ গড়ার’ প্রতিশ্রুতি। কোনো দেশ নৈতিক নেতৃত্ব দাবি করতে পারে না, যখন তার করপোরেশনগুলো নিপীড়িতদের রক্ত থেকে মুনাফা করে। ভদ্র নীরবতার সময় শেষ। ভারতকে নিজের প্রতিচ্ছবি দেখতে হবে এবং যে মানবিকতা সে একসময় বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ফিরে পেতে হবে।
* রঞ্জন সলোমন, ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী
- মিডল ইস্ট মনিটর থেকে নেওয়া
- অনুবাদ ও সংক্ষিপ্তকরণ: মনজুরুল ইসলাম
![]() |
| ভারত-ইসরায়েল বন্ধুত্বের প্রতীকী ছবিও বলা যায় একে। নরেন্দ্র মোদির সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। নয়াদিল্লি। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment