Wednesday, September 24, 2025
ট্রাম্প উঠতেই জাতিসংঘের চলন্ত সিঁড়ি থেমে গেল, কে করল এ কাজ
ট্রাম্প উঠতেই জাতিসংঘের চলন্ত সিঁড়ি থেমে গেল, কে করল এ কাজ
কেন হঠাৎই চলন্ত সিঁড়িটি বন্ধ হয়ে গিয়েছিল, তা খতিয়ে দেখতে গিয়ে জাতিসংঘ বলছে, তারা সম্ভবত এ রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তাদের ধারণা, ট্রাম্পের ভিডিওগ্রাফারের কারণেই এমনটি হয়েছে। তিনি সম্ভবত ভুল করে সেফটি ফাংশন সচল করে ফেলেছিলেন।
গতকাল ট্রাম্প জাতিসংঘে যে শুধু চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিলেন, তা নয়; এদিন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় টেলিপ্রম্পটারটিও (বক্তব্যের লিখিত রূপ ভেসে ওঠার স্ক্রিন) কাজ করছিল না। এমন অবস্থায় ট্রাম্প এসব বিভ্রাট নিয়ে ঠাট্টাচ্ছলে অভিযোগ করেন।
১৯৩ সদস্যের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জাতিসংঘ থেকে আমি দুটি জিনিস পেয়েছি—একটি খারাপ চলন্ত সিঁড়ি এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।’ ট্রাম্পের এ কথায় সেখানে উপস্থিত বিশ্বনেতাদের অনেকে হেসে ওঠেন।
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ ঘটনাকে অতটা হালকাভাবে নেননি। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি চলন্ত সিঁড়িতে ওঠার সময় জাতিসংঘের কেউ যদি সচেতনভাবে এটি থামিয়ে দেয়, তবে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত এবং তার বিরুদ্ধে তদন্ত করা উচিত।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ওই চলন্ত সিঁড়ির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, সিঁড়িটির ওপরের অংশের কম্ব স্টেপে যুক্ত থাকা নিরাপত্তাব্যবস্থা সচল হয়ে গিয়েছিল। আর এতেই সিঁড়িটি বন্ধ হয়ে যায়।
ডুজারিক বলেন, ট্রাম্পের ভিডিওগ্রাফার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়ার আগমনের মুহূর্ত ভিডিও করতে উল্টোমুখী হয়ে চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছিলেন।
ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘সম্ভবত ভিডিওগ্রাফার ভুল করে চলন্ত সিঁড়ির সেফটি ফাংশন সচল করে ফেলেছিলেন।
জাতিসংঘের মুখপাত্র আরও বলেন, সেফটি ফাংশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন কোনো মানুষ বা বস্তু দুর্ঘটনাক্রমে চলন্ত সিঁড়ির যন্ত্রাংশে আটকা না পড়ে।
জাতিসংঘের এমন বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
টেলিপ্রম্পটারের প্রসঙ্গে ট্রাম্প গতকাল সাধারণ পরিষদকে বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, যিনি এই টেলিপ্রম্পটার চালাচ্ছেন, তিনি বড় সমস্যার মধ্যে আছেন।’
তবে জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউস তাদের নিজস্ব টেলিপ্রম্পটার ব্যবহার করেছিল।
ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক বলেন, ‘জাতিসংঘের টেলিপ্রম্পটার ঠিকঠাক কাজ করছে।’
![]() |
| সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসংঘের চলন্ত সিঁড়ি দিয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
September
(221)
-
▼
Sep 24
(8)
- রংপুরের তারাগঞ্জ: আলুর দামে ধস, সরকারি দর ২২, কৃষক...
- আরও অনিয়ন্ত্রিত অস্ত্র চুক্তিতে চোখ নেতানিয়াহুর
- জাতিসংঘ ফিলিস্তিন সম্মেলন: কেন যুক্তরাষ্ট্র ফ্রান্...
- ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক: আলোচনায় গাজা ...
- ট্রাম্প উঠতেই জাতিসংঘের চলন্ত সিঁড়ি থেমে গেল, কে ক...
- না, লেনদেনে ট্রাম্প ভরসা করার মতো লোক নন by রিচার্...
- আলোর নিচে অন্ধকার: দুবাইয়ের গ্ল্যামার পাড়ায় যৌন ব্...
- ভারত ও পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন খেলা by ...
-
▼
Sep 24
(8)
-
▼
September
(221)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment