Tuesday, August 12, 2025
যেসব আসনে লড়তে চান জামায়াতের শীর্ষ নেতারা by আহমেদ জামাল
যেসব আসনে লড়তে চান জামায়াতের শীর্ষ নেতারা by আহমেদ জামাল
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ৩০০ আসনে প্রার্থী দিলেও শীর্ষ নেতাদের ১৫-২০ আসনের প্রতি দৃষ্টি দেশবাসীর। এর মধ্যে ঢাকা-১৫ একটি। রাজধানীর কাফরুল-মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে আগামী নির্বাচনে লড়বেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তার আগে ১৯৯১, ‘৯৬ সালে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করেন। দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো ওই আসনে তার প্রার্থিতা প্রায় নিশ্চিত। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ২০০১ সালে নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আসন্ন নির্বাচনেও তিনি এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বর্তমান জামায়াতের অন্যতম নীতিনির্ধারক। একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে এই আসনে দৃষ্টি নিবন্ধিত থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। খুলনার ফুলতলা-ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী নির্বাচনেও তিনি এই আসনে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ২০০৮ সালে কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) আসন থেকে নির্বাচিত হন। আগামী নির্বাচনে এ আসনে তার প্রার্থিতা প্রায় নিশ্চিত। ছাত্রশিবিরের সাবেক সভাপতি হামিদুর রহমান আযাদ একজন হেভিওয়েট প্রার্থী। বর্তমান জামায়াতের প্রথম সারির অন্যতম নীতিনির্ধারক। তার এই আসন নিয়েও আগামী নির্বাচনে যথেষ্ট কৌতূহল থাকবে রাজনৈতিক অঙ্গনে।
অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বর্তমান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন বলে দলের পক্ষ থেকে জানা যায়। তিনিও গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দৃষ্টিতে থাকবেন পর্যবেক্ষক মহলের। ফাঁসির মঞ্চ থেকে রাজনৈতিক ময়দানে ফিরে আসা জামায়াতের নির্বাহী পরিষদের সিনিয়র সদস্য এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলটির সম্ভাব্য প্রার্থী। প্রায় সাড়ে ১৪ বছর কারাবন্দি থাকার পর সম্প্রতি তিনি ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পান। এর পর থেকেই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াতের বর্ষীয়ান এই নেতা। নানা কারণে আগামী নির্বাচনে রংপুর-২ আসনেও দৃষ্টি থাকবে পর্যবেক্ষক মহলের। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) আসনের সম্ভাব্য প্রার্থী। ছাত্রশিবিরের সাবেক সভাপতি বুলবুলও নির্বাচনী মাঠে শক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তরুণ এবং আলোচিত প্রার্থী হিসেবে ভোটের মাঠে দেখা যাবে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে এডভোকেট শিশির মনির, পিরোজপুর-১ মাসুদ সাঈদী, পিরোজপুর-২ শামীম সাঈদী, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে মুফতি আমীর হামযাকে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
August
(188)
-
▼
Aug 12
(6)
- গাজায় একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে: জা...
- ট্রাম্প কেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন...
- পাকিস্তানের সেনাপ্রধানের হুঙ্কার: অস্তিত্ব সঙ্কটে ...
- ঝুলে আছে জুলাই সনদের ভাগ্য by আরিফুল ইসলাম
- যেসব আসনে লড়তে চান জামায়াতের শীর্ষ নেতারা by আহমেদ...
- যুদ্ধ বন্ধের আশায় ট্রাম্পের দুঃসাহসী জুয়া by পিটার...
-
▼
Aug 12
(6)
-
▼
August
(188)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment