Monday, September 9, 2024
ইউনূস-মোদি বৈঠক প্রশ্নে মন্তব্য নয়: রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি- পররাষ্ট্র উপদেষ্টা
ইউনূস-মোদি বৈঠক প্রশ্নে মন্তব্য নয়: রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি- পররাষ্ট্র উপদেষ্টা
ইউক্রেনের যুদ্ধের জন্য তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখি না। আর হামাসের যে সমস্যা, তাতে এখানে কী সম্পর্ক, আর এর সঙ্গে ইউক্রেন আর হামাসের সঙ্গে বাংলাদেশ কীভাবে তুলনীয়, তা আমার বোধগম্য নয়। আমরা দেখবো কথাটা তিনি কেন বললেন? ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জন্য হুমকি কিনা? এমন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখনো মনে করি, তিনি (রাজনাথ) সেটা তার দেশের অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য বলেছেন। কাজেই এ নিয়ে আমি কোনো আগাম ধারণা বা অনুমান করতে চাই না। আমরা অবশ্যই দেখবো, এটা কী হচ্ছে, কেন হচ্ছে। ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন কিনা? এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, স্বাভাবিকভাবে যেকোনো দেশ যে কাউকেই রাজনৈতিক আশ্রয় দিতে পারে। এ ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা তা আমরা দেখবো।
নিউ ইয়র্কে ইউনূস-মোদি বৈঠক, পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ: নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের গুঞ্জন বিষয়ক এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ এগোবে। ইউনূস-মোদি বৈঠক নিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে দাবি করা হয়, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত, এমন ব্যক্তিদের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, তার ছায়া পড়তে পারে ওই বৈঠকের আয়োজনে। এমনকি প্রস্তাবিত বৈঠকটি না-ও হতে পারে। কারণ সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তা ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সেই রিপোর্টের বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে রোববার তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাই না যে হচ্ছে বা হচ্ছে না (সৌজন্য সাক্ষাৎ)। বস্তুত মোদি যাচ্ছেন এটার ১০০ ভাগ নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। এ ক্ষেত্রে যে প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন নয় যে, এক মাস আগে সাধারণ নিয়ম অনুযায়ী আগাবে। তারা যদি চায় যে, দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাতজনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে, সেটি সঠিক। এর বাইরেও আরও তালিকা আছে, এতে আমিও আছি। তবে প্রতিনিধিদলের সদস্য ১০-১২ জনের বেশি হবে না বলে আশা করেন উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২২শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। ২৯শে সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
রোহিঙ্গা এবং...
এদিকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবো না। কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছে। বিজিবি প্রতিদিনই পুশব্যাক করছে। একটা বড়সড় এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে।
তিনি বলেন, ইউএনএইচসিআর চায় আমরা আশ্রয় দেই। আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যতটুকু ভূমিকা পালন করার তার চেয়ে বেশি করেছি। আমাদের পক্ষে আর সম্ভব নয়। যারা আমাদের উপদেশ দিতে চায় বা আসে তারা বরং তাদেরকে নিয়ে যাক, আমাদের এতে কোনো আপত্তি নেই। স্মরণ করা যায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে থাকার সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে অন্তত আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 09
(28)
- জম্মু-কাশ্মীরের ভোটের মাঠে জামায়াত, জনসমাগম বিস্ময়কর
- বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতু...
- সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৪
- ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক জোটের আহ্বান এরদোয়ানের
- স্নায়ুযুদ্ধের পর বিশ্বের সামনে নতুন হুমকি
- অব্যাহত ধ্বংসযজ্ঞ ইসরাইলের নৃশংসতা
- শিক্ষায় নিজস্ব সাম্রাজ্য গড়েছিলেন নওফেল by পিয়াস স...
- শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি by শহীদুল্লাহ ফরায়জী
- হাসিনার স্বৈরশাসন হটাতে তাদের অবদান অসামান্য
- যে কাজ শুরু করেছো তা শেষ করতে হবে -শিক্ষার্থীদের প...
- ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলা হলো?
- এক কমেন্টেই শিক্ষা জীবন শেষ নোবিপ্রবি শিক্ষার্থীর
- সরকারের অবস্থান পরিষ্কার, ‘মব জাস্টিস’ করা যাবে না...
- ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিত...
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে তিন ইসরায়েলিকে গুলি করে...
- মিয়ানমারের মংডুতে তীব্র হচ্ছে সংঘাত, বাংলাদেশে ঢুক...
- বাংলাদেশের পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার যেসব অঞ্চল
- মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়: নিয়োগে দুর্নীতি ...
- ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?
- বৈষম্যের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন নতুন পররাষ্ট্র ...
- রনি বলছিলেন আমি কী আর বাঁচবো? by ফাহিমা আক্তার সুমি
- ‘আগে আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাবো’ by প্রতীক ওমর
- গণহত্যার বিচারের ক্ষেত্রে দুই চ্যালেঞ্জ: কাউকে ছাড়...
- আশুগঞ্জ পাওয়ার স্টেশনে বাবুলের লুটপাট by জাবেদ রহি...
- রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
- আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি
- ইউনূস-মোদি বৈঠক প্রশ্নে মন্তব্য নয়: রাজনাথের বক্তব...
- কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে
-
▼
Sep 09
(28)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment