‘হার্ট অ্যাটাকে’ হত্যা-নির্যাতনের দায় শোধের সুযোগ by মোহাম্মদ আরজু

আইনি প্রক্রিয়ার দুর্বলতার সুযোগে অপরাধের দায় থেকে রেহাই পাবার সুযোগ থাকলে দেখা গেছে অপরাধ বাড়ে, আরো বেশি সংখ্যক মানুষ আরো বেশি মাত্রায় নানা ব্যক্তি ও সংঘবদ্ধ ব্যক্তিদের অপরাধের শিকার হয়। আর যদি খোদ আইন করেই অপরাধ থেকে দায়মুক্তি দেয়া হয়- তাও আবার খোদ রাষ্ট্রীয় বাহিনীকে, তখন মানুষের ওপর রাষ্ট্রের অপরাধ-নির্যাতনের মাত্রা কেমন হয়?