বলিউডে ডায়না

তার অনিন্দসুন্দর মুখশ্রী দেখে কম্পন জাগবে লক্ষ হৃদয়ে। বলিউডের একাংশের মত, `ককটেল` সিনেমায় তার সৌন্দর্য্য এমন কী ম্লান করে দিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। প্রথম ছবি `ককটেল`। প্রথম আত্মপ্রকাশেই বলিউডে সাড়া জাগিয়ে তুলেছেন ডায়না পেন্টি। জুলাই মাসে রিলিজ হবে এই ছবি। এই ফিল্মে তার অভিনীত চরিত্রটির নাম জুহি।