Wednesday, October 30, 2024
একেই বলে ভাগ্যের ফের!
একেই বলে ভাগ্যের ফের!
সিও সিএনএন-কে বলছেন, তখন আমি ছোট ছিলাম, বিষয়টা বুঝিনি। আমি হোটেলের দিকে ইশারা করে শপথ করেছিলাম যে আমি একদিন এই হোটেল কিনবো।
যদিও বিশ্বজুড়ে অগণিত শিশু অন্যায়ের মুখে একই রকম প্রতিজ্ঞা করেছে, তবে সিও এমন কয়েকজনের মধ্যে একজন যিনি বাস্তবে কাজটি করে দেখিয়েছিলেন। বর্তমানে ৬৫ বছর বয়সী ব্যবসায়ী সিও ১৯৯১ সালে তার নিজস্ব রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি, লেক হ্যাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। এবার আসা যাক ২০২৪ সালে। সম্প্রতি ৯৬ বছরের সিওকে হোটেল সেন্ট্রালের নতুন মালিক হিসাবে ফিতা কাটতে দেখা গেছে। তিনি হোটেলটি কিনতে চাননি। সিও বলেছেন যে তিনি ম্যাকাওর হারিয়ে যাওয়া ইতিহাসের একটি অংশ পুনরুদ্ধার করতে চেয়েছিলেন, একটা সময় যা তার হৃদয়ের কাছাকাছি ছিল। সাম্প্রতিক বছরগুলিতে ম্যাকাওর চারপাশে বিলাসবহুল রিসোর্ট কমপ্লেক্স এবং আকাশচুম্বী ভবনগুলি ক্রমাগত মাথাচাড়া দিয়েছে। বিপরীতে আভেনিদা দে আলমেদা রিবেইরো বরাবর বিস্তৃত গলি এবং পুরানো স্থাপত্য, যাকে সান মা লো বলা হয় (ক্যান্টনিজে 'দ্য নিউ রোড' হিসাবে অনুবাদ করা হয়েছে) অনেকটাই জৌলুস হারিয়েছে।
কিন্তু ১৯২০ সালে যখন রাস্তাটি প্রথম খোলা হয় তখনই এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ছিল। হোটেল সেন্ট্রাল পূর্বে প্রেসিডেন্ট হোটেল নামে পরিচিত ছিল। মিন্ট রঙের সাততলা হোটেলটি ম্যাকাওর প্রথম ভবন যেখানে একটি লিফট ছিল। ১৯৩২ সালে এটি শহরের প্রথম হোটেল হয়ে ওঠে যেখানে একটি দুই তলা ক্যাসিনো ছিল। এটি ১৯৩৮ সালে আট তলা এবং ১৯৪২ সালে ১১ তলায় সম্প্রসারিত হয়, যা এটিকে শহরের সবচেয়ে লম্বা হোটেলে পরিণত করে।
১৯৬০ এর দশকে প্রতিযোগিতা তীব্র হওয়ার সাথে সাথে হোটেল সেন্ট্রাল তার ঔজ্বল্য হারাতে শুরু করে। হোটেল সেন্ট্রাল আমাকে ছোট্ট ছেলে থেকে বৃদ্ধ হতে দেখেছে। সুতরাং হোটেলটির সাথে আমার গভীর আবেগ জড়ি। আজ অবধি, হোটেল সেন্ট্রাল সান মা লো-তে সবচেয়ে উঁচু, বৃহত্তম ভবন হিসাবে বিদ্যমান। আমি অনুভব করেছি যে এই হোটেলের ম্রিয়মান দীপ্তিকে পুনরায় ফিরিয়ে আনা দরকার । তাই আমি এটি পুনরুদ্ধার করার দিকে মন দিয়েছিলাম সিএনএনকে বলছেন সিও।
সেই সুযোগটি অবশেষে ২০০০ সালে আসে, যখন হোটেলের দুই মালিক এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে সিও সাত বছরের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে হোটেলের নতুন মালিক হন। এটাই ছিল প্রথম ধাপ। প্রায় ১০০ বছরের পুরনো বিল্ডিং সংস্কার করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। বিশেষ করে যেহেতু ১৯৩০-৪০ এর দশকে গড়ে ওঠা হোটেল সেন্ট্রালের মেঝেগুলি দৃঢ় ছিল না। হোটেল বিল্ডিং এবং এর সংলগ্ন এলাকাটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং এটি ইউনেস্কো-তালিকাভুক্ত ঐতিহাসিক কেন্দ্রের মধ্যে অবস্থিত। যার অর্থ কোম্পানিটি তার ভিত্তিকে শক্তিশালী করার জন্য কিছু কাঠামো পরিবর্তন বা ধ্বংস করতে পারেনি।
সিওর- টিমকে হোটেল সেন্ট্রালের সংস্কারের জন্য একটি নতুন পাইলিং পদ্ধতি আবিষ্কার করতে হয়েছিল। হোটেল সেন্ট্রালে কাজ করার আগে চীনের একটি নির্মাণ সাইটে একাধিকবার তাদের নকশা পরীক্ষা করতে হয়েছিল। হোটেল বিল্ডিংয়ের আসল চেহারাটি পুনরায় তৈরি করতে ডিজিটাল স্কেচিংয়ের মতো নতুন উপকরণ এবং প্রযুক্তি ব্যবহার করেছেন তারা। অনেক সমস্যা কাটিয়ে উঠার পর, অবশেষে ২০১৯ সালে হোটেলের নির্মাণকাজ শুরু হয়। এর মাঝেই সামনে আসে আরেকটি বড় চ্যালেঞ্জ কোভিড-১৯ । অবশেষে ২০২২ সালে হোটেল সংস্কারের কাজ শেষ হয়। সিও বলেছেন যে, সংস্কারের খরচ ছিল প্রায় ৪০০ মিলিয়ন ম্যাকানিজ পাটাকা (প্রায় ৫০মিলিয়ন ডলার), যখন মোট বিনিয়োগ ছিল প্রায় ২.২ বিলিয়ন ম্যাকানিজ পাটাকা (বা প্রায় ২৭৪মিলিয়ন ডলার)।
নতুন সংস্কার করা হোটেল সেন্ট্রালে ১৯২০,৩০, ৪০ এর দশক থেকে অনুপ্রাণিত রেট্রো ইন্টেরিয়র ডিজাইন সহ ১১৪ টি কক্ষ রয়েছে। একটি কিপাও ভাড়া পরিষেবা অতিথিদের ঐতিহ্যবাহী পোশাকে হোটেলের পরিবেশের সাথে মেলে ধরার সুযোগ দেয়। হোটেলের নিচে ‘ঐতিহাসিক সাংস্কৃতিক করিডোর’ নামে একটি প্রদর্শনী ইতিমধ্যেই জনসাধারণের জন্য উন্মুক্ত। এছাড়াও একটি ছোট শপিং মল, যা হোটেলের তিন তলায় চালু হবে, যদিও খোলার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। হোটেলটিতে একটি রেস্তোরাঁ, একটি বেকারি থাকবে। সিও বলছেন, ‘আমরা আশা করি যে দর্শকদের ম্যাকাও সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরবে হোটেল সেন্ট্রাল।’
সূত্র : সিএনএন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 30
(16)
- বাংলাদেশে হাসিনার ‘ফ্যাসিস্ট’ দলের কোনো স্থান নেই:...
- একেই বলে ভাগ্যের ফের!
- জাবালিয়ায় হামাসের হাতে নিহত ইসরাইলের চার সেনা
- আ.লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী : আনু মুহাম্মদ
- হিজবুল্লাহর নয়া প্রধান নাইম কাসেম
- আরজি করের গ্লাভসে থাকা লাল দাগ রক্তের নয়! by সেবন্...
- ‘আবর্জনার দ্বীপ’ বিতর্ক পেনসিলভ্যানিয়ায়
- রেলের টিকিট প্রাপ্তি সহজ হচ্ছে, আসছে রুটে পরিবর্তন
- এসডো’র গবেষণা: শিশুদের খেলনায় বিষাক্ত সিসা, ঝুঁকিত...
- দুতের্তে ডেথ স্কোয়াড গড়েছিলেন গ্যাংস্টারদের নিয়ে
- মহাকাশ থেকেই দিওয়ালির শুভেচ্ছা সুনীতা উইলিয়ামসের, ...
- নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে
- তীব্র মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি সেনারা
- প্রেসিডেন্টের অপসারণ: আমেরিকা-সেনাসদর বৃহৎ রাজনৈতি...
- ইসি গঠন: বিচারপতি জুবায়েরের নেতৃত্বে সার্চ কমিটি
- বান্দরবানে হোটেল-রিসোর্ট রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা
-
▼
Oct 30
(16)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment