Thursday, August 8, 2024
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কী ভাবছে ভারত সরকার by সৌম্য বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কী ভাবছে ভারত সরকার by সৌম্য বন্দ্যোপাধ্যায়
ভারতের প্রাথমিক চিন্তা ভারত বিরোধিতার বহর নিয়ে। আন্দোলনের মাঝপথে যেভাবে ভারতবিরোধী স্লোগান শোনা গেছে, তাতে দিল্লির সাউথ ব্লক গভীরভাবে উদ্বিগ্ন। দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি, মন্দির আক্রান্ত হয়েছে। হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট হয়েছে। এ নিয়েও ভারত দুশ্চিন্তাগ্রস্ত। কয়েক দিন ধরে ভারত চেষ্টা করেছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এই প্রবণতায় রাশ টানতে। ভারতের পক্ষে স্বস্তির বিষয়, সমাজের বিভিন্ন মহল থেকে এই অপকর্ম বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা না হলেও মোদি সরকারের ওয়াকিবহাল মহলের ধারণা, ভারতীয় সংস্কৃতিকেন্দ্রসহ কিছু স্থাপনা ও হিন্দুদের ওপর হামলার পেছনে জামায়াতের মতো মৌলবাদী শক্তিই জড়িত। ভারতবিদ্বেষের প্রধান শক্তিও তারা। শেখ হাসিনার জমানায় এই শক্তি সেভাবে মাথাচাড়া দিতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে তারা প্রকাশ্যেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ও নানা স্থাপত্য ভেঙে ফেলাও তাদের কাজ বলে ভারত মনে করে। নতুন সরকারে প্রধানত জামায়াতের অন্তর্ভুক্তি ও প্রভাব কতটা থাকে, সেদিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে।
ভারত মনে করে, নতুন রাজনৈতিক পরিসরে জামায়াতের উত্থান প্রগতিশীল, উন্নতমনা, গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষেও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম, যারা এই বিপ্লবের প্রধান কান্ডারি এবং অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি কীভাবে দেখছে ও আগামী দিনে দেখবে, ভারত তা সতর্কতার সঙ্গে লক্ষ রাখছে। সাউথ ব্লক মনে করছে, আগামী দিনে দুই দেশের সম্পর্ক অনেকটা নির্ধারণ করবে এই বিষয়।
সেই কারণেই মোদির নেতৃত্বাধীন ভারত সরকার নজর রাখছে, অধ্যাপক ড. ইউনূসের উপদেষ্টামণ্ডলীতে কারা আসেন তার ওপর। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা ভারতকে আশ্বস্ত করেছে। যদিও প্রশাসক হিসেবে তিনি কতটা দক্ষ, তা অজানা। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ইতিমধ্যেই বলা হয়েছে, উপদেষ্টামণ্ডলীর গঠন নিয়ে বিএনপি, জামায়াত, ছাত্র সমন্বয়ক ও সুশীল সমাজে মতপার্থক্য আছে। এ বিষয়ে সেনাবাহিনীর মতামতও স্পষ্ট নয়। ইউনূস দেশে ফিরে কীভাবে এর সমাধান করেন, সেদিকে দৃষ্টি থাকছে ভারতের।
এই কয়েক দিনে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও ভারতের কোনো কোনো মহলে প্রশ্ন উঠেছে। হাসিনার দেশত্যাগের পেছনে সেনাবাহিনীর ভূমিকা ও উদ্যোগের কথা এখন সবার জানা। সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করতে চায়নি। কিন্তু দাঙ্গাবাজদের রোখা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা কিংবা ভীতসন্ত্রস্ত পুলিশ বাহিনীকে সাহস না জোগানোর ক্ষেত্রে বাহিনী কেন নিষ্ক্রিয় থাকল, সেই ব্যাখ্যা এসব মহলে নেই। যে বাহিনী জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে পারদর্শী, তারা কেন নিজের দেশে শান্তি রক্ষা করতে ব্যর্থ, এই প্রশ্ন উঠছে।
মোদি সরকারের কারও কারও ধারণা, ওই পরিস্থিতিতে সেনাবাহিনী আন্দোলনকারীদের কাছে অপ্রিয় হতে চায়নি। কেউবা মনে করেন, হয়তো দীর্ঘদিনের ক্ষোভ উগরে জনতাকে শান্ত করাই ছিল তাদের উদ্দেশ্য। কারণ যা-ই হোক, ভারত মনে করে ওই জনরোষ দেশের অনেক ক্ষতি করে দিয়েছে।
শেখ হাসিনাকে নিয়েও ভারত দোলাচলে। চিন্তায়ও। হাসিনাকে পাকাপাকি আশ্রয় দিতে ভারত চায় না। কারণ, বাংলাদেশের নতুন শক্তি তা পছন্দ করবে না এবং আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর তা প্রভাব ফেলবে। আবার দীর্ঘদিনের সম্পর্কের জন্যও হাসিনাকে ভারত অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিতে পারছে না।
এই কারণেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সর্বদলীয় নেতাদের বলেছেন, হাসিনা সাময়িকভাবে এ দেশে থাকবেন। স্থায়ী রাজনৈতিক আশ্রয় নির্দিষ্ট হয়ে গেলে তিনি চলে যাবেন। তা যাতে দ্রুত হয়, সেটাই ভারতের কাম্য। ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করেছেন, হাসিনা ভারতে আশ্রয় পান, তা কাম্য নয়।
১৫ বছর ধরে চলে আসা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গতিপথ আগামী দিনে কেমন হবে, এখনো তা অজানা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 08
(15)
- ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় ...
- নতুন এক বাংলাদেশের স্বপ্ন
- বাংলাদেশের জনগণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে: ম...
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কী ভাবছে ভারত সর...
- ড. ইউনূস ঢাকায় ফিরলেন, কান্নাজড়িত কণ্ঠে তরুণদের প্...
- প্রতিদিন ১টি এলাচি খেলে কী হবে জানেন?
- অর্থনীতির হাল ফেরাবেন, তাই ভরসা ইউনূসে
- রিকশায় ছবি দেখে হাসপাতালে নাফিজের লাশ পান বাবা by ...
- ইতিবাচক কাজে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা: ট্রাফিক...
- আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাত...
- ‘সরকার-শূন্যতা’ কাটছে আজ: ড. ইউনূস দুপুরে ফিরছেন, ...
- দেড় দশক ধরে আক্রোশের শিকার ড. ইউনূস
- বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে মনিটরিং করছে যুক...
- প্রায় সরকারহীন দেশে আমরা উলুখাগড়ার প্রাণ, বাঁচান b...
- এক চতুর্থাংশ কিশোরী সঙ্গীর যৌন সহিংসতার শিকার : ডব...
-
▼
Aug 08
(15)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment