নিবন্ধ- কপাটে তালা দিয়ে কেন এই মৃতু্যর আয়োজন by ফিরোজ আহমদ

আরেকটি ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনায় হা-মীম গার্মেন্টর ২৬ জন নারী-পুরুষ শ্রমিককে অসহায়ভাবে প্রাণ দিতে হল, যাতে আহত হয়েছে শতাধিক। '৮০'র দশকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংঘটিত অগি্নকাণ্ডের ঘটনায় সহসরীহ শ্রমিক প্রাণ হারিয়েছে। সবচেয়ে হূদয়বিদারক হল সেই দৃশ্য যেখানে কারখানার বিভিন্ন ফ্লোরে আগুন লাগার পরে ধোঁয়া, তাপ, আগুন থেকে বাঁচার জন্য শ্রমিকরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা চালানোর সময় যখন দেখতে পায় বের হওয়ার সব দরজা বা কোলাপসিবল গেটে তালা লাগানো।