পদ্মা সেতু নির্মাণ : সরকার প্রকৃতপক্ষে আন্তরিক কি না? by ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর-বিক্রম

একটি সেতু নদীর দুই পারের মধ্যে বন্ধন গড়ে দেয়। এটি কেবল ভৌগোলিক বাস্তবতাই নয়, একটি সেতুর সঙ্গে কোটি মানুষের স্বস্তি ও সমৃদ্ধির বিষয়টিও যুক্ত হয়ে যায়। পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটাবে, সেটি আশা করা হয়েছিল।