মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার by এ এম এম শওকত আলী

সরকারি মহলের একটি নতুন উদ্যোগ, যা আগে কখনো হয়নি বা দক্ষিণ এশীয় অঞ্চলের কোনো দেশেও প্রস্তাবিত উদ্যোগ তো দূরের কথা, চিন্তাভাবনাও কখনো করা হয়নি। প্রস্তাবিত উদ্যোগের ফলে মন্ত্রিপরিষদ বিভাগে একটি স্থানীয় সরকার সেকশন স্থাপন করা হবে।