কাজ শুরু হয়নি অথচ পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে প্রাক্কলিত ব্যয় বেড়েছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা-পথ হারিয়েছে চার বড় প্রকল্প by আনোয়ার হোসেন

যোগাযোগ খাতের চার বড় প্রকল্পের তিনটিরই কাজ শুরু করতে পারেনি সরকার। পদ্মা সেতুর ভবিষ্যৎ আটকে আছে, মেট্রোরেল ও উড়ালসড়ক প্রকল্প এখনো কাগজে-কলমে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজ চললেও গতি অত্যন্ত কম। বলা যায়, পথ হারিয়েছে এই চার প্রকল্প।