Tuesday, April 21, 2015
বর্ষবরণে যৌন হয়রানি- পুলিশ ‘কেলাস’ বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে
বর্ষবরণে যৌন হয়রানি- পুলিশ ‘কেলাস’ বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে
টিএসসিতে যৌন হয়রানির ঘটনার বিষয়ে পুলিশ
‘কেলাস’ বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, বিবস্ত্র
হয়েছে কি হয়নি সেটি মুখ্য বিষয় নয়, যৌন হয়রানি হওয়াটাই মুখ্য বিষয়। আমরা
আশা করবো, আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। তিনি
আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া দুই-তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা
করেন। মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষও দায় এড়াতে
পারে না। তাদেরও এ ঘটনায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব রয়েছে। পুলিশের ভূমিকার
সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ‘সেইদিনের ঘটনায় পুলিশ গতানুগতিক ভূমিকা
পালন করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কয়েকজন ছাত্র সন্দেহভাজন দু’জনকে
ধরে পুলিশে সোপর্দ করেছিল। বলা হচ্ছে, পুলিশের অবহেলায় তারা পালিয়ে গেছে।
পুলিশের এই ধরনের ভূমিকা হতাশাজনক। এটি কর্তব্যে অবহেলার শামিল। এমনকি সিসি
ক্যামেরা দেখে দোষীদের খুঁজে বের করার ক্ষেত্রেও পুলিশ অনাগ্রহ দেখিয়েছে
বলে কমিশনে অভিযোগ এসেছে।
পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
(ঢাবি) টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের দুই নম্বর গেটে একদল সংঘবদ্ধ
যুবক ভিড়ের মধ্যে নারীদের যৌন হয়রানি করে। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের
ঢাবি সংসদের সম্পাদক লিটন নন্দীসহ কয়েকজন তরুণ নিজেরা উদ্যোগ নিয়ে যৌন
হয়রানির শিকার নারীদের উদ্ধার করেন। পাশে পুলিশ সদস্যরা থাকলেও তারা এগিয়ে
যাননি। লিটন নন্দীর ভাষ্যমতে, একজন নারীকে প্রায় বিবস্ত্র করা হয়েছিল। এসময়
তিনি নিজের পাঞ্জাবি খুলে ওই নারীর সম্ভ্রম রক্ষা করেন। এ ঘটনায় লিটন
নন্দীসহ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশ করার পর দেশজুড়ে
তোলপাড় শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনার সত্যানুসন্ধান করতে একজন
অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা
ঘটনার সময় পুলিশের দায়িত্বে অবহেলার প্রসঙ্গটিও খতিয়ে দেখছেন। এছাড়া পুলিশ
বাদী হয়ে ঘটনার পরদিন শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি
মামলা দায়ের করেছেন। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে বখাটেদের শনাক্ত করার
চেষ্টা করছেন। তবে সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তাদের দাবি,
টিএসসিতে বস্ত্র হরণের কোন ঘটনা ঘটেনি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে কেউ কেউ
যৌন হয়রানির শিকার হয়ে থাকতে পারেন। তারা এ সংক্রান্ত তথ্য-উপাত্ত বা
ভিকটিমদের গোপনীয়ভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে গতকাল মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বক্তব্য তুলে ধরেন কমিশন চেয়ারম্যান। এসময় কমিশনের দুই সদস্য মাহফুজা খানম ও এ্যারোমা দত্তও উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা জানতে পেরেছি, ১৬ নম্বর সিসিক্যামেরায় এ ধরনের ফুটেজ রয়েছে। তা প্রকাশ করতে হবে এমনটা আমরা আশা করছি না। এতে করে ভিকটিম আবার ভিকটিমাইজ হবে। তবে আমরা আশা করবো পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে। তিনি বলেন, সিসিটিভিতে স্পষ্ট বোঝা যায় যে, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, আমাদের পক্ষ থেকে ভিকটিম খুঁজে বের করে তাদের যেচে সাহায্য করতে যাওয়াটা বিড়ম্বনার হতে পারে। তবে কেউ যদি সাহায্য চায় তাহলে আমরা সকল প্রকার সাহায্য করবো। যৌন নিপীড়নের ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করে ‘সকল নারীর কাছে’ ক্ষমা চেয়ে তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন বিস্মিত, মর্মাহত ও লজ্জিত। এ ঘটনা আবার স্মরণ করিয়ে দিচ্ছে কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহিনে বাসা বেঁধেছে। কী ঘৃণ্য মানসিকতা আমাদের পেয়ে বসেছে। তিনি বলেন, একই এলাকায় ২০০১ সালে বাঁধনের ওপর বর্বরতা চালানো হয়েছিল। আমরা যুগপৎভাবে লক্ষ্য করছি জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ উদযাপন প্রতিহত করার জন্য নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। নারীদের হেনস্তা করা হয়েছে। এ ধরনের বর্বরতা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা নানাভাবে সুবিধা নিতে চায় বিশেষ করে জঙ্গিবাদী ধর্মান্ধ রাজনৈতিক দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তি। এরা জনপরিসরে নারীর উপস্থিতি ও অংশগ্রহণ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তারা ধর্মকে পুঁজি করে জনপ্রিয় ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে যে পহেলা বৈশাখ উদযাপন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইরানের যদি নওরোজ উদযাপন ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয় তাহলে বাংলাদেশে তা হবে কেন? আসলে ধর্মান্ধ গোষ্ঠী সর্বজনীনতা মানতে পারছে না। তারা বিভক্তি তৈরি করতে চায়। সুদৃঢ় সাংস্কৃতিক ঐক্যে ফাটল ধরাতে চায়। তারা একে অনৈসলামিক সংস্কৃতি বলছে। ভয়ের সংস্কৃতি তৈরি করে পহেলা বৈশাখের সর্বজনীন রূপকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় পুলিশের তৎপরতা যেন লোক দেখানো না হয়। অপরাধী যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কালক্ষেপণ বা দীর্ঘসূত্রতা কিছুতেই গ্রহণযোগ্য হবে না। বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল অভিযুক্তদের বহিষ্কার বা পুলিশ সদস্য ক্লোজ করাই একমাত্র সমাধান নয়। বিচারের মাধ্যমে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, গণমাধ্যম একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। গণমাধ্যমের এই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। কোন কারণেই যেন নারীর প্রতি যৌন হয়রানির এ প্রসঙ্গটি গণমাধ্যম থেকে হারিয়ে না যায়। আমরা অনুরোধ করবো এ অপরাধের চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত যেন গণমাধ্যমে বিষয়টির ওপর সজাগ দৃষ্টি রাখে। সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের মাঠে থাকা প্রার্থীরা এই ঘটনার প্রতিবাদ কিংবা দুঃখপ্রকাশ না করায় তাদের সমালোচনা করেন মিজানুর রহমান। তিনি বলেন, যারা আগামী দিনের নগরপিতা হবেন, এই বিষয়ে তাদের নীরবতা আমাদের বিচলিত করছে। আমরা আগামী দিনের জনপ্রতিনিধিদের কাছ থেকে নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে সুস্পষ্ট অঙ্গীকার চাই।
কমিশন সদস্য মাহফুজা খানম বলেন, পুলিশের দায়িত্বে চরম অবহেলা ছিল। প্রশাসন এখন যৌন হয়রানির মাত্রা নির্ধারণ করতে ব্যস্ত। শুধুমাত্র বস্ত্রহরণ হলেই যৌন হয়রানি হয় তা নয়। বরং কারো প্রতি কটূবাক্য বা অশালীন মন্তব্য যৌন হয়রানির অন্তর্ভুক্ত। পুলিশ এসব আমলে নিচ্ছে না।
বর্ষবরণে যৌন হয়রানি- শাস্তির দাবিতে উত্তাল ঢাবি
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের লাঞ্ছিত করার ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবি বখাটেদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলা করায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও কর্তব্যরত পুলিশের পদত্যাগ। বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার এই আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও একই দাবিতে আন্দোলন শুরু করছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে জোর প্রতিবাদ। কিন্তু দেশব্যাপী তোলপাড় করা এই ঘটনায় নীরব ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও সরকার সমর্থক বাম ছাত্রসংগঠনগুলো। ঘটনার দুই দিন পর গণমাধ্যমগুলোতে একটি প্রতিবাদ বার্তা পাঠিয়েই কাজ সেরেছে ছাত্রলীগ। সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদ জানিয়ে সরব থাকলেও আন্দোলনের মাঠে নেই তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এদিকে শ্লীলতাহানির ঘটনাকে কোন রং না দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
বর্ষবরণের শ্লীলতাহানির ঘটনায় প্রথম প্রতিবাদ ও আন্দোলন শুরু করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ আন্দোলনে পরে একে একে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রফেডারেশন যোগ দেয়। বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা অপরাধীদের শাস্তির দাবীতে ফুঁসে উঠে। প্রতিবাদের ঝড় উঠে সারা দেশে। সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো প্রথম থেকেই নিরবতা পালন করে আসছে। ঘটনার দুই দিন পর ছাত্রলীগ গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি পাঠিয়ে দায় সারে। দেশের বিভিন্ন ইস্যুতে সরকার সমর্থক বাম ছাত্রসংগঠনগুলোকে নিয়ে ছাত্রলীগ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন করলেও এবার তা দেখা যাচ্ছে না। সরকার সমর্থক বাম ছাত্রসংগঠন হিসেবে পরিচিত দলগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাসদ (ছাত্রলীগ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি। সূত্র জানায়, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল। এজন্য তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়। এ কারণে ছাত্রলীগ এই আন্দোলনে কোন কর্মসূচি ঘোষণা করছে না। এ ছাড়া এই ঘটনাকে পুঁজি করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী পক্ষ সুবিধা আদায় করতে পারে তাই সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর প্রতি কোন নির্দেশ নাই বলে সূত্র জানায়। ক্যাম্পাসে প্রগতিশীল বাম সংগঠনগুলো আন্দোলন করলেও সরকার সমর্থক বাম সংগঠনগুলো কোন কর্মসূচি ঘোষণা করেনি। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ বলেন, ছাত্র ইউনিয়নের আন্দোলনে একত্মতা ঘোষণা করা হয়েছে। আগামী ২১ ও ২২শে এপ্রিল কর্মসূচি নেয়া হয়েছে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, সভ্য সমাজে এই ন্যক্কারজনক ঘটনার বিচার হওয়া উচিত। সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় কর্মসূচি ঘোষণা করতে পারছি না। তবে তিনি কর্মসূচির বিষয় মাথায় রয়েছে বলে মন্তব্য করেন।
ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন: এদিকে ঘটনার ৬ষ্ঠ দিনে সকাল সাড়ে ১১টায় অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম মাকসুদ কামাল, অধ্যাপক এম এম আকাশ, ক্রিমিনোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সমিতির সাবেক সহসভাপতি আখতার হোসাইন খান, নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. নাজমা শাহীন, এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের কোন কালক্ষেপণ করা যাবে না। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি অপরাধীদের খুঁজে বের করতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দেন। ক্রিমিনোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, বর্তমান নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। শুধু আবেগ দিয়ে কথা বললে চলবে না। সাবেক সহসভাপতি আখতার হোসেন খানে বলেন, নির্দিষ্ট কোন সংগঠনকে দায়ী না করে মূলত কারা এর সঙ্গে জড়িত ছিল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে এবং এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে দুপুর ১টায় অপর একটি মানববন্ধনে অধ্যাপক এম এম আকাশ বলেন, অপরাধীদের চিহ্নিত করে রং নির্বিশেষে কেন শাস্তি দেয়া হচ্ছে না। ঘটনার সময় কোন থানার ওসি দায়িত্বে ছিল যিনি অপরাধ দমন করতে এগিয়ে আসেন নি এবং কোন প্রক্টর খেলছিলেন তাদেরও বিচার করতে হবে। অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, ঘটনাকে হালকা করার জন্য এর উপর এখন রং লাগানোর চেষ্টা হচ্ছে। এসব রং ছড়ানো বন্ধ করে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। একই মানববন্ধন থেকে অধ্যাপক মশিউর রহমান ৭২ ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেন। সকাল ১১টায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে অপরাজেয় বাংলা থেকে কার্জন হল পর্যন্ত একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ নয়, এবার হবে প্রতিরোধ স্লোগানে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক ও রাজনৈতিক সংগঠনের হাজারও মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ চলচ্চিত্র শিল্পের কর্মীরা। মানববন্ধন শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, শারমিন লাকী, বন্যা মির্জা।
৫জন বখাটেকে শনাক্ত করা হলেও এখনও কাউকে আটক করতে না পারায় হাসান তারেক ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা দৃশ্যমান নয়। দায়িত্ব অবহেলা করার জন্য ভারপ্রাপ্ত অধ্যাপক এ এম আমজাদ ও পুলিশ কর্মকর্তাদের অপসারণের জোর দাবি জানান তিনি। ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রক্টরকে নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা না হলে ভিসির পদত্যাগের আন্দোলনে যাবেন বলে হাসান তারেক হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ কোন চাপ অনুভব করছে না বলে জানান। তিনি বলেন, দায়িত্বে অবহেলা ছিল না। তাদের দাবি অযৌক্তিক। তদন্ত কমিটি কাজ করছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া দুপুর আড়াইটায় রাজু ভাস্কর্যে টিএসসিকেন্দ্রিক সংগঠনগুলো মানববন্ধন করে।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 21
(30)
- বরগুনায় কুপিয়ে শিক্ষকের হাত-পা বিচ্ছিন্ন
- ভোটারদের মনে স্বস্তি দিতে সেনা মোতায়েন: সিইসি
- সিটি নির্বাচনে সহিংসতায় বৃটিশ হাইকমিশনার ও যুক্তরা...
- ‘নকল করতে গিয়ে ধরা খেয়েছেন সরকার প্রধান’ -ডা. জাফর...
- ‘খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই হামলা’ বিদেশী কূট...
- খালেদার গাড়িবহরে হামলার কথা স্বীকার করে ছাত্রলীগের...
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলাঃ মুহুর্মুহু ইট নিক্ষেপ...
- সাক্ষাৎকার- আমি রাজনীতির বাইরের নই by কাফি কামাল
- সাক্ষাৎকার- রাজনীতি ছাড়া পরিবর্তন আসবে না by মাহমু...
- বর্ষবরণে যৌন হয়রানি- পুলিশ ‘কেলাস’ বক্তব্য দিয়ে দা...
- ঢাবিতে যৌন হয়রানির নেপথ্যে বিচারহীনতা by মাহমুদুল ...
- বর্বরতা: ভারতে চলন্ত ট্রেনে ধর্ষণের পর বাংলাদেশী ন...
- শাবিতে প্রশাসনিক পদ ছাড়লেন ৩৫ শিক্ষক
- ৩০ সেকেন্ডে ৩ কোটি!
- ইরাকের রামাদি থেকে পালিয়েছে ৯০ হাজার মানুষ : জাতিসংঘ
- মুরসির মৃত্যুদণ্ড হতে পারে
- কৃষক মেরে শিল্পপতি বাঁচাচ্ছেন মোদি
- পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকার অঙ্গীকার মির্জা আব্বাসের
- বাংলাদেশীর বর্ণনায় ভূমধ্যসাগরে নৌডুবি
- সেনা মোতায়েন প্রশ্নে দ্বিধায় ইসি
- ভারতে ধর্ষণের পর বাংলাদেশীকে ট্রেন থেকে ফেলে হত্যা
- নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হতে পারে : অভিমত ব...
- খালেদার গাড়িবহরে হামলা
- ‘উনি সবকিছুতে নাটক করছেন’ -প্রধানমন্ত্রী, খালেদার ...
- পুলিশের সামনেই ছাত্রলীগের হল দখল
- খালেদার ওপর হামলা- আজ বিক্ষোভ, কাল হরতাল
- ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, নগরবাসী জেগেছে
- চীন-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ৪৬০০ কোটি ডলার বিন...
- মোদীর বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা
- নির্বাচনে জিততে হবে তবে আচরণবিধি লংঘন নয়
-
▼
Apr 21
(30)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment