হামলার শিকার অভিনেত্রী শ্রুতি হাসান!

একই সঙ্গে অভিনেত্রী, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান এবার  নিজ  ফ্লাটের মধ্যেই অজ্ঞাত এক ব্যক্তির হামলার শিকার হলেন! গতকাল মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার মাউন্ট মেরি চার্চের কাছে শ্রুতির সাত তলার অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনা ঘটে।ঘটনা এমন যে, সকালে বাসার বেল বাজলে শ্রুতি হাসান  নিজেই দরজা খুলতে যান।দরজা খোলার সাথে সাথেই  ওই অজ্ঞাত শ্রুতির গলা টিপে ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় শ্রুতি নিজের উপস্থিত বুদ্ধির জোরে   কোনো রকম নিজেকে ছাড়িয়ে দ্রুত দরজা বন্ধ করে দেন। এরপর অবশ্যই ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি।দারনা করা হয়  শ্রুতিকে এই হামলাকারী ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ ছবির শ্যুটিং চলাকালীন সময় থেকেই নজরে রাখছিলেন বলে শ্রুতির ধারণা।