দ্বিপক্ষীয় সিরিজ মার্কিন মুলুকে

যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজ। গত বছর যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউএসএসিএ) কৌশলগত অংশীদারি চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এরই আওতায় এই টি-টোয়েন্টি সিরিজ। এটি হবে যুক্তরাষ্ট্রে আইসিসির পূর্ণ দুই সদস্য দলের প্রথম ক্রিকেট সিরিজ।