Saturday, November 26, 2011
দয়া বাবুরা সবখানেই আছেন! by মাহবুব মিঠু
দয়া বাবুরা সবখানেই আছেন! by মাহবুব মিঠু
একটা কথিত ঘটনা... যেটা সত্য না হবার সম্ভাবনাই বেশি। বেশিরভাগ প্রচলিত গল্পই কথিত, যেসবের কোন্ও ঐতিহাসিক সত্যতা নেই। তবে বাস্তব ঘটনাকে সহজ করে বোঝানোর জন্য এর জুড়ি মেলা ভার। সে রকমই গল্প হবে এটা। দয়া বাবু প্রতিদিন তার বউকে পেটাতো। একদিন বউয়ের চিৎকারে পাড়া প্রতিবেশী জড়ো হয়ে জিজ্ঞেস করলো, মশাই, দয়া নাম নিয়ে কিভাবে বউকে এমন করে নির্দয়ভাবে পেটাও। সে উত্তরে বলেছিল, ‘আমিতো নামে দয়া, কামেতো না।’ গল্পের কথায় পরে আসি।
এবার একটা বাগধারা নিয়ে কথা চলুক। ‘ধামাচাপা’ কথাটা কে যে চালু করেছিল। ছোটবেলায় বাগধারা মুখস্ত করতে করতে বিরক্ত হয়ে যেতাম। ঘটনা চাপা দেবার সাথে ধামাচাপার মিলটা কোথায় খুঁজে পাইনি। তবে এর অর্থের সাথে আমাদের জাতীয়ভাবে রয়েছে ভীষণ রকম মিল। এই দেখুন না, পারসোনার ঘটনার পরে কেএফসির আলোচিত ঘটনাও শেষ হয়ে যাচ্ছে, মানে ধামাচাপা পড়ে পড়ে ভাব। ফাঁকে আবার আশিয়ান সিটির ঝামেলা এসে গোল বাঁধিয়েছে। এটাও একদিন ধামার নিচে চাপা পড়ে যাবে। আমাদের মতো দেশে সমস্যার এতো পাহাড় যে, একটা শুরু হলে কয়েকদিন উট পাখির মতো মাথা গুঁজে সহ্য করে টিকে থাকতে পারলেই ধামার নিচে ঘটনা পাচার করে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচা যায়। একটা শেষ না হতেই আরেকটা সমস্যার সুনামি পুরানোটাকে দমিয়ে দেয়। বলতে পারেন এটাও একটা সমাধান।
এমনইতো দেখছি যুগে যুগে। পারসোনার নোংরামির শিকার যারা, ঘটনার প্রকৃতির কারণে কেউ কেউ লজ্জায় চেপে যাবেন, কেউ হয়তো কথিত ২০ লাখ টাকা এবং পারিপার্শ্বিক হুমকিতে দমে যাবে। কেএফসির বিষয়টাও সে রকম! তেলাপোকা খেয়ে দুই চারবার ছোট ঘরে যাতায়াতের ফাঁকে কয়েকটা ট্যাবলেট গিলে ফেললেই হলো। তাছাড়া মনে নেই: অতিকায় ডাইনোসরের বিলুপ্তি ঘটলেও ছোট তেলাপোকাগুলো এখনো টিকে আছে! তাই তেলাপোকা খেয়ে কেউ হয়তো দীর্ঘজীবী হলেও হতে পারেন।
তবে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাকে এভাবে পাশ কাটিয়ে চলার কোনও উপায় থাকে না। এইতো গেল তিস্তা চুক্তি নিয়ে একটা বিশাল হুলস্থুল! সেটা কাটতে না কাটতে এখন পত্রিকার পাতা টিপাইমুখ বাঁধের বাঁধভাঙ্গা তুমুল স্রোতে ভেসে যাবার উপক্রম। এতো বড় ধামা পাবে কোথায় যে চাপা দেবে এই ঘটনাগুলো?
টিপাইমুখ নামটা নিরীহ হলেও বাঁধ নির্মাণ হলে যে বিপর্যয়গুলো ঘটবে তা একটা যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। যুদ্ধ যেভাবে একটা জাতিকে ধ্বংস করে দেয়, প্রাকৃতিক বিপর্যয় তার চেয়েও নির্মম এবং নিষ্ঠুর। প্রকৃতিকে বিগড়ে দিলে সে মানুষসহ পরিবেশকে তিলে তিলে শেষ করে ছাড়ে। বাঙালি জাতি একবার গণহত্যার শিকার হয়েছিল ১৯৭১ সালে। আরেকবার হতে চলেছে এই টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে। কিভাবে সেটা? প্রসংগে যাবার আগে গণহত্যার সংজ্ঞায় একটু চোখ বোলানো যাক।
উইকিপিডিয়ার সংজ্ঞা মতে, গণহত্যা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পনামতো কোনও জাতি অথবা এথনিক গোষ্ঠী অথবা রেসিয়াল কিংবা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরিভাবে কিংবা আংশিকভাবে হত্যা করা।
জাতিসংঘের ১৯৪৮সালের প্রণীত সিপিপিসিজি রেজুলেশনের ২৬০(৩) ধারার অনুচ্ছেদ ২ এ বর্ণিত গণহত্যার সংজ্ঞায় শুধু হত্যাকেই প্রাধান্য না দিয়ে আরো কিছু অপরাধকে গণহত্যা হিসেবে গণ্য করা হয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হচ্ছে-
- পরিকল্পিতভাবে কোন জাতি, এথনিক/রেসিয়াল গোষ্ঠী অথবা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরিভাবে অথবা আংশিকভাবে হত্যা বা ধ্বংস করা;
- একই উদ্দেশ্যে মানসিক বা শারীরিক ক্ষতি সাধন;
- এমন পরিবেশ তৈরি করা যাতে তারা পরিপূর্ণভাবে অথবা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়;
- জন্ম নিয়ন্ত্রণ করে কিংবা অন্য কোনও উপায়ে এমন বিরূপ পরিবেশ তৈরি করা যাতে তাদের জীবন ধারণ কষ্টকর হয়ে পড়ে এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায় অথবা;
- শিশুদের অন্যত্র সরিয়ে তাদের জাতিসত্তা নিশ্চিহ্ন করে ফেলা।
আমাদের দেশে ১৯৭৩ সালের আইনের ৩ (২) (সি) ধারায় গণহত্যার সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, কোনো জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক গ্রুপকে আংশিক বা পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা।
জাতিসংঘের সংজ্ঞায় অপরাধের প্রক্রিয়া এবং এর ফলাফল কি হলে তাকে গণহত্যা বলা হবে সেটা পরিষ্কার। প্রক্রিয়াটা হতে হবে ইচ্ছাকৃত, সংঘটিত এবং পরিকল্পনা মাফিক (এবং ফলাফল হচ্ছে) হত্যা অথবা সেই উদ্দেশ্যে শারীরিক অথবা মানসিক ক্ষতি সাধন করা। সংজ্ঞা অনুযায়ী আমাদের টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে যে ক্ষতিগুলো হতে পারে তা গণহত্যার মধ্যে পড়ে কিনা আলোচনা করা যেতে পারে।
বিভিন্ন পত্রিকায় বাংলাদেশি বিশেষজ্ঞদের মতামত পড়ে যা সারসংক্ষেপ দাঁড়ায় তা হলো, বরাক নদীর উপরে এই বাঁধ নির্মিত হলে সুরমা ও কুশিয়ারার প্রাকৃতিক জলপ্রবাহ কমে গিয়ে বৃহত্তর সিলেট এবং আশপাশ অঞ্চলে ফসল আর আগের মতো ফলবে না। বন্ধ হয়ে যাবে হাওড় অঞ্চলের এক ফসলী ধান। বর্ষায় জলমগ্ন হয়ে পড়বে বিশাল এলাকা। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ২০০৫ সালের এক গবেষণায় দেখিয়েছে, এর ফলে প্লাবন ভূমির প্লাবনের ধরন, পরিমাণ এবং ঋতুই বদলে যাবে। বাধের ফলে পানি প্রবাহের প্রকৃতি পরিবর্তনের ফলে ঐ অঞ্চলের জনজীবন, মৎস্য সম্পদ, কৃষি সব কিছুর উপরেই বিরূপ প্রবাহ পড়বে।
ভূ বিজ্ঞানীরা বলেন, এর ফলে ঘটে যেতে পারে প্রলয়ংকারী ভূমিকম্পের মতো ঘটনা। বাঁধ নির্মাণের ফলে ভূমিকম্পের ঘটনা প্রথম চোখে পড়ে ১৯৩২ সালে আলজেরিয়ায়। দেশটির কুঢে ফড্ডা বাঁধ নির্মাণের পর এ ঘটনা ঘটে। এ রকম ৭০টিরও বেশি নজির জানা আছে গোটা বিশ্বে।
উপরোক্ত সমূহ ক্ষতির কথা বিবেচনা করলে ভারতকে বন্ধুবেশী আততায়ী বলেই মনে হয়। ধীরে ধীরে তাদের বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের একটা বিশাল অংশের অধিবাসীর জন্য দীর্ঘমেয়াদী সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে। পরিবেশের জন্য যেটা অপূরণীয় ক্ষতি। এবার দয়া করে গণ হত্যার উপরোক্ত সংজ্ঞার ছকে ফেলে দেখুনতো, টিপাইমুখ বাঁধের প্রতিক্রিয়ায় যে প্রাকৃতিক সুনামিগুলো ঘটার সম্ভাবনা আছে এবং সেই অঞ্চলের জনগণের যে মানসিক বিপর্যয়গুলো ঘটতে যাচ্ছে, তার আলোকে আমরা আরেকটি গণহত্যার শিকার হতে যাচ্ছি কিনা।
এখন প্রশ্ন, ভারত কি পারে অভিন্ন নদীর উপরে বাঁধ নির্মাণ করতে? দ্ইু দেশের মধ্যে বিভিন্ন চুক্তি এবং আন্তর্জাতিক নদী আইনের আওতায় ভারতের কোনওভাবেই এককভাবে অভিন্ন নদীর উপরে বাঁধ নির্মাণের আইনগত এক্তিয়ার নেই। ১৯৬৬ সালের হেলসিংকী নদী ব্যবস্থাপনার নীতিমালায় যা বলা হয়েছে তা সংক্ষেপ করলে দাড়ায় কোনও রাষ্ট্র্ নদী অববাহিকার যেখানেই অবস্থান করুক না কেন সেখানে কোনও অবকাঠামো নির্মাণের আগে নদী অববাহিকায় অবস্থিত অন্য রাষ্ট্র কোনও ভাবে স্বার্থহানি ঘটার সম্ভাবনা থাকলে তাদের অবহিত করতে হবে।
ঐ একই সূত্র আসিফ নজরুলের বরাত দিয়ে লিখেছে যে, টিপাইমুখীসহ অভিন্ন নদীতে যে কোন উদ্যোগ গ্রহণের বেলায় ১৯৯৬ সালের গঙ্গা চুক্তিটি হচ্ছে বিবেচ্য। চুক্তির ৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে অভিন্ন নদী বিষয়ক কোন স্বিদ্ধান্ত হতে হবে ন্যায়পরায়ণতা, ন্যায্যতা এবং কারো ক্ষতি যাতে না হয় সেই নীতির ভিত্তিতে। তিনি ওখানে আরো কিছু চুক্তির বর্ণনা দিয়েছেন যেগুলো প্রমাণ করে ভারতের এই এক তরফা উদ্যোগ কতোটা আইন বিরুদ্ধ।
ভারত বারবার দুই দেশের মধ্যকার চুক্তি এবং আন্তর্জাতিক আইন অমান্য করে একটার পর একটা সমস্যা তৈরি করে চললেও বাংলাদেশের পক্ষ থেকে মুখ ফুটে একবারও বলা হচ্ছে না যে, এগুলো ভারতের করার অধিকার নেই। যখন কোনও সমস্যা দুই দেশের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন চুক্তির আলোকে না হবে তখন আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের কাছে না যাওয়া ছাড়াতো উপায় থাকে না। সেতো দূরের কথা। একবারও ভারতকে এই সব আইন এবং চুক্তির কথা প্রকাশ্যে জোরালোভাবে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে না কেন, সেটাই প্রশ্ন।
ভারতের বিভিন্ন আগ্রাসী পদক্ষেপ বন্ধে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। মনমোহনের রাষ্ট্রীয় সফর শেষমেষ আতœীয়ের বাড়ীতে বেড়ানো ছাড়া কোনও কাজে দেয়নি। দীপু মণি মমতার সঙ্গে দেখা করতে গিয়েও কোনও ফল হোল না। ট্রানজিট, তিস্তা এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক অন্যান্য ইস্যুতে সরকারকে যে পরিমাণে গোপনীয়তা লক্ষ্য করে চলেছে তাতে মনে হয় ঘরের চেয়ে পরই তাদের কাছে বেশি আপন। জাতীয় স্বার্থ বিষয়ে এ ধরনের গোপনীয়তা মোটেও কাক্সিক্ষত নয়।
ওদিকে সরকারের দুই উপদেষ্টাকে মনে হয়েছে তারা ভারতের হয়ে বাংলাদেশকে ম্যানেজ করতে এসেছেন।
বড় বড় কয়েকটি কূটনৈতিক ব্যর্থতার পরে এই সমস্যা মোকাবেলা করতে এখন প্রয়োজন দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে একটা জাতীয় ঐক্যমত গঠন করা। খালেদা জিয়া একটা ভাল কথা বলেছেন। তিনি সরকারকে ভয় না পেয়ে ভারতের এই অন্যায় সিদ্বান্তের প্রতিবাদ জানাতে বলে নিজেরাও সাথে থাকার প্রস্তাব করেছেন। উনি সম্প্রতি মনমোহন বরাবর একটা চিঠিও পাঠিয়েছেন। সেটাকেও সমালোচনা করতে দেখলাম কাউকে কাউকে। সরকার গঠন করলেই কিন্তু দেশটা সেই ক্ষমতাসীন দলের হয়ে যায় না। বিরোধী দলেরও দেশের ভাল মন্দ দেখভালের একটা দায়িত্ব আছে। খালেদা জিয়ার কথায় রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে। এটাইতো রাজনীতির খেলা। শেখ হাসিনার কথায় কি সেটা নেই? খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সরকারের উচিত তাতে সাড়া দেওয়া। যুক্তির ভারে নুইয়ে পড়া কোনও কোনও বিজ্ঞ ব্যক্তি বিরোধী নেত্রীর আহবানে বেশ সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু সেই একই মহলের আস্থা আছে নারায়ণগঞ্জের বিচ্ছিন্ন এবং ভিন্নধর্মী নিরপেক্ষ নির্বাচনকে উদাহরণ টেনে, সন্দেহ মিশ্রিত রাজনৈতিক সম্পর্ক সত্ত্বেও তত্ত্বাবধায়ক বাতিলকে সমর্থন দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনকে সমর্থন করা। কাক নাকি সাবান চুরির সময়ে নিজে চোখ বন্ধ করে কর্মটি সারে। সে মনে করে নিজে যেমন দেখছে না, তেমনি বাকিরাও বুঝি অন্ধ। ‘কাক-চালাকী’ করেতো লাভ নেই। জনগণ বেশ ভালই বুঝে তাদের উদ্দেশ্য। তবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রতি-উত্তরের সময় না দিয়ে হুট করে হরতাল ডেকে বসাটাও সমীচীন হয়নি।
দেশে যখন দেশের স্বার্থ পকেটে রেখে দুই দল ব্যস্ত রোড মার্চ আর জনসভা করায়, ওদিকে, বাংলাদেশের ভাঙ্গা গলার চিৎকার শুনে প্রতিবেশী বলছে, টিপাইমুখী বাঁধ নির্মাণ হবে কিন্তু বাঙলাদেশের কোনও ক্ষতি হবে না। লে ঠ্যালা সামলা! এ যেন ‘গলা কাটিব, তবে এমনভাবে কাটিব যে মরিবে না। ব্যথা পাইবে না, মরিলেও আধমরা হইয়া বাঁচিয়া থাকিবে। কারণ শত হইলেও আমি তোমার বন্ধুতো বটে!’
কি দারুণ বন্ধুত্বের নিদর্শন! মরি! লাজে মরি! এ বন্ধুত্বও দয়া বাবুর মতোই। কামে নাই নামে আছে শুধু।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
November
(3116)
-
▼
Nov 26
(108)
- সদ্য প্রয়াত কথাসাহিত্যিক রশীদ করীমের সাক্ষাৎকার
- মেয়র হত্যাঃ মন্ত্রীদের দায় এবং খেদাও কমিউনিস্ট by ...
- দলীয় সরকারও সুষ্ঠু নির্বাচন করতে পারে by নুরুল ইসল...
- শীতলক্ষ্যার তীরে দেশের অগ্নিপরীক্ষা by আমেনা মহসিন
- চিঠিপত্র-জনতার জয়
- ৭০০ কোটিতম শিশু by একরামুল হক শামীম
- সমুদ্রসম্পদ-অরক্ষিত উপকূলে সুরক্ষিত জলদস্যু by শেখ...
- সমকালীন প্রসঙ্গ-ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য, নিম্নমুখী ...
- অবৈধ বালু উত্তোলন-প্রতিরোধের দায়িত্ব কার?
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নতুন মেয়রের নেতৃত্বে হোক ...
- নিজের টাকায় আসিফের প্রস্তুতি by মাহবুব সরকার
- ফরহাদ রেজার প্রত্যাবর্তন-বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফ...
- ফাইনালেও চমক দেখাবে পাকিস্তান!
- প্রথম অফিসিয়াল ওয়ানডে
- সাইফের আঙুলে পচন কেটে ফেলতে হবে
- মিসরে পুলিশি নির্যাতনের শিকার মার্কিন সাংবাদিক
- 'সুযোগ পেলে আবারও চড় মারব'
- নিষেধাজ্ঞার হুমকি রক্তপাত উস্কে দেবে :সিরিয়া
- ছায়ানটের সুবর্ণজয়ন্তীর দু'দিনব্যাপী অনুষ্ঠান শুরু-...
- মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর স্বপ্নযাত্রা by শোয়েব চ...
- আজীবন সম্মাননা পেলেন আবদুল জব্বার by এসএম মুন্না,
- তাহরির স্কয়ারে লাখো মানুষের সমাবেশ
- বিএনপির নির্বাচন বয়কট-দলের পুরনো বিবাদ ফের মাথাচাড়...
- তিন ঘণ্টা কিলারদের নজরদারিতে ছিলেন মেয়র লোকমান by ...
- কল রেকর্ড মুছে দিয়ে বিটিসিএলে কোটি কোটি টাকা লুটপাট
- অবৈধ ভিওআইপির রমরমা ব্যবসা by সজল জাহিদ
- এক স্বাপি্নক রাজনীতিক by অধ্যাপক আবদুল গফুর
- একাত্তরের কামান্না ট্র্যাজেডি-জাহিদ রহমান by জাহিদ...
- টিপাইমুখে বাঁধ নয় by প্রকৌ. মুহম্মদ হিলালউদ্দিন
- চপেটাঘাত by মাহবুব মোর্শেদ
- সরকার কার স্বার্থ দেখবে?-ধান ক্রয় by শরিফুজ্জামান ...
- আরব বিপ্লব :শিয়ালের কবল থেকে হিংস্র হায়েনার থাবায়-...
- গ্যাস চুরি-অসাধু চক্র দমন করুন
- টিপাইমুখ বাঁধ-জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য
- স্মার্ট চোর
- নাজমুল হকের দোয়াত বাড়ি by আব্দুল্লাহ ইফ্ফাত
- হুমায়ূন আহমেদের যে হাসপাতালে চিকিৎসা by রনী মাহমুদ
- বিজয় আঁকো বিজয় লিখো-ফড়িং মিয়া
- হাঙ্গরের সঙ্গে বুবুনের আলাপ
- ঢাবিতে সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ কর্মী
- বেপরোয়া হিউম্যান হলার নিউমার্কেটে যানজট by তাওহীদ ...
- ড্রাগন এজ ২ :কল্পলোকের যুদ্ধ by কৌশিক রহমান
- ঢাকায় ই-এশিয়া by আল আমীন হাসান
- মেলায় নতুন চমক
- জমজমাট তথ্যপ্রযুক্তি মেলা
- চার বছরের শিশু খুন-পাষণ্ডকেও হার মানায়
- ৭০০ কোটি মানুষ-সমস্যা নয়, সৃষ্টি হোক সম্ভাবনা
- চরাচর-বিন্দু থেকেই সিন্ধু
- সহজ-সরল-আমার ভাবনা আমারই মতো by কনকচাঁপা
- কল্পকথার গল্প-সবাই যেন মোটামুটি ভালো থাকি by আলী হ...
- কালান্তরের কড়চা-ডা. আইভীকে অভিনন্দন : অভিনন্দন প্...
- আমি নিজেই নিজের রকস্টার
- সাক্ষাৎকার-অসামঞ্জস্যতার বিরুদ্ধে লড়াইয়ের সময় এখনই...
- জহুরুল হক স্মারক বক্তৃতায়-ভূমিকম্প এক অনিশ্চিত দুর...
- কুসংস্কার রোধে গণমাধ্যম by তাওহীদ হাসান
- জলবায়ু সংকট নিরসনে বাংলাদেশ by প্রদীপ সাহা
- পৃথিবীর সন্ধানে কেপলার by আসিফ
- হরচন্দ্রের বিলাসিতা
- বিলুপ্ত সভ্যতা...
- ভারতীয় ছবি নিয়ে চলচ্চিত্রাঙ্গন উত্তপ্ত by মঈন আবদু...
- শাবাশ বাংলার নারী-বিশ্বকাপ ক্রিকেটেও লড়বে একদিন
- দাম বাড়ল বিদ্যুতের-বোরো উৎপাদনেও প্রভাব পড়তে পারে
- স্মরণ-মোহন মিয়ার অবদান
- পবিত্র কোরআনের আলো-ফেরাউন বনি ইসরাইলের ওপর আরো নির...
- নারী নির্যাতন রোধে যেসব কাজ জরুরি by মোহাম্মদ মামু...
- সদরে অন্দরে-ঢাকা মহানগর দুই টুকরো কার স্বার্থে by ...
- টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের মরণফাঁদ by শহিদুল ইসলাম
- ১৭ কোটি একর বন হারাচ্ছে ব্রাজিল
- 'নির্দিষ্ট পরিমাণ লবণ গ্রহণে ক্ষতি নেই'
- উন্মুক্ত পদ্ধতিতে স্বর্ণ তোলার প্রতিবাদে পেরুতে বি...
- তাহরির স্কয়ারে হাজারো কণ্ঠে স্লোগান_ক্ষমতা ছাড়ো-...
- 'শেষ সুযোগ' হারিয়ে অবরোধের মুখে সিরিয়া
- পাহাড়ের কোলে-সাজেক, কাছে থেকেও দূরে by বিপ্রদাশ ব...
- আলোচনা সভায় ফখরুল-জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাক খাত...
- চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী-স্বাস্থ্যসেবা নিয়ে ...
- কিষানজি হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার বন্...
- সয়াবিনের দাম আবার বাড়াল কম্পানিগুলো-দুই দফায় আট টা...
- যমুনাতীরে সুরের মেলা-সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্য...
- হ্যাকিংয়ে জড়িত ৭০০ কিশোর-পাঁচ অ্যাডমিনিস্ট্রেটরের ...
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বরখেলাপ-চলচ্চিত্র সংসদ...
- বসুন্ধরার এলপি গ্যাস সিলিন্ডার কারখানার উদ্বোধন মং...
- সিনেমার কাহিনীকেও হার মানানো মনিকা
- এখনো ভরসা পাচ্ছেন না ইলিয়েভস্কি
- সেঞ্চুরি হয়েছে, তবে অশ্বিনের
- মুখোমুখি প্রতিদিন-আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলেই...
- অস্ট্রেলিয়ার বেলায় চ্যাপেলের উল্টো কথা
- স্ট্রাউসের মনে সেরা হওয়ার দুর্ভাবনা
- টেন্ডুলকারের ২৮ বারের আফসোস
- এবার উল্টো ফল আশা পাকিস্তানের
- আজ আসছে পাকিস্তান-অবশেষে ফিরলেন ফরহাদ, সুযোগ পাননি...
- ওয়ানডে অভিষেকে আত্মবিশ্বাসী বাংলাদেশ
- সংবর্ধনার সঙ্গে প্রতিশ্রুতিও পেলেন ক্রিকেট-কন্যারা
- মিরসরাই ট্র্যাজেডি এলাকাবাসীর প্রশ্ন-'ওদের পাঁচজনক...
- অর্ধশতবর্ষী এক সরকারি স্কুলের বঞ্চনার কথা... by রা...
- 'উঁচা বিল্ডিং বানাইলে বন্যায় পড়ালেখা বন্ধ হইত না'
- ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি স্কুলে বর্ষায় ক্লাসই করা যা...
- টিপাইমুখ বাঁধ : উৎকণ্ঠায় জকিগঞ্জের হাজারো মানুষ by...
- মেয়র লোকমান হত্যাকাণ্ড-টিপ্পন কারাগারে, সম্পৃক্ততা...
- নেত্রকোনার হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা নাজুক by মিজ...
- ব্র্যাকের ঋণ নিয়ে দুই শিশুসহ মা কারাগারে by সোহেল ...
- শনিবারের সুসংবাদ-বিশ্বম্ভরপুরে সবুজ শিমের জয়গান b...
- খুলনা অভিমুখে আজ বিএনপির রোডমার্চ
- রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অর্থ দেওয়ার পরিকল্পনা...
- শেয়ারবাজার-প্রণোদনা এলেও নেই জোগান বৃদ্ধির চেষ্টা ...
- অনেক শিক্ষক থাকেন শহরে বর্ষায় কমে যায় শিক্ষার্থী...
- যাওয়ার রাস্তা নেই, ঢেউয়ে দেবে যায় স্কুলের ভিটা
- হাওরে স্কুল মানেই আতঙ্ক-ঝরে পড়ার কারণ দুর্গমতা, ক...
- দয়া বাবুরা সবখানেই আছেন! by মাহবুব মিঠু
-
▼
Nov 26
(108)
-
▼
November
(3116)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment