Tuesday, November 12, 2013
সরল গরল- বিচার প্রশাসনের নির্বাচনী সাজ by মিজানুর রহমান খান
সরল গরল- বিচার প্রশাসনের নির্বাচনী সাজ by মিজানুর রহমান খান
লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে বিচার
প্রশাসনকেও নিরপেক্ষ নির্বাচনী সাজ দেওয়ার দাবি রাখে। গত ২৭ অক্টোবরে
সংবিধানের ৯০ দিনের মধ্যে ঢুকে পড়েছি।
মন্ত্রীদের পদত্যাগ
দেখি, স্বভাবে পরিবর্তন দেখি না। পুলিশও আগের মতো মারকুটে। জনপ্রশাসনের
কোনো নিরপেক্ষতা দেখি না। সংসদ অধিবেশন চলমানরত অবস্থায় মওদুদ আহমদ, এম কে
আনোয়ারের জামিন নাকচ হওয়া দেখে ভাবতে বসি, এ থেকে পরিত্রাণ কী। ভাবি,
এখানেই তো নির্বাচন কমিশনের (ইসি) বড় ভূমিকা থাকবে।

বর্তমান আইনমন্ত্রী, বিশেষ করে আইন প্রতিমন্ত্রী অধস্তন আদালতের প্রশাসনকে প্রায় পাঁচ বছর বিরাটভাবে প্রভাবিত করেছেন। ২০১১ সালে বাহাত্তরের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি জীবিত করা হয়নি। যদি করা হতো, তাহলে বিচারকদের বদলি ও কর্মস্থল নির্ধারণের মালিক-মোক্তার থাকতেন সুপ্রিম কোর্ট। এখন সরকারের হাতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বদলীয় সরকার অপরিহার্য মনে হলে সর্বদলীয় প্রশাসনও লাগবে। সে থেকে বিচার প্রশাসন বাইরে থাকতে পারে না।
সামনে হয়তো আরও চমক ও ধরপাকড় আসবে। এমনকি প্রধানমন্ত্রীও সরে দাঁড়াতে পারেন। কিন্তু তখনো তাঁর রেখে যাওয়া স্থায়ী সরকার পাথরের মতো চেপে থাকবে। বিচার প্রশাসনে একটি জগদ্দল পাথর আছে। জামিন নাকচ হওয়া দেখে তাই মনে হয়।
আদালতের হাত লম্বা। বর্তমানে ইসির হাতও অনেক লম্বা। বিচার প্রশাসনে একটা ব্যাপকভিত্তিক রদবদল হতে হবে। অন্যথায় ইসি দেখতে চাইলে দেখবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তাদের নেওয়া পদক্ষেপগুলো সুফল দিচ্ছে না। মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া বিএনপির সামনের সারির নেতা। তাঁদের আটককে যদি রাজনৈতিক কৌশল বলা হয়, তাহলে আদালত তার অংশ হতে পারে না। এমনকি অযথা তেমনটা প্রতীয়মান হলেও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। বিচার বিভাগকে বে-আবরু করার যুক্তিতেও নির্দলীয় সরকার বাতিল হয়েছে। এখন ভিন্নভাবে সেই একই বে-আবরু হওয়ার কাণ্ড চলতে পারে না।
রাজনৈতিক নেতাদের হয়রানি সামনের দিনগুলোতে আরও তীব্র হবে। সহিংস হরতাল ডাকার দায়ে কারও বিচার হবে না। সন্দেহভাজন বা তাঁদের নামে হয়তো ধরপাকড় চলবে। বহু লোক জামিনের জন্য দাঁড়াবেন। জামিন চাই, বিচার চাই না। জামিন নিন, বিচার দেব না। এতে রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে তেমনই একটি চরিত্র। আপাতদৃষ্টিতে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁকে কয়েকটি মামলায় জড়ানো হয়েছে। জেলে পাঠানো হয়েছে। তাঁর জামিন নামঞ্জুর করা হয়েছে। তাঁর বিচারের প্রস্তুতি কোথাও নেই। এ-সংক্রান্ত বিষয় প্রধানত নিম্ন আদালতের।
সুষ্ঠু নির্বাচনের সঙ্গেও বিচার বিভাগের স্বাধীনতা অবিচ্ছেদ্য। অধস্তন আদালতের স্বাধীনতা অত্যন্ত সীমিত। নির্বাচনে এর সরাসরি প্রভাব পড়বে। এর কারণ, নির্বাচনকালে অধস্তন আদালতের বিচারকদের সমন্বয়ে প্রাক্-নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তদন্তে কমিটি হবে। প্রতি জেলায় অন্তত একটি করে। তাতে বিচারকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আইন প্রয়োগকারী সংস্থার বাড়াবাড়িও তাঁদেরই রুখে দেওয়ার কথা।
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ বলেছে, ইসির দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। প্রায় দুই হাজার বিচারকের নিম্ন আদালত প্রশাসন নিয়ন্ত্রণে একটি ‘দ্বৈত প্রশাসন’ কাজ করে।
এর এক প্রান্তে আইন মন্ত্রণালয়, অন্য প্রান্তে সুপ্রিম কোর্ট। আওয়ামী লীগ শাসনামলে অধস্তন আদালত সরকারের একচ্ছত্র ছকে চলেছেন। সেই ছকটি কী রকম? কখন কাকে কোথায় বদলি করা হবে, তার প্রস্তাব করবে আইন মন্ত্রণালয়। আর তা অনুমোদন করবে সুপ্রিম কোর্টের জিএ কমিটি।
সংবিধান ও রায় আমাদের শাসকগোষ্ঠী যখন লাগে তখন লাগায়। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ ফেলতে চায়নি। কিন্তু তাদের হাত-পা বাঁধা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বলে কথা! একই সুপ্রিম কোর্ট বলেছিলেন, তাঁর সঙ্গে পরামর্শ ছাড়া আইন মন্ত্রণালয়ের বিচার শাখার সচিব নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু সেটা তাদের মনে ধরেনি। তাই তারা সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করেছে।
গত বছরের ডিসেম্বরের কথা। সারা দেশ থেকে জেলা ও দায়রা জজরা সুপ্রিম কোর্টে এসেছেন। জেলা জজদের বার্ষিক সম্মেলন। একজন বিচারক সেখানে ‘আইনসচিব’ সম্বোধন করেছিলেন। প্রধান বিচারপতি তখন যথার্থই উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি তো তাঁর সামনে কোনো আইনসচিবকে দেখেন না।
এ নিয়ে আপিল বিভাগের একাধিক রায় আছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও সাধারণত জ্যেষ্ঠ বিচারককে আইনসচিব করতে হবে। আইনসচিব হলেন ‘বাঘের ঘরে ঘোগের বাসা’। কারণ, কোনো বিচারক কখন, কোথায় কতক্ষণ থাকবেন, তার প্রস্তাব করবেন আইনসচিব। এটা একটা স্পর্শকাতর কলকাঠি। আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা সুপ্রিম কোর্টকে আইনসচিব নিয়োগে কিছুই জানাবেন না। শফিক আহমেদ ও কামরুল ইসলাম হাসতে হাসতে মাসদার হোসেন মামলায় দেওয়া সুপ্রিম কোর্টের রায় জবাই করলেন। ওই ভদ্রলোক আগেই উপসচিব (প্রশাসন) ছিলেন। ওই সময় তাঁকে পদোন্নতি দিয়ে ২৪ ঘণ্টার জন্য ঢাকা জজশিপে তাঁর যোগদান দেখানো হলো। এরপর তাঁকে আইনসচিব পদে বসিয়ে যা করা হলো, তার নাম দিয়েছি উদ্বাহু নৃত্য। উপসচিব (প্রশাসন) পদে রেখে আইনসচিব করা ব্যক্তিকেই পরের ২৪ ঘণ্টার মধ্যে বিচার শাখার যুগ্ম সচিব (প্রশাসন) ও অতিরিক্ত সচিবের (প্রশাসন) শূন্য পদে বসানো হয়। এভাবে সরকার সুপ্রিম কোর্টের রায় করাত দিয়ে কেটে অনির্মল বিষাদানন্দ লাভ করেছে। এই প্রেক্ষাপটে হাইকোর্টের একটি বেঞ্চকে বিব্রত হতে দেখলাম। সেটা এখন বলব।
যে দেশে প্রধান বিচারপতির চাহিবামাত্র আস্ত একটা সংবিধান ছাপা হয়ে যায়, সে দেশেই এবং একই সরকারের আমলে আরেকজন প্রধান বিচারপতির উষ্মা অরণ্যে রোদন হিসেবে প্রমাণিত হয়।
পুরো একটি সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারের মেয়াদ পার করল কথিতমতে প্রধানমন্ত্রীর বিশেষ পছন্দের ব্যক্তিকে আইনসচিব বহাল রেখে। তাহলে প্রশ্ন, সর্বদলীয় আমলে কি এই পাথরটা সরানো হবে? কয়েক মাস আগে আইনসচিবের পদের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট হলো। ভাবলাম, এবার বুঝি একটি হিল্লে হবে। কিন্তু কী দেখলাম। হাইকোর্ট রুল জারির উদ্যোগ নিলেন। অ্যাটর্নি জেনারেল বাধা দিলেন। বারবার সময় নিলেন। কয়েক দফায় প্রায় চার মাস কাটল। শেষতক শুনানি হলো না, রুল জারি হলো না। হাইকোর্টের যে বেঞ্চটি অ্যাটর্নি জেনারেলের চাপাচাপিতে কেবল সময় বাড়াচ্ছিলেন, তাঁরা বিব্রত হলেন। কোনো কারণ দেখানো হলো না। কেউ জানল না।
এখন কিন্তু ইসির বোঝার কথা, আইনসচিব পদে সরকার যাঁকে ঠেকনা দিয়ে এতকাল রাখল, তাঁকে সরানো উচিত হবে। হিম্মতওয়ালা বনতে হলে কিছু তো প্রমাণ দিতে হবে।
বিচার প্রশাসনের বন্ধ্যত্বের আরও নজির আছে। রাজধানী ঢাকাকেন্দ্রিক প্রেষণভিত্তিক পদগুলোতে বিচারিক কর্মকর্তাদের স্থলাভিষিক্ত হওয়া সব সময় একটি প্রতিযোগিতামূলক বিষয়। রাজধানী ঢাকার পুলিশ বিভাগ বা আইন প্রয়োগকারী সংস্থা যদি নির্বাচনী পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে ইসিকে ঢাকার বিচার প্রশাসনের দিকেও নজর দিতে হবে।
এ-সংক্রান্ত তথ্যাবলি নির্দেশ করে যে আওয়ামী লীগের শাসনামলে সৃষ্টি হওয়া একটি শক্তিশালী কোটারি প্রেষণে থাকা পদগুলোকে খামচে ধরে আছে। সুপ্রিম কোর্টের বিধান হলো, কোনো বিচারক একটি কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকবেন না।
ইসি যদি দেখতে চায়, তাহলে তারা দেখতে পাবে যে, এখানে একটি নৈরাজ্য বাসা বেঁধে আছে। আপাতদৃষ্টিতে মনে হবে, বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইন কমিশন ও সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানগুলোতে যেসব বিচারিক কর্মকর্তা ওই নীতি লঙ্ঘন করে আছেন, তার সঙ্গে নির্বাচনের আবার সম্পর্ক কী? এটা না দেখতে চাইলে, না বুঝতে চাইলে কাউকে বোঝানো কঠিন। এর মুখ্য কারণ একটি মুখচেনা গোষ্ঠী তারা নানাভাবে বর্তমান সরকারের শাসনামলে আশীর্বাদপুষ্ট থেকেছে। অনেকে হয়তো অনিচ্ছায় ঠেকায় পড়ে নিজেকে চলতি হাওয়ার পন্থী করেছেন। কিন্তু সামগ্রিক বিচারে ঢাকাভিত্তিক অধস্তন আদালত প্রশাসনে একটি ক্ষমতাসীন দল কিংবা তাদের মদদপুষ্ট কিংবা সুবিধাভোগী অংশ বিনি সুতার জাল বিস্তার করে ফেলেছে। ব্যতিক্রম বাদে এটাই সাধারণ বাস্তবতা।
যেমন একজন অতিরিক্ত দায়রা জজকে দুই বছর পরে মুখ্য বিচারিক হাকিম পদে নিয়ে আসা হলো। তাঁর পাঁচ বছর পার হলো। কিন্তু তাঁর বদলি হচ্ছে না। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যিনি চট্টগ্রামে গেলেন দু-এক মাসের জন্য। তিনিই মুখ্য বিচারক হিসেবে ন্যায় প্রতিষ্ঠা করে চলেছেন। ওই দুই মাস বাদে ঢাকায় তাঁর চাকরি পাঁচ বছরের বেশি সময় গড়িয়ে গেছে। একইভাবে জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইন কমিশন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়—প্রায় সর্বত্রই পাঁচ থেকে সাত বছর চাকরি করা লোকদের ভিড় চোখে পড়বে।
আবার এমনও নয় যে সুপ্রিম কোর্টের জিএ কমিটি নিজেদের তৈরি করা বিধানের ব্যত্যয়ে বিচলিত। আইন মন্ত্রণালয়কে চিঠি লিখে সরকারকে বিব্রত করার কথা শুনিনি। দীর্ঘদিন জেলা জজের ১১টি পদ শূন্য রয়েছে। আইন মন্ত্রণালয় প্রায় নয় মাস আগে এই ১১টি শূন্য পদের বিপরীতে ১৭ জন অতিরিক্ত জেলা জজের নাম পাঠিয়েছে সুপ্রিম কোর্টে। জেলা জজ পদে উন্নীত হয়ে টানা পাঁচ বছর জেলা জজের দায়িত্ব পালন না করলে তিনি সচিব স্কেল পাবেন না। চাকরিতে ২৫ বছর পার করা অনেকে প্রমাদ গুনছেন। প্রায় পাঁচজন ইতিমধ্যে গভীরভাবে হতাশ। কারণ, তাঁরা এখন জেলা জজ হলেও আর পাঁচ বছরের শর্ত পূরণ করতে পারবেন না। প্রায় পাঁচ লাখ টাকা করে তাঁরা বঞ্চিত হবেন। জিএ কমিটিকে ক্ষতিপূরণ আইনে ফেলার দেশ আমরা এখনো গড়তে পারিনি।
ইসি জনপ্রশাসনে হাত দেবেন কি না জানি না। বিচার প্রশাসনে হাত দিলে আরও ভয়। সাবেক কমিশনার ছহুল হোসাইন মহীউদ্দীন খান আলমগীরের মামলায় কথা বলতে গিয়ে আদালত অবমাননায় জড়িয়েছিলেন। প্রথম আলোর অনুষ্ঠানে সাবেক সিইসি বললেন, তিনি ভবিষ্যতে দেখবেন, আপিল বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈধতার প্রশ্ন ঠিকই নিষ্পত্তি করেছেন। তিনি ঠিক। তবে সে জন্য হয়তো সরকার বদল দেখতে হবে। এতক্ষণ যা বললাম, তাতে বর্তমান ইসি শক্তি পাবেন, না ভড়কে যাবেন? তাঁরা যা-ই হোন, এটা অনস্বীকার্য যে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ইসির স্বাধীনতার প্রশ্নটি অনেকটাই অপ্রাসঙ্গিক ও অপাঙেক্তয় থেকে যাবে।
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
November
(403)
-
▼
Nov 12
(15)
- সরল গরল- বিচার প্রশাসনের নির্বাচনী সাজ by মিজানুর ...
- শহীদের উত্তরাধিকার- আজও পরাজিত নূর হোসেন! by ফারুক...
- ফিলিপাইনে ত্রাণের জন্য হাহাকার
- হরতালের আগুন- অলৌকিক কিছুর অপেক্ষায় রোগী-স্বজন-চিক...
- ‘বিএনপি সন্ত্রাসী দল, এরা মানুষের জাত না’
- শচীন দেব বর্মণের আদি নিবাসটি রক্ষা করুন by সৈয়দ মো...
- সর্বত্র একই প্রশ্ন- দেশ কোন পথে? by তারেক শামসুর র...
- ক্ষমতার চেয়ে জনগণ বড় by ড. কুদরাত-ই-খুদা বাবু
- জনগণকে আন্দোলনে যুক্ত করতে হবে by ফরহাদ মজহার
- হামাসের প্রথম নারী মুখপাত্র
- বিচার প্রশাসনের নির্বাচনী সাজ
- সংকটে মালদ্বীপ
- টেলিভিশনে শিষ্টাশিষ্ট ও বিশিষ্ট কথন
- অপরিকল্পিত নগরায়ণের দায়
- সময়ের অ্যালবাম থেকে কয়েকটি ছবি
-
▼
Nov 12
(15)
-
▼
November
(403)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment