তুরস্কে টর্চার সেল, মুক্তিপণ আদায় বাংলাদেশে by ফরিদ উদ্দিন আহমেদ

দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশ বিভুঁইয়ে সক্রিয় বাংলাদেশী অপহরণকারী চক্র। তবে তারা ভিন্ন কৌশলে নেমেছে এ পথে। ইতালি আর গ্রীসে পাঠানোর নামে ওমান ও দুবাইয়ে কর্মরত বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতো। বেশি অর্থ উপার্জনের লোভে তারা পা দিতো অপহরণকারীদের খপ্পরে।