আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড উপকূল, ২২ জনের প্রাণহানি by মো. মহিউদ্দীন, ছোটন সাহা, রহমত উল্যাহ

বুধবার মধ্যরাতে আকস্মিক ঝড়ে দেশের উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। ঝড়ের  কবলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া অসংখ্য জেলে নিখোঁজ রয়েছে।