Tuesday, November 19, 2024
আগুনে ঘি ঢালছেন বাইডেন: ক্রেমলিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পূরণ হয়েছে আজ সোমবার। এই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তবে রুশ বাহিনীর বিরুদ্ধে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি চেয়েছিল ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি।
গতকাল রোববার সমর্থিত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার বেশ খানিকটা গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন। কয়েক দিনের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথম হামলাটি চালাবে ইউক্রেন। তবে নিরাপত্তা ও গোপনীয়তা বিবেচনায় এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সূত্র।
এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। রোববার সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি বলেছেন, ‘আজ অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুমতি পেয়েছি। তবে মুখের বুলি দিয়ে হামলা চালানো হয় না। ঘোষণা দিয়ে কেউ হামলা চালায় না।’
সূত্রের দেওয়া তথ্য যদি সত্যি হয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন একটা সময় এ সিদ্ধান্ত নিল, যখন রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনাসদস্যদের ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এ নিয়ে ইউক্রেনের পাশাপাশি উদ্বেগে রয়েছে ওয়াশিংটনও। আর মাত্র দুই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে।
‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে
এদিকে দূরপাল্লার ক্ষেপণাত্র ব্যবহার করতে বাইডেনের অনুমোদনের খবর সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছে মস্কোও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনা সত্যি হলে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের বিদায়ী প্রশাসন ‘আগুনে ঘি ঢালতে’ এ পদক্ষেপ নিয়েছে। এতে করে সংঘাত বৃদ্ধি পাওয়ার শঙ্কা আরও বেড়ে যাবে।
পেসকভ আরও বলেন, এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেধে যাবে। হামলা হলে তার দায় শুধু ইউক্রেনই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া দেশগুলোর ওপরও বর্তাবে।
এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির ঝাবারভ। তাঁর মতে, ওয়াশিংটনের এ সিদ্ধান্তের ফলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে যেতে পারে। আর রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের সদস্য আন্দ্রেই কলিশাস বলেছেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণে রাষ্ট্র হিসেবে ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে।
এদিকে আজও ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রুশ বাহিনীর চালানো নতুন হামলায় ওদেসায় অন্তত আটজন নিহত হয়েছেন। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নোভোলেকসিয়িভকা নামে আরেকটি গ্রাম দখলে নিয়েছে তারা।
![]() |
| রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফাইল ছবি: রয়টার্স |
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2133)
-
▼
October
(61)
-
▼
Oct 06
(9)
- সিইসির পদত্যাগ দাবি: কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্...
- আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ ...
- ফ্লাইদুবাইয়ের কো-পাইলট থেকে যেসব তথ্য পেল তদন্তকারীরা
- একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন...
- যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার...
- সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প
- পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্ত...
- ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্ম...
- এক ভাই গুগল, আরেক ভাই মেটায় by ওমর কায়সার
-
▼
Oct 06
(9)
-
▼
October
(61)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
