Sunday, October 27, 2024
ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজাবাসী
ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজাবাসী
আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে নতুন এক ট্রাজেডির সূচনা করেছে ইসরাইল। সেখানে রাতারাতি বেইত লাহিয়ায় আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়। এতে এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে হয়ত তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অথবা ইসরাইলি বোমার আঘাতে নিঃশ্চিহ্ন হয়ে গেছে। হানি মাহমুদ বলেছেন, আমরা যা দেখছি তা হল নিরাপদ এলাকা সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর মিথ্যাচার।
ইসরাইলের বোমার আঘাত থেকে রক্ষা পেতে জাবালিয়া শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। বাস্তুহারা এসব লোকজন নির্দেশ মতো গাজার উত্তরাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের দিকে সরে যায়। কিন্তু দেখা যাচ্ছে নিরাপদ অঞ্চলেও বোমা হামলা করছে ইসরাইল। তাদের বোমা হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। পঙ্গুত্ব বরণ করেছে অনেক গাজাবাসী। ওই সংবাদদাতা বলেছেন, এই করুণ পরিস্থিতি নতুন কিছু নয়। এক বছরের বেশি সময় ধরে বারবার এভাবেই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে তেল আবিব।
উল্লেখ্য, এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছেন গাজার ৪২ হাজার ৮৪৭ জন বেসামরিক মানুষ। আহতের সংখ্যা ইতিমধ্যেই এক লাখ ছাড়িয়েছে। এক বছরের বেশি সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৫৪৪ জন ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে হতাহতের বেশির ভাগই নারী এবং শিশু। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরাইল। তাদের দাবি হামাস যোদ্ধাদের হাতে সেসময় ১২০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 27
(12)
- মোহাম্মদপুরে সিরিজ ছিনতাই, আতঙ্ক by সুদীপ অধিকারী
- দশ বছর ধরে মাথার চুল ছিঁড়ে খায় মেয়ে, পেট থেকে বেরো...
- মার্কিন নির্বাচনে নারী বনাম পুরুষ প্রার্থিতার নেপথ...
- চিকিৎসকদের আটক করে হাসপাতাল ত্যাগ করেছে ইসরাইলি বা...
- ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজা...
- ইউরোপে বর্ণবাদ ও বৈষম্যের ‘উদ্বেগজনক’ বৃদ্ধির শিকা...
- সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রে প্রেসিড...
- ইরানে ইসরাইলের হামলা, নিহত ২
- ‘ব্যক্তির অপরাধের কারণে প্রতিষ্ঠান বিচারের মুখোমুখ...
- সিজিএস’র সংলাপ: সব সংস্কারে হাত দিলে সফলতা আসবে না
- ‘যারা আয়নাঘর বানিয়েছিল তাদের ছাড় দেয়া হবে না’ by প...
- ওয়াসার ৬ প্রকল্পে ৪ হাজার কোটি টাকার দুর্নীতি: অনু...
-
▼
Oct 27
(12)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment