Sunday, October 27, 2024
ইরানে ইসরাইলের হামলা, নিহত ২
ইরানে ইসরাইলের হামলা, নিহত ২
জবাব দিতে প্রস্তুত ইরান: গাজা, পশ্চিমতীর, সিরিয়া, ইয়েমেন, ইরান, ইরাক- সর্বত্রই উত্তেজনার আগুন। তার মধ্যে শনিবার ভোরে প্রতিশোধ নিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। তবে ইরানও কঠোর বার্তা দিয়েছে। তারা বলেছে, উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা। ফলে উত্তেজনার পারদ ক্রমশ উপরে উঠছে। ইসরাইলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও তেলক্ষেত্রকে এড়িয়ে হামলা চালাতে। আগ্রাসী এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান। মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার প্রতিশোধ নিতে চার সপ্তাহ আগে অভিযান চালায় ইরান। সেই হামলার প্রতিশোধ নিতে উপযুক্ত সময় খুঁজছিল ইসরাইল। এরই মধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে এসব সংগঠনের শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরাইল। এর মধ্য দিয়ে তারা এসব সংগঠনকে দুর্বল করে দিয়েছে। এরপরই ইরানের ওই হামলার প্রতিশোধ নিতে শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্য থেকে উত্তেজনা কখনো বিদায় নেয়নি। এখন ইসরাইলের হামলার জবাবে ইরানও প্রস্তুত। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে তারা প্রস্তুতির কথা জানিয়েছে। সূত্রের উল্লেখ করে এসব তথ্য দিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এতে বলা হয়, ইসরাইল উপযুক্ত জবাব পাবে তা নিয়ে কোনো সংশয় নেই। তবে নতুন করে যদি কোনো উত্তেজনা বৃদ্ধি করে তাহলে কড়া মূল্য দিতে হবে বলে ইরানকে সতর্ক করেছে ইসরাইল।
ইরানে সব ফ্লাইট বাতিল: হামলার জবাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, ইসরাইলের হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেন ইরানি স্পিকার: নৃশংসতা চালাতে ইসরাইলকে ভয়াবহ সব অস্ত্র সরবরাহ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে জায়নবাদী ইসরাইল নৃশংসতা চালাচ্ছে। শুক্রবার সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাসিজ শিক্ষার্থীদের এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বলেন, বর্তমানে আমরা যেসব অপরাধ দেখছি তা ইসরাইল অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের এর আগে দেয়া অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে। এর মাধ্যমেই তারা গণহত্যা করছে এবং বিভিন্ন নেতাকে হত্যা করছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 27
(12)
- মোহাম্মদপুরে সিরিজ ছিনতাই, আতঙ্ক by সুদীপ অধিকারী
- দশ বছর ধরে মাথার চুল ছিঁড়ে খায় মেয়ে, পেট থেকে বেরো...
- মার্কিন নির্বাচনে নারী বনাম পুরুষ প্রার্থিতার নেপথ...
- চিকিৎসকদের আটক করে হাসপাতাল ত্যাগ করেছে ইসরাইলি বা...
- ইসরাইলের হামলায় নিহত ৪৫, মৃত্যুর ঝুঁকিতে পুরো গাজা...
- ইউরোপে বর্ণবাদ ও বৈষম্যের ‘উদ্বেগজনক’ বৃদ্ধির শিকা...
- সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রে প্রেসিড...
- ইরানে ইসরাইলের হামলা, নিহত ২
- ‘ব্যক্তির অপরাধের কারণে প্রতিষ্ঠান বিচারের মুখোমুখ...
- সিজিএস’র সংলাপ: সব সংস্কারে হাত দিলে সফলতা আসবে না
- ‘যারা আয়নাঘর বানিয়েছিল তাদের ছাড় দেয়া হবে না’ by প...
- ওয়াসার ৬ প্রকল্পে ৪ হাজার কোটি টাকার দুর্নীতি: অনু...
-
▼
Oct 27
(12)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment