Thursday, February 9, 2012
সরল গরল-বেআইনি প্রক্রিয়ায় বিচারপতি বাছাই! by মিজানুর রহমান খান
সরল গরল-বেআইনি প্রক্রিয়ায় বিচারপতি বাছাই! by মিজানুর রহমান খান
বুধবার অপরাহ্নে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহ্দীন মালিকের ফোন পেলাম। জানতে চাইলেন, আমরা ছয় বিচারক নিয়োগ নিয়ে কিছু লিখছি কি না। তিনি প্রথমেই স্মরণ করিয়ে দিলেন, ১০ বিচারকের মামলায় আপিল বিভাগের পর্যবেক্ষণটা খুবই প্রাসঙ্গিক। তাঁর উদ্বেগ সহজে বোধগম্য।
কারণ, ১০ বিচারকের মামলার বড় অর্জন আমরা হিসাব করেছিলাম, বিচারপতি আবদুর রশীদের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চের দেওয়া রায়; যে রায় অনুসরণ করা হলে আমরা একটা যুগান্তকারী বদল পেতাম। আপিল বিভাগ তার অনেকটা কাটছাঁট করেছিলেন। তদুপরি সেখানে বিচারপতি এম এ মতিন এ কথা নির্দিষ্ট করেছিলেন যে নিয়োগে প্রধান বিচারপতির মতই প্রাধান্য পাবে। আর এ কথা ফলিতার্থ যে বাছাই-প্রক্রিয়ায় অন্য জ্যেষ্ঠ বিচারক ও বারের আইনজীবীদের সঙ্গে তিনি আলাপ-আলোচনা করবেন।
আপিল বিভাগের রায় হলো, বিচারকপ্রার্থীর আইনি বুদ্ধি প্রকর্ষ বা ‘লিগ্যাল অ্যাকুমেন’ এবং উপযুক্ততা নিশ্চিত করবেন সুপ্রিম কোর্ট, অ্যান্টিসেডান্টাস বা পূর্ববর্তী ঘটনাবলির জোগান দেবেন নির্বাহী বিভাগ। সরকারের গোয়েন্দাসহ নানা বিভাগ আছে। কিন্তু সুপ্রিম কোর্টের তো গোয়েন্দা শাখা নেই। তাহলে প্রধান বিচারপতি বিপুলসংখ্যক আগ্রহীর মধ্য থেকে কার বেশি ধীশক্তি ও উপযুক্ততা, তা কী করে যাচাই-বাছাই করবেন? তাঁর তো একটা মাধ্যম থাকবে। এখন যদি প্রধান বিচারপতি জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেছেন বলে প্রতীয়মান না হয়, তাহলে এর বাছাই-প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়াই স্বাভাবিক।
২০০৯ সালের রায়টিই বিদ্যমান আইন। প্রধান বিচারপতি তাঁর জ্যেষ্ঠ সহকর্মী ও বারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলাপ করবেন। আমরা যদি ধরে নিই, প্রধান বিচারপতি এই শর্ত পূরণ করেছেন, তা বললেই কিন্তু আপিল বিভাগের রায়ের শর্ত পূরণ হবে না। তাই কাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বাছাই-প্রক্রিয়ার রূপটি আমরা জানতে ও বুঝতে চাই। আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ আওয়ামী লীগের সক্রিয় অনেক নেতা বারের জ্যেষ্ঠ নেতা। যদি দেখা যায়, তাঁরাই শুধু আলাপের প্রক্রিয়ায় আছেন, তাহলে চিত্রটা আরও পরিষ্কার হতে পারে। আইন বলছে, বাছাই-প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। সেই স্বচ্ছতা কেমন, তা-ও নির্দিষ্ট। বিচারপতি এম এ মতিন লিখেছেন, ‘প্রক্রিয়াটি হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং তার ওজস্বিতাও থাকবে। সুষ্ঠু ও স্বাধীন বাছাই-প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পদের জন্য এমন লোক বেছে নিতে হবে, যাঁদের সর্বোচ্চ পেশাগত যোগ্যতা এবং ব্যক্তিগত চারিত্রিক শুদ্ধতা রয়েছে। এর আরও একটি শর্ত রয়েছে। বাছাই থেকে নিয়োগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি লিখিত হতে হবে। প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা রেকর্ড থাকবে।’ যথাযথভাবে এর রেকর্ড তৈরি ও তা সংরক্ষিত থাকছে কি না, তা আমরা জানতে চাই। তবে আমরা আওয়ামী লীগের চেতনা ধারণ করেন এমন অনেক যোগ্য আইনজীবীকেও উন্মুক্ত মন নিয়ে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে দেখি না। অবশ্য অনেকে বলবেন, স্মরণকালে এটা কে কবে দেখেছে। আমাদের জবাব, ২০০৯ সালে দেওয়া রায়ের পরে অবস্থাটি আগের মতো থাকতে পারে না। যদি থাকে, তাহলে বুঝতে হবে, রায় বা আইন লঙ্ঘিত হচ্ছে।
আগেভাগে কাউকে কিছু না জানতে দিয়ে ছয়জনকে বিচারক বাছাইয়ে তেমন একটা ধারণাই মিলছে। এই নিয়োগ-প্রক্রিয়া তাই গতানুগতিক। বদলের লেশমাত্র নেই। যদিও সেভাবে সক্রিয় দলীয় কর্মী বা ক্যাডার টাইপের কেউ নেই, সেটা খুবই ইতিবাচক। কিন্তু মূলগতভাবে এই বাছাই দলীয় দৃষ্টিভঙ্গিমুক্ত নয়, এখানে দলীয় চিন্তা-চেতনার ঊর্ধ্বে ওঠার কোনো প্রয়াস নেই। বরং তদবির, জ্যাক ও ধরাধরি প্রাধান্য পেয়েছে বলেই প্রতীয়মান হয়। তাঁরা সাধারণভাবে একটি দলের প্রতিই সমবেদনাশীল। তবে সার্বিকভাবে এই পর্বটি মোটামুটি। একজন জ্যেষ্ঠ আইনজীবীর কথায়, ‘খুব একটা খারাপ নয়, খুব একটা ভালোও নয়।’ অবশ্য দু-একজনের যোগ্যতা ও দক্ষতা বেশ প্রশ্নসাপেক্ষ।
এখন প্রকারান্তরে অঙ্ক কষা চলছে। আর কতজন নিলে দলানুসারীরা আরও ভারী হবে। বিচারক নিয়োগের কারণ সম্পর্কে মুখে মন্ত্রীরা বলবেন সুপ্রিম কোর্টে মামলার পাহাড় জমে আছে। জনগণকে দ্রুত বিচারসেবা তো দিতে হবে ইত্যাদি। কিন্তু এই মন্ত্রীরা কখনো মামলার নিষ্পত্তি হারের সঙ্গে বিচারকসংখ্যার অনুপাত প্রকাশ করবেন না। কারণ, চিত্রটি অত্যন্ত ধূসর। সরকার অযোগ্য ও অদক্ষ বিচারকদের বহাল রেখে এবং অযোগ্যদের সংখ্যা বাড়িয়ে কিংবা অধিকতর যোগ্যদের পেছনে ফেলে শুধু মাথা ভারী করতে পারবে। মামলার জট কমানো কিংবা সুবিচার দিতে পারবে না। বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব করতে পারবে না।
এর আগে আমরা দলীয়করণকে নিষ্ঠুর নিয়তি ধরে বলেছিলাম, আওয়ামী লীগের অনুসারীদেরই (চেতনাগতভাবে কোনো দলের সমর্থক হয়েও বিচারকাজে নিরপেক্ষ থাকা সম্ভব) বিচারক নিয়োগ দেওয়া হোক, তবে যেন তাঁদের মধ্য থেকে যোগ্যতমদের দেওয়া হয়। যোগ্যতা ও দক্ষতার প্রশ্নে যেন আপস না করা হয়। এখন সমস্যা দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্ট ও নির্বাহী বিভাগ উভয়ে যেন যোগ্যতা ও দক্ষতার মানদণ্ডকে বায়বীয় রাখার পক্ষপাতী। উভয়ে যেন অস্বচ্ছতা বজায় রাখতেই আগ্রহী। বাছাইয়ের ক্ষেত্রে পদ্ধতি নয়, ব্যক্তিবিশেষের পছন্দ-অপছন্দই নিয়ামকশক্তি।
বিএনপি-সমর্থক বার সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কাছে মন্তব্য চাইলাম। তিনি সনাতনি নেতিবাচকতা কিছুটা পরিহার করেই বললেন, ‘আমরা তাঁদের সংবর্ধনা দেব না। কারণ, আমরা বিচারক নিয়োগে নির্দিষ্ট নীতিমালাভিত্তিক পদ্ধতি চেয়েছি। দলীয় রাজনৈতিক বিবেচনা পরিহার করতে বলেছি, সেটা করা হয়নি। অধিকতর যোগ্য ও দক্ষদের নিয়োগ দেওয়া হয়নি।’ তাঁর কথায়, ‘দক্ষতা পাশ কাটিয়ে ২০০ বিচারক নিয়োগ করেও মামলার জট কমবে না।’
আমরা দেখি, আগে যেসব অযোগ্য বিচারককে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁদের বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের কোনো তৎপরতা নেই; বারের সভাপতি যদিও বলছেন, ‘মেধার ভিত্তিতে নয়, আনুগত্যের ভিত্তিতে নিয়োগ হলে তাঁদের অপসারণে পরবর্তী সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নেবে।’ কিন্তু তাতে আমরা ভরসা পাই না। কারণ, আমরা একটা বাস্তব ভাগাভাগি দেখছি।
আমরা অনেক সময় একদল চেনা আইনজীবীকে এক ধরনের বেঞ্চে আবার তাঁদের প্রতিপক্ষকে অন্য ধরনের বেঞ্চে গিয়ে প্রতিকার প্রার্থনায় বড়ই উথাল-পাথাল হতে দেখি।
আওয়ামী লীগ অতীতের ‘ভুল’ থেকে ‘শিক্ষা’ নেবে। তারা সম্ভবত তাদের মেয়াদ শেষে এমন একটি সুপ্রিম কোর্ট দেখতে চায়, যেখানে তাদের আমলে নিয়োগ পাওয়া বিচারকেরা সংখ্যাগরিষ্ঠ এবং তাঁরা সবাই স্থায়ী। সেই লক্ষ্যে আরও ১৫ থেকে ২০ জনকে ঢোকানো হবে, যাতে তাদের বাছাই ভবিষ্যতে ছাঁটাই না হয়।
আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা নির্দলীয় ও নিরপেক্ষ কিছু সহজে আশা করি না। তবে বিচারক নিয়োগে তিনি যেভাবে তাঁর সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন, তাতে দলীয় দৃষ্টিভঙ্গি প্রকট। এতে সংবিধানের চেতনাও নস্যাৎ হচ্ছে। বিশ্বের কোনো সভ্য দেশ দাবি করতে পারে না যে তারা সাংবিধানিক পদধারীদের সংখ্যা নির্দিষ্ট করবে না। যখন যেমন খুশি তখন তেমন তারা সংখ্যা বাড়িয়ে চলবে কিংবা হ্রাস করবে।
কিছুদিন আগে আমরা দেখেছি, আপিল বিভাগের বিচারকসংখ্যা আইন দ্বারা ১১ জন নির্দিষ্ট করার পরও বেশ কিছু পদ দীর্ঘদিন খালি রাখা হয়েছে। এখনো তিনটি পদ খালি রাখা হচ্ছে। তদুপরি অজানা কারণে আটজন বিচারক থাকা সত্ত্বেও দুটি স্বতন্ত্র বেঞ্চ গঠন করা হচ্ছে না। এর কোনো কিছুই আইন সমর্থন করে না।
যা আইনের হিসাবে মেলে না, তা অনেক সময় দূষিত রাজনৈতিক হিসাবে মেলে।
সরকার পরিকল্পিতভাবে হাইকোর্টের বিচারকের সংখ্যা নির্দিষ্ট করেনি। আইনমন্ত্রী কি জবাব দেবেন, আপিল বিভাগের বিচারকসংখ্যা, যা কোনো দিন নির্দিষ্ট ছিল না, সেটা নির্দিষ্ট করা সংবিধানসম্মত হলে হাইকোর্টের বিচারকসংখ্যা আইন দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে না কেন?
বিএনপি-সমর্থিত সুপ্রিম কোর্ট বার সভাপতি চান হাইকোর্টের বিচারকসংখ্যা নির্দিষ্ট করা হোক। কিন্তু এ নিয়ে তাঁরা আন্দোলনে যাবেন না। কারণ, বিএনপিও চায়, এটা খালি থাকুক। ব্ল্যাঙ্ক চেক সবারই পছন্দ। ইচ্ছামতো টাকার অঙ্ক লিখে চেক ভাঙানোর মজাই আলাদা। বিএনপির ক্ষমতা পুনর্দখলের খোয়াব পূরণ হলে তারাও সংখ্যার খেলা খেলবে। না হলে সুপ্রিম কোর্ট অঙ্গনে এখন যাঁরা জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে ‘বেগম খালেদা জিয়া ও তদীয় পুত্রের’ জন্য এত কষ্ট সইছেন, তাঁদের কাজের মূল্যায়ন কীভাবে হবে! সে জন্য তাঁদের চোখ ওই সংখ্যাহীন সুড়ঙ্গের দিকে।
এ বি এম খায়রুল হক তখন প্রধান বিচারপতি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছরের জন্য নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারককে তিনি স্থায়ী করার সুপারিশ করেননি। তাঁরা কী কারণে বাদ পড়লেন, তার কোনো মানদণ্ড ছিল কি না, সেটা যাচাইয়ে আমরা ব্যর্থ হয়েছি। কোনো পরিষ্কার ধারণা পেলাম না। তবে বাদ পড়া একজন বিচারক আমাকে বলেছিলেন, তিনি তাঁর দুই বছরে যেসব রায় দিয়েছিলেন, তার একটা সংকলন তিনি প্রস্তুত করেছিলেন। আশায় ছিলেন, বাছাই-প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান বিচারপতির দপ্তর থেকে তাঁর ডাক পড়বে। তখন তিনি তাঁর যোগ্যতার দাবি ব্যাখ্যা করবেন। কিন্তু সেটা ঘটেনি। এখন আমরা যদি জানতাম সুপ্রিম কোর্ট তাঁর নিজস্ব ব্যবস্থায় এ ধরনের একটি অনুশীলন করেছিলেন, তাহলে আমরা নিশ্চিত হতাম। কিন্তু সে ধরনের কিছু আমরা জানি না।
সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করতে পারেন, তাঁর একটি ভবিষ্যদ্বাণী আজ প্রমাণিত। ভাগ্যিস, গ্যালিলিওর মতো তাঁকে বাহাত্তরে কেউ পাগল বলেনি। সংবিধানে তাঁর সই না দেওয়ার অন্যতম কারণ ছিল আইনজীবীদের হাইকোর্টের জজ বানানোর বিধান করা। তিনি লিখেছিলেন, ১০০ শতাংশই জেলা জজ থেকে নিয়োগ দেওয়া হোক। কারণ, আইনজীবীদের মধ্য থেকে নিলে দলীয়করণ ঘটবে। তাঁর আশঙ্কা সত্যে পরিণত হয়েছে। বাড়তি পাওনা হলো, যা কখনো ঘটেনি, ১০০ শতাংশই জেলা জজমুক্ত বিচারক নিয়োগ ঘটেছে এবারে। যদিও দলদূষণের প্রকোপ থেকে আজ জেলা জজরাও মুক্ত নন।
তবে ড. শাহ্দীন মালিক যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটার একটা জবাব পাওয়া দরকার। ছয় বিচারক নিয়োগে তাঁর মন্তব্য, ‘বিচারক বাছাইয়ে স্পষ্টতই প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ বিচারপতিদের কাছে দলীয় পরিচয় অন্যতম যোগ্যতা হয়ে গেছে। দলের ব্যাপারে সরকার এবং প্রধান বিচারপতির মধ্যে কোনো পার্থক্য আছে বলে প্রতীয়মান হয় না।’ এরপর প্রশ্নটি যদি এই হয়, সরকার যে ক্ষেত্রে দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ দেয়, তখন কী হবে?
প্রশ্ন তো বিচিত্র। দলীয়করণকে নতুন করে সংজ্ঞায়িত করা আবশ্যক। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সুপারিশের সব আইনজীবী বিচারক হলেন না কেন? প্রধান বিচারপতির সুপারিশ গ্রহণ যদি আপিল বিভাগের রায়ের মতে নির্বাহী বিভাগের জন্য বাধ্যতামূলক হয়, তাহলে তা অগ্রাহ্য হচ্ছে কীভাবে? সাবেক প্রধান বিচারপতির কোনো সুপারিশ কারণ না দেখিয়ে নির্বাহী বিভাগ অগ্রাহ্য করতে না পারলে উত্তরসূরি প্রধান বিচারপতিরও পারার কথা নয়। তাই বলি, বিচারক বাছাইয়ের প্রক্রিয়াটি আপিল বিভাগের রায় বা আইনমতেই অস্বচ্ছ মনে হয়। অস্বচ্ছ প্রক্রিয়া মানেই বেআইনি!
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 09
(98)
- একজন বিদগ্ধ সংগ্রামী by ওয়াহিদ নবী
- বৈদেশিক খাত ব্যবস্থাপনাই প্রধান চ্যালেঞ্জ-বাংলাদেশ...
- আহা, কী আনন্দ! by আসিফ আহমদ
- আনাড়ি পদক্ষেপের খেসারত দিলেন নাশিদ-মালদ্বীপে অভ্যু...
- প্রণব মুখার্জির ঝুলিতে কী আছে?-সমকালীন প্রসঙ্গ by ...
- পাটুরিয়া-বাঘাবাড়ী নৌপথ-স্থায়ী ব্যবস্থার দিকে মনোয...
- সরকারি হাসপাতাল-ডাক্তার বাড়ানোর বিকল্প নেই
- স্বাস্থ্য খাত-দুর্নীতি দূর ও সেবা নিশ্চিত করতে হবে
- নতুন নির্বাচন কমিশন নিয়োগ-স্বাধীন কমিশনের কোনো বিক...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ তাঁর অনুগ্রহের মাধ্যমে ম...
- শ্রদ্ধাঞ্জলি-স্যামসন এইচ চৌধুরীড. by ড. এম শাহ আলম
- সংস্কৃতির জন্য নিরর্থক হাহাকার by লুৎফর রহমান রনো
- সৎ কর্মকর্তা ও সৎ ব্যক্তিকে সুরক্ষণ করবে কে? by এ ...
- সাদাকালো-একুশ শতকেও প্রদীপের নিচে অন্ধকার by আহমদ ...
- বিট পুলিশিং-নিবিড় নজরদারিতে আন্তরিক হতে হবে
- দুর্ভোগের নাম রেলের টিকিট-শুধু ভিআইপিদের জন্য ঈদ নয়
- পবিত্র কোরআনের আলো-পথভ্রষ্টরা তোমাদের বিপথগামী করত...
- চমন লাল-ভগত সিংয়ের জেলজীবন এবং বিচারের দুষ্প্রাপ্য...
- চারদিক-একদিন সীমান্ত শহরে
- জনস্বার্থ-জাতীয় সংসদ, বিমানবাহিনী এবং মেট্রোরেল by...
- শ্রদ্ধাঞ্জলি-স্টিভ জবস, এক ঝরে পড়া তরুণের বিদায়! b...
- মনমোহন-কারজাই চুক্তি-আফগান-অভিসারের মূল্য ভারতকে দ...
- কালের পুরাণ-নারায়ণগঞ্জে আটকে গেল নারীর ক্ষমতায়ন? b...
- অবহেলার খপ্পরে নিয়ন্ত্রণ কর্মসূটি-ভুলে যাওয়া জনসংখ...
- সরকারের এত ঢাক গুড়গুড় কেন-পদ্মা সেতু প্রকল্পে দুর্...
- চা শিল্পের দুরবস্থা দূর করা জরুরি by মমতাজউদ্দীন প...
- চরাচর-জৈব বা বায়োপ্লাস্টিক by আফতাব চৌধুরী
- স্মরণ-শামসুর রাহমান : তাঁর অভাব সবচেয়ে বেশি অনুভব ...
- জাতীয়তাবাদ প্রশ্নে সহিষ্ণুতা বাঞ্ছনীয় by ডা. ওয়াহি...
- কালান্তরের কড়চা-কোনো সরকারই আমাদের স্বাভাবিক মৃত্য...
- তিনবিঘা করিডর-সাময়িক নয়, স্থায়ী সমাধান চাই
- বিপাশার সুসময়
- ম্যাডোনার প্রত্যাবর্তন
- পবিত্র কোরআনের আলো-কাবা ঘর মানব জাতির সম্মানের সুদ...
- বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? by শাহনেওয়াজ বিপ্লব
- হায় ফিলিস্তিন, আবার নতুন ষড়যন্ত্র by গাজীউল হাসান খান
- চরাচর-সামুদ্রিক কাছিম বিলুপ্তির পথে by আলম শাইন
- সহজ-সরল-ঈদে জামা চাই না by কনকচাঁপা
- কল্পকথার গল্প-উন্নতির চরম শিখরে উঠলে যা হয়... by আ...
- গন্তব্য ঢাকা-ঢাকায় কি আর সাধে থাকি?
- উচ্চশিক্ষা-সর্বজন বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে? by আন...
- ধর্ম-ইসলামে শিশুর মৌলিক অধিকার by মুহাম্মদ আবদুল ...
- অঙ্গ প্রতিস্থাপন-আইনটির সংস্কার প্রয়োজন by এ কে আজ...
- খোলা চোখে-পাকিস্তান: ভয় বাড়ছে by হাসান ফেরদৌস
- শুধু সরকারের অর্থের ওপর নির্ভরতা কাম্য নয়-তিনটি বি...
- গণক’ দিয়ে পররাষ্ট্রনীতি চলে না-কী বললেন পররাষ্ট্রম...
- মত ও মন্তব্য-আর কতকাল এই স্তব্ধ, ভাষারুদ্ধ মৃত্যুর...
- এটি কি মৃত্যু, নাকি হত্যা?-দুর্ঘটনার সব কারণ খতিয়ে...
- বেদনাসিক্ত ১৫ আগস্ট-শোককে শক্তিতে পরিণত করতে হবে
- পবিত্র কোরআনের আলো-এহরাম অবস্থায় শিকার নিষিদ্ধ করা...
- বাংলাদেশের বিরুদ্ধে সাপ্তাহিক দি ইকোনমিস্টের বিষোদ...
- বঙ্গবন্ধুর জাতীয়তাবাদ ও সমাজ-ভাবনা by শহিদুল ইসলাম
- উৎসব-অপেক্ষা: দুর্গাপূজা
- সরল গরল-বেআইনি প্রক্রিয়ায় বিচারপতি বাছাই! by মিজান...
- বঙ্গবন্ধু মেডিকেল-কম খরচে বিশেষায়িত চিকিৎসা by প্র...
- সময়ের প্রেক্ষিত-খালেদ আবদেল নাসেরের যাপিত জীবন by ...
- সরকার-দুর্নীতিকে আশকারা দেবেন না by মইনুল ইসলাম
- সচেতনতা বাড়ানোর বিকল্প নেই-শিশুদের শারীরিক শাস্তি
- মাতৃময়ী দুর্গার আবাহন জগতে শান্তি আনুক-শুভ বিজয়া
- স্মরণ-ব্রিগেডিয়ার জেনারেল বীর-উত্তম জামিল আহমেদ by...
- এই দিনে-মাসিক বাড়িভাড়া ১০০ টাকা
- সপ্তাহের হালচাল-সংঘাতের পথ থেকে সরে আসুন by আব্দুল...
- সামাজিক যোগাযোগ-সরকারের এত ভয় কেন? by কৌশিক আহমেদ
- গতকাল সমকাল-উভয় সংকটে পাকিস্তান ও আমাদের শিক্ষণীয় ...
- সব আসামিকে গ্রেপ্তার করা হোক-লিমনের মায়ের মামলা
- সবার দায়িত্বশীল থাকা বাঞ্ছনীয়-যুদ্ধাপরাধের বিচার
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- এম. জে. আকবর-আরেকটি স্বাধীনতার সংগ্রাম
- মানুষের তৈরি মরণফাঁদ by মহসীন হাবিব
- ভিন্নমত-শেয়ারবাজার : বিনিয়োগকারীরা যে 'শিক্ষিত' হত...
- হলিউড-সেরা পাঁচ রোমান্টিক জুটি
- বলিউডে ভালোবাসাবাসি!
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-শুরু হলো নকআউট পর্ব
- গানের পেছনে লুকিয়ে থাকা মুখ by মেহেদী মাসুদ
- মহাসড়কের সংস্কার-আর বিলম্ব করার সুযোগ নেই
- একুশের চাওয়া একুশের পাওয়া-বাংলায় আইন রচনা by কাজী ...
- বইমেলা-স্বপ্ন দেখতে ক্ষতি কী by মাহবুব আলম
- আইনপ্রণেতাদের সর্বাগ্রে সচেতন হতে হবে-নির্বিচার দে...
- আরও চিকিৎসক তৈরির উদ্যোগ নিন-তোপের মুখে স্বাস্থ্যম...
- আইনশৃঙ্খলার অবনতি-জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন
- পবিত্র কোরআনের আলো-মদ, জুয়া, পূজার বেদি ও ভাগ্যনির...
- গহন গহীন-তুরস্কের রাজনীতিতে বাঁকবদল! by ফখরুজ্জামা...
- জীবনযুদ্ধে বিপর্যস্ত মানুষ বনাম কম খাওয়ার পরামর্শ ...
- চরাচর-ইলিশের গুণাগুণ by আজিজুর রহমান
- মেরামত ও রক্ষণাবেক্ষণ সংস্কৃতির বড়ই আকাল by আবু এন...
- বৃত্তের ভেতরে বৃত্ত-প্রবাসী শ্রমিকদের জীবনচিত্র by...
- লব্ধাকর ঘটনা by এ এম এম শওকত আলী
- ফুকুশিমা বিপর্যয়ের এক বছর-বিদ্যুৎ উৎপাদনে পরমাণুশক...
- বইয়ের মেলা প্রাণের মেলা-বই-আলোচনা-গানে জমজমাট by আ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- তদন্ত প্রতিবেদন বেরোনোর আগেই দাবি পুলিশ সুপারের-চা...
- সরল গরল-সংবিধান ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব কার? by ...
- গতিবৈষম্য-সড়কযন্ত্রণা: গতি ও দুর্গতির ফাঁস by ফারু...
- যুক্তি তর্ক গল্প-গণ-আকাঙ্ক্ষার বিপরীতে আওয়ামী লীগ?...
- ফুকুশিমা বিপর্যয়ের এক বছর-বিদ্যুৎ উৎপাদনে পরমাণুশক...
- ভারত চায় বর্তমান চুক্তির অনির্দিষ্টকাল মেয়াদ-ভারতে...
- আবার রক্ত বিশ্ববিদ্যালয়ে
- সীমান্তে গুলি চলবে
-
▼
Feb 09
(98)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment