Thursday, September 12, 2024
নিজে না বাঁচলেও আজও শিরোনামে তাঁর তোলা ৯/১১ এর বিধ্বংসী ছবি
তারিখটা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের দিন। সন্ত্রাসী হামলার আজ ২৩ বছর পূর্তি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তিনটি প্লেন হাইজ্যাক করে হামলা চালানো হয়। পেছনে ছিল জঙ্গিগোষ্ঠী আল কায়দা। দু'টি প্লেন হামলা চালায় টুইন টাওয়ারে, আরেকটি হামলে পড়ে পেন্টাগনে, হামলা হয় পেনসিলভানিয়াতেও। হামলা করার ইচ্ছা ছিল হোয়াইট হাউসেও। সেটা করা সম্ভব হয়নি। এই হামলায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। আহত হন ২৫ হাজারেরও বেশি। । শেষ মুহূর্তের ভয়ঙ্কর ঘটনার প্রতক্ষ্যদর্শী ছিলেন সাংবাদিক বিল বিগগার্ট। তাঁর ক্যামেরায় তুলেছিলেন শেষ মুহূর্তের ছবি। এত বছর পরে ফের ভাইরাল সে ছবি। ছবিটিতে চোখ রাখলে দেখা যাবে ওই সাংবাদিক টুইন টাওয়ার্সের ধসে পড়া ধ্বংসাবশেষের একটি ছবি তোলেন। দুঃখজনকভাবে এই ফ্রেমটিই তাঁর জীবনের তোলা শেষ সম্বল। নর্থ টাওয়ারে স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে এবং কিছু পরেই সাউথ টাওয়ারে ৯টা ৩ মিনিটে আঘাত হানে দু'টি প্লেন। এতে আগুন ধরে যায় ওখানে। অনেক মানুষ আটকে পড়েন। পুরো শহর ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ১১০ তলা ভবন মাটিতে ধসে পড়ে। এরপরে ৯টা ৩৭ মিনিটে আরেকটি প্লেন রাজধানী ওয়াশিংটন ডিসির মার্কিন সেনা সদর দফতরের বাইরে পেন্টাগনে বিধ্বস্ত হয়। ১০টা ৩ মিনিটে পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয় চতুর্থ প্লেনটি। সে সময় টুইন টাওয়ারের কাছেই ছিলেন চিত্র সাংবাদিক বিগগার্ট। তিনি বরারবই ছিলেন দুঃসাহসিক। জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব দেখাতেন। এই ভয়াবহ ঘটনার সময় বিগগার্ট ফোনে কথা বলেছিলেন স্ত্রীয়ের সঙ্গে। তিনি প্রথমেই আঁচ করেছিলেন জঙ্গি নাশকতার ছক। তখন ধোঁয়ার মধ্যে তিনি স্ত্রীকে জানান, এটা কোনও দুর্ঘটনা নয়, সন্ত্রাসবাদের কাজ। তিনি দমকলকর্মীদের সঙ্গে আছেন বলেও আশ্বস্ত করেন স্ত্রীকে। তাঁর তোলা ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। একজন সাংবাদিক ওই পরিস্থিতিতে পড়েও কীভাবে এত সুন্দর ও অর্থবহ ছবি তুলতে পারেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। ক্যাননের ডি ৩০ ক্যামেরায় মুহূর্ত ফ্রেমবন্দী করেছিলেন সাংবাদিক বিগার্ট। আজ ২৩ বছর পরও ওই ছবি একেবারে জীবন্ত।
সূত্র: ইন্ডিয়া ব্লুম
BNM Special
BNM Archive
- ▼ 2026 (1504)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...