Tuesday, April 22, 2025
ভারতের নির্বাচন কমিশন অন্যায়ের সঙ্গে আপোস করে চলেছে -রাহুল গান্ধী
ভারতের নির্বাচন কমিশন অন্যায়ের সঙ্গে আপোস করে চলেছে -রাহুল গান্ধী
প্রবাসী ভারতীয়দের সভায় গিয়ে রাহুল বলেন, “মহারাষ্ট্রের যত জনসংখ্যা, তার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্বাচন কমিশন আমাদের ভোটের হার জানায়। সন্ধে সাড়ে সাতটার সময়ে জানা যায়, মাত্র দু’ঘণ্টার মধ্যে আরও ৬৫ লক্ষ ভোট পড়েছে। বাস্তবে এমনটা অসম্ভব।” রাহুলের কথায়, রাত পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন না থাকলে এতো ভোট পড়া সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন যে ভোটকেন্দ্রে ভিডিওগ্রাফির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল এবং পরবর্তীকালে নির্বাচনী আইনের পরিবর্তনের ফলে এই ধরণের সিস্টেমের অ্যাক্সেস সীমিত করা হয়েছিল।
গান্ধী বলেন, ‘একজন ভোটারের ভোট দিতে প্রায় ৩ মিনিট সময় লাগে। আর যদি আপনি গণিত বোঝেন, তাহলে বোঝা যাবে যে যদি ৬৫ লক্ষ ভোট পরে তার অর্থ রাত ২টা পর্যন্ত ভোটারদের লাইন ছিল। কিন্তু তা ঘটেনি... যখন আমরা তাদের কাছে ভিডিও গ্রাফি চেয়েছিলাম, তারা কেবল প্রত্যাখ্যানই করেনি বরং আইনও পরিবর্তন করেছে। যাতে এখন আমাদের ভিডিও গ্রাফি চাইতেই না হয়।’ সোমবার বিজেপি রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার কথিত মন্তব্যের জন্য "বিশ্বাসঘাতক" বলে অভিহিত করেছে। সেইসঙ্গে ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উপর তার হতাশা প্রকাশ করার অভিযোগ এনেছে।
রাহুলের মন্তব্যের সমালোচনা করে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “আপনি নির্বাচন কমিশনের উপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ন্যাশনাল হেরাল্ড মামলায়) রাগ উগরে দিচ্ছেন। এতে কিছুই হবে না। ইডি আপনাকে রেহাই দেবে না কারণ এজেন্সিগুলো তথ্যের ভিত্তিতে কাজ করে।আপনাকে এবং আপনার মাকে হাতেনাতে ধরা হবে এবং জেলে পাঠানো হবে।” বিজেপি মুখপাত্রের কথায়, ‘আপনি (রাহুল) একজন বিশ্বাসঘাতক, শুধু বিদেশের মাটিতে ভারতীয় প্রতিষ্ঠান এবং ভারতীয় গণতন্ত্রকে অপমান করার জন্যই নয়, বরং ন্যাশনাল হেরাল্ড মামলায় আপনি এবং আপনার মা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অপরাধ থেকে কেউ রেহাই পাবে না।’
সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1442)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 22
(10)
- ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা, কারা আছে পেছনে?
- তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার
- চিকিৎসাকর্মীদের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বক্তব্য ম...
- গাজাবাসীও কি সুবর্ণরেখার মতো ঘরের স্বপ্ন দেখে by স...
- শেষ ভাষণে ফিলিস্তিনিদের নিয়ে যা বলেছিলেন পোপ ফ্রান...
- যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের ৭০ শতাংশ মানুষ, তবুও হাম...
- দুই কন্যার বাইরে পড়ানো নিয়ে অনেক কথা শুনেছি: অভিনে...
- জুঁইকে ধর্ষণের পর হত্যা: লোমহর্ষক বর্ণনা চার কিশোর...
- ভারতের নির্বাচন কমিশন অন্যায়ের সঙ্গে আপোস করে চলেছ...
- বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান যেখানে তাপমাত্রা ৫৭ ড...
-
▼
Apr 22
(10)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment