Sunday, August 25, 2024
গুলিবিদ্ধ হয়ে রাস্তায় দুই ঘণ্টা পড়েছিল মনসুর by শরিফ রুবেল
গুলিবিদ্ধ হয়ে রাস্তায় দুই ঘণ্টা পড়েছিল মনসুর by শরিফ রুবেল
মানবজমিন-এর কাছে এমনভাবেই ছোটভাই হত্যার স্মৃতিচারণ করছিলেন নিহত মনসুর মিয়ার বড়ভাই আয়নাল হক। আয়নাল হক মানবজমিনকে বলেন, মনসুরের একটি ১০ বছরের ছেলে আছে। নাম রিমন। ও এখনো বুঝতে পারেনি যে, কী হারিয়েছে। তবে যেদিন মনসুর দুনিয়া ছেড়ে চলে গেছে, সেদিন থেকেই রিমন আমার ছেলে। আমি ওর বাবা। বাকি জীবনে ওরে বাবা হারানোর দুঃখ বুঝতে দিবো না ইনশাআল্লাহ্।
১৯শে জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে রণক্ষেত্রে পরিণত হয় মোহাম্মদপুর। আল্লাহ্ করিম বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব, এপিবিএন ও এসবি’র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পুলিশ, র্যাব সেদিন নির্বিচারে গুলি ছোড়ে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আগ্নয়াস্ত্র নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। ওই এলাকায় র্যাব’র হেলিকপ্টার থেকে অতর্কিত গুলি ছোড়া হয়। গুলিতে অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। ওইদিন মোহাম্মদপুর এলাকায় দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে অন্তত ১১ জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত মনসুরের পরিবারের অভিযোগ, সেদিন র্যাব’র গুলিতেই মারা যায় মনসুর। র্যাব তাদের কার্যালয় থেকে বের হয়ে গুলি ছুড়তে ছুড়তে লোকজনকে ধাওয়া দেয়। ব্রিজের ঢালের আশপাশের অলি-গলিতে র্যাব নির্বিচারে গুলি ছুড়েছে। ওই গুলিতেই আমার ভাই মাটিতে পড়ে যান। গুলিবিদ্ধ অবস্থায়ই হামাগুড়ি দিয়ে কাঠপট্টি ব্রিজের নিচ পর্যন্ত যায়। পরে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে। আর আগাতে পারেনি। মনসুর বাসার দিকে যেতে চেয়েছিল। সেদিন গুলিতে অনেকে হতাহত হয়েছে। অনেকে মারা গেছেন বলে শুনেছি। অনেকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। আশপাশের বিল্ডিংয়ের ছাদেও গুলি ছোড়া হয়েছিল। ১৯শে জুলাই ভয়ঙ্কর একদিন দেখেছে বছিলাবাসী।
পারিবারিক সূত্র বলছে, নিহত মো. মনসুর মিয়া একজন তেলের পাম্পকর্মী ছিল। বয়স ৪২ বছর। এক সন্তানের পিতা। ছেলে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। বাড়ি মোহাম্মদপুরের বছিলা উত্তরপাড় মোল্লা মার্কেট এলাকায়। গত ১৯শে জুলাই বছিলা র্যাব-২, সদরদপ্তরের পাশে বছিলা ব্রিজের ঢালে কাঁচাবাজার গলিতে গুলিবিদ্ধ হন মনসুর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে গভীর রাতে মনসুরের লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 25
(17)
- বিচারপতি মানিক, এ পরিণতি ছিল অবধারিত by ব্যারিস্টা...
- 'এবারের কাশ্মীরের নির্বাচন সম্মান ও সমাধানের জন্য'
- মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে উদ্ধারের সামর্থ্য ন...
- শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল
- সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশের দাবি মেজর...
- শেখ হাসিনা কীভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন -নিক...
- জাকিরের ঘুষের হাট by পিয়াস সরকার
- মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে: ...
- পুত্র ও ভাই মিলে এডিপি’র কোটি টাকা তছরুপ করেন সাবে...
- নজরদারি ও আড়িপাতা প্রযুক্তির ব্যবহার নিয়ে শ্বেতপত্...
- জুতা-ডিম নিক্ষেপ: যেভাবে ধরা পড়েন বিচারপতি মানিক b...
- গুলিবিদ্ধ হয়ে রাস্তায় দুই ঘণ্টা পড়েছিল মনসুর by শর...
- মানুষ মানুষের জন্য
- ত্রাণের জন্য অপেক্ষা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চ...
- বাংলাদেশে ছাত্রনেতাদের সামনে পরীক্ষা -টেলিগ্রাফের ...
- ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, ৮০ দিন পরেও ফেরা হ...
-
▼
Aug 25
(17)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment