Sunday, August 25, 2024
বিচারপতি মানিক, এ পরিণতি ছিল অবধারিত by ব্যারিস্টার নাজির আহমদ
বিচারপতি মানিক, এ পরিণতি ছিল অবধারিত by ব্যারিস্টার নাজির আহমদ
কি-না করেছেন তিনি! পুরো বিচারবিভাগ ও বিচারবিভাগের সাথে জড়িত সবাইকে হেয় করছেন। অপূরণীয় ক্ষতি করে গেছেন বাংলাদেশের আইনাঙ্গন ও বিচার বিভাগের। মানিক সাহেবের এই পরিণতিতে আছে সবার জন্য শিক্ষা।
কিন্তু তাকে এই দানবে পরিণত করেছিল কারা? তাদের কথা একটুও আলোচনায় আসবে না? আওয়ামী লীগ সরকার তার টার্মের শেষের দিকে ২০০১ সালে চরম এই দলকানা, high tempered ও উগ্র ব্যক্তিকে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। ঐ বছরই ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপি দু’বছর পর ২০০৩ সালে যখন সময় আসলো তখন এই দলকানা ও উগ্র ব্যক্তিকে বিচারপতি হিসেবে তাকে কনফার্ম করেনি। ফলে বাদ পড়েন মানিক সাহেব হাইকোর্টের বিচারপতির পদ থেকে। ইতিহাস সাক্ষী বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল।
হাইকোর্ট থেকে বাদ পড়ে বিচারপতি মানিক লন্ডনে চলে আসেন। ২০০৭ সালের দিকে তৎকালীন হাইকোর্টের বিচারপতি এসকে সিনহা লন্ডনে বেড়াতে এসেছিলেন। তখন বিচারপতি মানিক ও বিচারপতি সিনহা ছিলেন অনেকটা এক শরীরের দুইপ্রাণ, জানের দোস্ত! একসাথে লন্ডনে ঘুরাফেরা করেছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, একসাথে মিটিংয়ে যোগ দিয়েছেন। বিচারপতি মানিক বিচারপতি সিনহাকে নিয়ে সাউথ-এন্ড সী বীচে (সমুদ্র সৈকতে) বেড়াতে নিয়ে গিয়েছিলেন। আমার চোখে দেখা- সী বীচে বেড়িয়ে এসে আমার চেম্বারের সামনে কার পার্কে জড়ো হয়েছিলেন অন্য এক বিচারপতির সাথে অন্য এক জায়গায় যাওয়ার জন্য। বিচারপতি সিনহার পরামর্শেই মূলত: মানিক সাহেবসহ যাদেরকে বিএনপি সরকার দলীয় ও অযোগ্য বিবেচনায় বিচারপতি পদ থেকে বাদ দিয়েছিলে অর্থাৎ দুই বছর পর কনফার্ম করেনি তারা হাইকোর্টে রীট করলেন। এরপর তিনজন বিচারপতি নিয়ে বৃহত্তর একটি বেঞ্চ গঠিত হলো। বিচারপতি সিনহাও ঐ বেঞ্চে ছিলেন। রায় এলো মানিক সাহেবদের পক্ষে। ইতিমধ্যে আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসলো। এ যেন ছিল মানিক সাহেবদের জন্য সোনায় সোহাগা! তারা ফিরে আসলেন হাইকোর্টে বিচারপতি হয়ে ভিন্ন এক স্বরুপে। শুধু ফিরেই আসলেন না, বরং ২০১৩ সালে ২১ জন বিচারপতিকে ডিঙ্গিয়ে বিচারপতি মানিককে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে নেয়া হয়। বিচারপতি মানিককে পূনর্বাসিত করতে তাই বিচারপতি সিনহার দায় কম নয়।
পরবর্তীতে উভয়ই আপিল বিভাগে যাবার পর অন্য কারণে মানিক সাহেব ও সিনহা সাহেবের সম্পর্ক হয়ে গেল সাপে-নেউলে।
আওয়ামী ও জাতীয় পার্টির এমপিরা সংসদে মানিক সাহেবের কঠোর সমালোচনা ও গালিগালাজ করলেন এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ নিজে সিটিং বিচারপতি মানিককে “সেডিস্ট” বলে আখ্যায়িত করলেন। সংসদ সদস্যরা ক্ষোভে ফেটে পড়ার পরও কিন্তু সংসদ অদৃশ্য ইঙ্গিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলো না। বিচারপতি মানিক হাইকোর্টে সিটিং বিচারপতি থাকা অবস্থায় প্রকাশ্যে ভরা কোর্টে তৎকালীন সিটিং স্পিকার আব্দুল হামিদকে “রাষ্ট্রদ্রোহী” হিসেবে আখ্যায়িত করেছেন যা বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে এসেছে। আশ্চর্যের বিষয় এই বিচারপতি মানিককেই আবার ছয় মাসের মাথায় স্পিকার আব্দুল হামিদ প্রেসিডেন্ট হয়ে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রমোশন দিলেন! এবার ভাবুন আব্দুল হামিদ কোন ধরনের ও কোন ব্যক্তিত্বের প্রেসিডেন্ট ছিলেন। বিচারপতি মানিককে মাথায় তুলতে প্রেসিডেন্ট আব্দুল হামিদের দ্বায় কম?
বিচারপতি মানিক ছিলেন স্পষ্টত ও দৃশ্যমান দলকানা, উগ্র, বদমেজাজী ও চরম প্রতিশোধপরায়ণ। এমন ব্যক্তি নিম্ন আদালতেরই বিচারক হওয়ার অযোগ্য, উচ্চ আদালতে নিয়োগ দেয়া তো দূরের কথা। আমি বহু ফোরামে বলেছি তার মতো ব্যক্তি বাংলাদেশের উচ্চ আদালতের বিচারপতি হওয়া মানে বাংলাদেশের উপর এক গজব নাজিল হওয়া। আর এই গজব নাজিলের প্রধান দ্বায় পতিত ও পলায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মানিক সাহেব বিচারিক জীবনে দম্ভ, অহংকার ও ক্ষমতা দেখিয়ে গেছেন। এটা থামেনি তার অবসরে যাবার পরও। বরং তা বেড়েছে। দু:খজনক হলেও সত্য যে, বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়া এমন ব্যক্তিকে বারবার সুযোগ দিয়েছে দানবে পরিণত হতে। প্রত্যেকটি টকশোতে মানহানিকর কথা বলা ও জীবিত এবং মৃত জাতীয় ব্যক্তিত্বদের গালিগালাজ করার পরও বিভিন্ন টকশোতে তাকে নিয়মিতভাবে ডাকা হতো! তাদের দায় কম?
সমাজ ও রাষ্ট্রের বহু নামী দামী মানুষকে আদালতে ডেকে নিয়ে চরম অপমান করেছেন। বর্তমান উপদেষ্টা ড. আসিফ নজরুল, কবি ও প্রাবন্ধিক আবু মকসুদ, সাবেক খ্যাতিমান সিএসপি অফিসার সচিব আসাফুদ্দৌলা, বিমানের এমডিসহ বহু বিদগ্ধ ব্যক্তিদের হাইকোর্টে ডেকে নিয়ে নাজেহাল করেছেন, দাঁড় করিয়ে রেখেছেন ঘণ্টার পর ঘণ্টা। সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার ক’দিন আগে টকশোর একজন সম্মানীত মহিলা উপস্থাপিকার সাথে অনলাইনে ও অফলাইনে যে ব্যবহার করেছেন তা রীতিমতো মানহানিকর ও ফৌজধারী অপরাধ। লন্ডনেও সাংবাদিক ও সুশীল সমাজ তার ওপর ক্ষেপা, কেননা তাদের অনেককে বিভিন্নভাবে তিনি নাজেহাল করেছেন।
সুতরাং সব বিবেচনায় বিচারপতি হওয়ার অযোগ্য মানিক সাহেবের দেয়া রায়গুলো আজ সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ। ফাঁসির রায় দিয়ে বারবার টকশো ও পাবলিক মিটিং -এ এভাবে কোনো বিচারপতি বলতে পারেন “আমি ওমুক ওমুককে ফাঁসি দিয়েছি”। এতে তার কুমতলব ও mala fide intention ফুটে উঠে। তাই তার দেয়া প্রত্যেকটি রায় পূনর্বিবেচনা করা আশু প্রয়োজন। আমার দেশ সম্পাদক সাহসী ব্যক্তিত্ব মাহমুদুর রহমান দেড় ডজনের উপরে সুনির্দিষ্ট অভিযোগ তৎকালীন প্রেসিডেন্টের কাছে দিয়েছেন। তখন এই অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিলে মানিক সাহেব এমন দানবে পরিণত হতে পারতেন না। এখন সময় আসছে - ঐ অভিযোগগুলোর আলোকে তার বিরুদ্ধে ফৌজধারী আইনে যথাযথ ব্যবস্থা নেয়ার দেশ ও ভবিষ্যতের স্বার্থে, বিশেষ করে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
বিচারপতি মানিক যতই স্পষ্টত ও দৃশ্যমান দলকানা, উগ্র, বদমেজাজী ও চরম প্রতিশোধপরায়ণ হোন না কেন তার সাথে আচরণ করতে হবে আইনানুগ। তাকে শাস্তি দিতে হবে due process -এর মাধ্যমে competent court - এর দ্বারা। মানিক সাহেবকে অবমাননাকর অবস্থায় বর্ডার ক্রসে ধরা হয়েছে। কোর্টে হাজিরার সময় তাকে নাজেহাল করা হয়েছে। এটা মোটেই কাম্য নয়। যত বড় অপরাধীই থাকুক না কেন, আইনের আশ্রয় নেয়ার ও যথাযথ বিচার পাবার তার অধিকার আছে। এটা তার মৌলিক ও সাংবিধানিক অধিকার। আইনের শাসনের মূল কথাটিও এটি।
মানিক সাহেবের বিরুদ্ধে শক্তিশালী ও উপাদানসহ কোনো মামলা এখনও চোখে পড়েনি। অথচ তার বিরুদ্ধে মামলা করার বহু কারণ, তথ্য ও উপাদান আছে। তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ সঠিক আইনে মামলা না করে শুধু আবেগ ও ক্ষোভ জাড়লে শিগগিরই এসব ক্ষোভ ও আবেগ যখন প্রশমিত হবে তখন তিনি অনায়াসে জেল থেকে বেরিয়ে আসবেন। শাস্তি তো দূরের কথা, একটু সুযোগ পেলে লন্ডনে পালিয়ে আসবেন। তখন আপনাদের হয়তো পস্তাতে হবে।
নাজির আহমদ: বিশিষ্ট আইনজীবী, রাষ্ট্রচিন্তক, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং ইংল্যান্ডের প্র্যাকটিসিং ব্যারিস্টার।
Email: ahmedlaw2002@yahoo.co.uk
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 25
(17)
- বিচারপতি মানিক, এ পরিণতি ছিল অবধারিত by ব্যারিস্টা...
- 'এবারের কাশ্মীরের নির্বাচন সম্মান ও সমাধানের জন্য'
- মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে উদ্ধারের সামর্থ্য ন...
- শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল
- সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশের দাবি মেজর...
- শেখ হাসিনা কীভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন -নিক...
- জাকিরের ঘুষের হাট by পিয়াস সরকার
- মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে: ...
- পুত্র ও ভাই মিলে এডিপি’র কোটি টাকা তছরুপ করেন সাবে...
- নজরদারি ও আড়িপাতা প্রযুক্তির ব্যবহার নিয়ে শ্বেতপত্...
- জুতা-ডিম নিক্ষেপ: যেভাবে ধরা পড়েন বিচারপতি মানিক b...
- গুলিবিদ্ধ হয়ে রাস্তায় দুই ঘণ্টা পড়েছিল মনসুর by শর...
- মানুষ মানুষের জন্য
- ত্রাণের জন্য অপেক্ষা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চ...
- বাংলাদেশে ছাত্রনেতাদের সামনে পরীক্ষা -টেলিগ্রাফের ...
- ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, ৮০ দিন পরেও ফেরা হ...
-
▼
Aug 25
(17)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment