ধর্ম-সমাজে পরমতসহিষ্ণুতার অনুশীলন by মুহাম্মদ আবদুল মুনিম খান

সমাজে বিভিন্ন শ্রেণী-পেশা ও ধর্মের অনুসারী মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের অভিমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে পরমতসহিষ্ণুতা বলে। এর আরবি প্রতিশব্দ ‘তাহাম্মুল’ যার আভিধানিক অর্থ হচ্ছে বহন করা, সহিষ্ণুপরায়ণ হওয়া, সহ্য করা, দায়িত্ব গ্রহণ করা, সহনশীল হওয়া প্রভৃতি।