সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভঃ প্রধানমন্ত্রী সংসদে নেই, কোনো মন্ত্রীও নেই

ন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ হঠাত্ করেই উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের অনুপস্থিতিতে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদেরা অধিকাংশ মন্ত্রী সংসদে না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্যের সঙ্গে গোটা সংসদ টেবিল চাপড়ে সমর্থন ও সহমত প্রকাশ করেন। এ সময় সংসদে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও শেয়ারবাজার নিয়ে জ্যেষ্ঠ সাংসদদের তির্যক বাক্যবাণে তুলাধোনা হন।