Friday, May 9, 2025
থাইল্যান্ডে আবদুল হামিদ: সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক
থাইল্যান্ডে আবদুল হামিদ: সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক
বিমানবন্দরের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আবদুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইটে যাত্রা করেন।
পারিবারিক একটি সূত্রে জানা গেছে, আবদুল হামিদ চিকিৎসার জন্য বিদেশ গেছেন। তাঁর সঙ্গে গেছেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জ থানায় করা একটি মামলার আসামি। মামলাটি করা হয়েছিল গত ১৪ জানুয়ারি। তাতে শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়।
এ রকম একটি মামলার আসামি হয়েও সাবেক এই রাষ্ট্রপতি কীভাবে বিমানবন্দর দিয়ে বিদেশে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা নিয়ে সরকার ও সরকারের বাইরে নানা আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় যোগ দিতে দিনাজপুরে গিয়েছিলেন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের পদত্যাগ ও শাস্তির দাবিতে শতাধিক শিক্ষার্থী সেখানে উপদেষ্টার পথরোধ করে বিক্ষোভ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, ‘তাঁদের (আবদুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের) কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আর যদি শাস্তির আওতায় না আনি, তাহলে আমি সে সময় চলে যাব।’
স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পর গতকাল রাত আটটার দিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহারের কথা গণমাধ্যমকে জানানো হয়। একই সঙ্গে আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথাও বলা হয়।
এরপর রাত ৯টার দিকে পুলিশ সদর দপ্তর জানায়, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।
দেশত্যাগের ঘটনার নেপথ্যে কী
আবদুল হামিদের দেশত্যাগের নেপথ্যের ঘটনা সম্পর্কে জানতে বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সরকারের এ-সংক্রান্ত তদারকির দায়িত্বে থাকা অন্তত ১২ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের কেউই নাম প্রকাশ করে এ ঘটনা সম্পর্কে কথা বলতে চাননি। তবে তাঁদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানায়, আবদুল হামিদ বিমানবন্দরের ভিআইপি গেট ব্যবহার করে ফ্লাইটে উঠেছেন। ভিআইপি গেট ব্যবহার করার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) অগোচরে হওয়ার সুযোগ নেই। ভিআইপি গেট ও লাউঞ্জ ব্যবহারকারীদের ওপর বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাড়তি নজরদারি থাকে। কোনো একটি সংস্থার আপত্তি থাকলেও ইমিগ্রেশন সম্পন্ন করে বাধাহীনভাবে কারও দেশত্যাগের সুযোগ থাকে না।
ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আবদুল হামিদের দেশত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। মামলার তদন্ত কর্মকর্তাও তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে কোনো চিঠি দেননি। কোনো গোয়েন্দা সংস্থারও আপত্তি ছিল না। এ কারণে আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে।
তবে ইমিগ্রেশন পুলিশের এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এ ক্ষেত্রে তাঁদের বক্তব্য হলো, আদালতের নিষেধাজ্ঞা না থাকলেও বিভিন্ন সংস্থার আপত্তির কারণে অনেকের বিদেশযাত্রা আটকে দেওয়া হয়। কোনো একটি সংস্থা আপত্তি করলেই কারও বাধাহীনভাবে দেশত্যাগের সুযোগ থাকে না। হত্যা মামলার আসামি হওয়ার পরও আবদুল হামিদের নাম কোনো সংস্থার তালিকায় কেন ছিল না, তা নিয়েও সমালোচনা রয়েছে।
পাশাপাশি এই আলোচনাও রয়েছে যে ইমিগ্রেশন হচ্ছে বিদেশযাত্রার অনুমতির শেষ ধাপ। কিন্তু বিমানবন্দরে আসার আগপর্যন্ত এ রকম একজন সাবেক রাষ্ট্রপতির গতিবিধি সরকারের বিভিন্ন সংস্থার জানার কথা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভিভিআইপি, ভিআইপি বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি দেশ ছাড়লে তাঁর বিষয়ে বিমানবন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলোতে কর্মরত ব্যক্তিরা তাঁদের ঊর্ধ্বতনদের জানিয়ে থাকেন।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত ছিলেন না।
আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তাঁর বাসায় উঠেছিলেন।
![]() |
| সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 09
(7)
- অপারেশন সিঁদুর কি পেলো!
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অ...
- ভারত পাকিস্তান পাল্টাপাল্টি
- মোদি–শাহ জুটির যুদ্ধ উন্মাদনা ভারতকে যেভাবে বদলে দ...
- পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে কেন এই বিপর্যয় by শ...
- আবার ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
- থাইল্যান্ডে আবদুল হামিদ: সাবেক রাষ্ট্রপতির দেশত্যা...
-
▼
May 09
(7)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment