Friday, August 30, 2024
গণহত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান: জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সঙ্গে জামায়াতের বৈঠক
গণহত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান: জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সঙ্গে জামায়াতের বৈঠক
জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের আমন্ত্রণে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠকে নেতৃত্ব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা এবং আলেকজান্ডার জেমস আমির এই জুঙদি। বৈঠক শেষে সাংবাদিকদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র-জনতার মহাবিল্পবকে ব্যর্থ করার জন্য তারা (আওয়ামী লীগ সরকার) নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, সেটাও তাদের অবহিত করেছি। সে সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র-জনতার উপর। মনে হয়েছিল, বিদেশীদের সঙ্গে লড়াই হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিজ জনগণের উপর এ ধরনের হত্যাকাণ্ড সারা বিশ্বে নজিরবিহীন। সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এটাকে বলেছি, জেনোসাইড বা গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেইনিস্ট হিউম্যানিটি এই নামে ট্রাইব্যুনাল করে তদন্ত ও সঠিকভাবে এর বিচার নিশ্চিত হতে পারে, সেভাবে বাংলাদেশকে তারা যেন সহযোগিতা করে সেই বিষয়ে আমরা অনুরোধ করে আসছি।
ডা. তাহের বলেন, তারা এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছে। বলেছে, এই সব বিষয়ে জানার জন্য তারা এসেছেন। এসব নিয়ে তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করছে। ফ্যাক্টসগুলো নিয়ে তারা রিপোর্ট দিবে। এরপর বিচারে সহযোগিতা, আইন সংশোধনে প্রয়োজনীয় বিশেষজ্ঞরা আসবেন। তারা বাংলাদেশ সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মাসে মূল টিমটি আসবে। টেকনিক্যাল বিষয়ে তারা সরকারের সঙ্গে মতবিনিময় করবে, তদন্ত শুরু হবে। তারা মূলত আসবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য। আমরা তাদের বলেছি, যত দ্রুত সম্ভব বিচারকার্য শুরু করা দরকার। বিচার যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়। প্রয়োজনে বর্তমান আইন সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছিল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই গণবিপ্লবের সময় সরকার যে হত্যা, জুলুম, নির্যাতন করেছিল, সেবিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে। তারা বিভিন্ন দলের সঙ্গে, গ্রুপের সঙ্গে আলোচনা করছে। তারা আগামী শনিবার চলে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও তারা আমন্ত্রণ জানিয়েছে। এসময় কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম। এরপর মূল টিম আসবে।
তিনি বলেন, আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এ দেশের জনগণের উপর নানাবিধ অত্যাচার ও হত্যাকাণ্ড করেছে, এসব বিষয়ে তারা জানতে চেয়েছিল, আমরা তাদের তথ্য দিয়েছি। তিনি বলেন, আওয়ামী সরকার ১৯৭২-৭৫ সালে ক্ষমতায় ছিল। তখন তারা ৩০ হাজারের মতো মানুষ হত্যা করেছিল। এবার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিডিআরের ঘটনায় ৫৭ সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গেও স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকার জড়িত ছিল। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যে গণহত্যা করেছিল, আমরা সেটার কথাও তাদের বলেছি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 30
(21)
- ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ডনাল্ড ট্রাম্প ...
- গণ-অভ্যুত্থানের গণচরিত্র ধরে রাখা গুরুত্বপূর্ণ! by...
- চট্টগ্রামে গুলি করে হত্যা: বৈঠকের কথা বলে সকালে বে...
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা
- যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের ভূমি যেভাবে দখল করছে ই...
- গাজায় তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল : ডব্লিউএইচও
- তুরস্কের হাতে যাচ্ছে ইউরোপের জ্বালানির নিয়ন্ত্রণ
- ‘সংবিধান পুনর্লিখন করতে হবে’ -ড. আলী রীয়াজ
- গুমবিরোধী সনদে স্বাক্ষর
- ত্রাণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না by মারুফ কিবরিয়া ও ...
- তারা এখন কী করছেন? by কিরণ শেখ
- বাংলাদেশ ব্যাংক: অভিযুক্তরা বহাল তবিয়তে by এমএম মাসুদ
- ভারত ছাড়ছেন না হাসিনা, প্রতিবিপ্লবের প্রস্তুতি!
- অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হলো তুর্কি নৌবাহিনীতে
- নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ‘চিড়া-মুড়ি-বিস্কুট কতক্ষণ চাবান যায়’
- গণহত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্...
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনা, সাংবাদ...
- রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার মিশন: আক্রমণাত্মক ক্রিক...
- বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই: তারেক রহমান
- ‘পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইলে দিল্লির চেয়ার টল...
-
▼
Aug 30
(21)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment