Thursday, November 15, 2012
কণ্ঠস্বর-সংলাপেই পরিত্রাণ by রাহাত খান
কণ্ঠস্বর-সংলাপেই পরিত্রাণ by রাহাত খান
দুনিয়ার সব গণতান্ত্রিক দেশেই সাধারণ নির্বাচনসহ অন্যান্য সাংবিধানিক নির্বাচন সম্পন্ন হয় সেই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আওতায়। তবে বাংলাদেশে নানা কারণে নির্বাচনে নির্বাচন কমিশনের পরিবর্তে সাধারণ নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনায় চলে এসেছে।
নির্বাচন চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
এই দাবি এককালে ছিল আওয়ামী লীগের। ক্ষমতাসীন বিএনপি সরকার এই দাবির ঘোর বিরোধী ছিল। বিএনপি তাদের অবস্থানে অটল থেকে ১৫ ফেব্রুয়ারি (২০০৬) নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতিও নিচ্ছিল। বিরোধী আওয়ামী লীগের দাবিকে (তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত) কোনো রকম পাত্তাই দিতে চাইছিল না। তবে সাংগঠনিক শক্তি বরাবরই আওয়ামী লীগের বেশি। নিজেদের দাবিতে আওয়ামী লীগের দেশব্যাপী আন্দোলন এমন পর্যায়ে পেঁৗছে যায় যে, বিএনপি সেই দাবি মানতে বাধ্য হয়। সংবিধানে যথেষ্ট ফাঁকিঝুঁকি রেখে পার্লামেন্টে মোমের বাতি জ্বালিয়ে (বিক্ষুব্ধ বিদ্যুৎকর্মীরা পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন) সারারাত জেগে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত একটি আইন সংযোজনে বাধ্য হয়। সেই থেকে গত সাধারণ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের সব ক'টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এসেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
২০০৮ সালে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতাসীন হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। তারা সুপ্রিম কোর্ট প্রদত্ত এতদসংক্রান্ত একটি রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি পার্লামেন্টের বিগত এক অধিবেশনে বাতিল করে দিয়েছে এবং রাজনৈতিক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিধান পুনর্বহাল করেছে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিলে আওয়ামী লীগ তাদের কার্যক্রমের পক্ষে কতগুলো যুক্তির অবতারণা করেছে। এক. সুপ্রিম কোর্টের রায় মান্য করা। দুই. নির্বাচন কমিশনকে যথার্থ অর্থে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা দেওয়া, যা সরকার এবং বিরোধী দলের যৌথ আলোচনা ও সম্মতিক্রমে স্থির হতে পারে। তিন. নির্বাচনের তিন মাস আগে অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়কের বদলে পার্লামেন্টে আসন পাওয়া সব দলের, বিশেষ করে সরকার ও প্রধান দলগুলোর সমন্বয়ে অন্তর্বর্তীকালীন বহুদলীয় সরকার গঠন করা যেতে পারে। চার. বিএনপির পাস করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আইনে বহু ফাঁকিঝুঁকি রয়েছে, যার কারণে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন নয়, বড় ও কার্যকর হয়ে ওঠে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা_ যা হওয়া বাঞ্ছনীয় নয়। পাঁচ. কোনো অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নামকাওয়াস্তে নির্বাচন পরিচালনা করতে এসে দেশ শাসন করবে, সেটা গণতান্ত্রিক রাজনীতিতে কাম্য বা বাঞ্ছনীয় নয়।
বিএনপি আওয়ামী লীগ বর্ণিত এসব যুক্তি মানতে কিছুমাত্র রাজি নয়। তাদের কথা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগেরই দাবি বা আওয়ামী লীগের নৈরাজ্য ও রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টির মুখে বিএনপি মেনে নিয়েছিল। এখন কেন তবে আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পার্লামেন্টে তাদের 'ব্রুট মেজরিটি'র জোরে আইনত বাতিল করেছে এবং উল্টো সুরে গাইছে? বিএনপির যুক্তি, সুপ্রিম কোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার পরও বলা হয়েছিল, ইচ্ছা করলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও দুটি সাধারণ নির্বাচন পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে। মহাজোট সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে সুপ্রিম কোর্টের রায়ের অন্তর্ভুক্ত সেই 'দুটি নির্বাচন পর্যন্ত' নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধি বহাল রাখেনি অত্যন্ত উদ্দেশ্যমূলক কারণে। সেই উদ্দেশ্য আর কিছু নয়, পুনর্বার দেশের শাসন ক্ষমতায় যাওয়া।
সুতরাং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করা পর্যন্ত বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর বিএনপি-জামায়াতের অংশগ্রহণবিহীন নির্বাচন যাতে কোনোক্রমে অনুষ্ঠিত হতে না পারে, সে জন্য প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে পক্ষ-প্রতিপক্ষের দাবি-পাল্টা দাবির প্রতি সম্মান দেখিয়েও বলা যায়, পার্লামেন্টে নিজেদের দাবি উপস্থাপনের সুযোগ তো বিএনপি-জামায়াত জোটের ছিল। সরকার পক্ষ মানুক বা না মানুক, পার্লামেন্টে দাঁড়িয়ে নিজেদের দাবি তো বিরোধী দল বলে আসতে পারত; দেশবাসীকে গণতান্ত্রিক সংসদীয় ধারায় অবহিত করতে পারত তাদের ভাষায় আওয়ামী লীগের মতলববাজি বা ষড়যন্ত্র করে আবার ক্ষমতায় যাওয়ার বিষয়টি। বিএনপি তা করেনি। আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে পার্লামেন্টের বাইরেও সংলাপে বসার এবং আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি আওয়ামী লীগ এও বলেছে, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপির যদি কোনো বিকল্প প্রস্তাব থাকে, সেটা নিয়েও পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে আলোচনা হতে পারে।
বিএনপি-জামায়াত নিজেদের গণতান্ত্রিক দল বলে মনে করে। কিন্তু পার্লামেন্ট বা পার্লামেন্টের বাইরে প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবদমান বিষয় নিয়ে আলোচনায় বসা এবং তার শান্তিপূর্ণ মীমাংসায় বিশ্বাস করে না বলে প্রতীয়মান হয়। এটি আর যা-ই হোক, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে না। তবে হু কেয়ারস ফর ভার্জিনিয়ান উলফ?
বিএনপি বিশ্বের প্রধান রাষ্ট্রগুলোর ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বেশ কয়েকবার। বাংলাদেশ সফর করতে আসা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা কূটনৈতিক শিষ্টাচারের খাতিরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খালেদা জিয়ার লবিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও চীন সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়েছেন। এসবই বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা বোঝানোর চেষ্টায়। জানা মতে, কোনো পর্যায় থেকে বিএনপি ইতিবাচক সমর্থন পেয়েছে বলে মনে হয় না। আলোচ্য বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই বাইরের রাষ্ট্র বা নেতাদের। তারা সবাই একটা কথাই বিএনপিকে বলেছে এবং এখনও বলছে যে, দেশের যে কোনো গুরুতর বা গুরুত্বপূর্ণ বিবদমান বিষয় পক্ষ-প্রতিপক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা করতে হবে। কিন্তু পরিষ্কার বোঝা যায়, এসব কথায় বিএনপি-জামায়াত সন্তুষ্ট হয়নি। কোনোদিন সন্তুষ্ট হবে বলেও মনে হয় না।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব একটা শুভ হয়নি। সম্মানিত ব্যতিক্রম হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান (শেলী) ছাড়া বাদ বাকি অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক প্রধানদের ভূমিকা কমবেশি বিতর্কিত। বিশেষ করে সাবেক বিচারপতি লতিফুর রহমান এবং প্রফেসর ইয়াজউদ্দিনের ভূমিকা তো ছিল অত্যন্ত পক্ষপাতদুষ্ট, ষড়যন্ত্রমূলক এবং ক্ষমার অযোগ্য বিষয়। প্রশ্ন জাগে, আমাদের প্রধান বিরোধী দল নির্বাচন কমিশনের নির্বাচনে কার্যোপযোগী ক্ষমতায়নের কথা একবারও বলে না, নির্বাচন প্রশ্নে তাদের কাছে সবসময় গুরুত্ব পায় শুধু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা! বিষয়টি কী! এর মধ্যে রহস্যটা কোথায়?
রহস্য একটা কিছু এর মধ্যে আছে নিশ্চয়। নির্বাচনের আগে তিন মাস অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ তো সরকারের ডে টু ডে কাজ করা। নির্বাচন করার একক দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্ষমতাসীন সরকার নির্বাচনে যাতে প্রভাব বিস্তার বা গোপনে হস্তক্ষেপ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় বিধি-ব্যবস্থা করলেই তো হয়। প্রতিবেশী ভারতে নির্বাচনের আগে ক্ষমতাসীন দলই অন্তর্বর্তী সরকার হিসেবে থাকে, তবে ভারতের শক্তিশালী নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি বিচারে অন্তর্বর্তীকালীন সেই সরকার হয়ে পড়ে 'ঠুঁটো জগন্নাথ' সরকার। অর্থাৎ সেই সরকারের হাতে নতুনভাবে দেশের পলিসি নির্ধারণের ক্ষমতা থাকে না। সেই সরকারের দেশ শাসন করা বলতে যা বোঝায় তা হচ্ছে, সচিবালয়ে জমে থাকা রুটিন কাজের ফাইলপত্র দেখা এবং ডিসপোজ অফ করা। সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপযোগী সব ক্ষমতা ন্যস্ত করা হয় নির্বাচন কমিশনের হাতে।
নির্বাচন কমিশনই নির্বাচনের আগে ও অব্যবহিত পরের কয়েকটা দিন সবচেয়ে গুরুত্ব পাওয়ার বিষয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নয়। আমি মনে করি, বিষয়টি মীমাংসার স্বার্থে উভয় পক্ষের উচিত নির্বাচন কমিশনকে কতদূর ক্ষমতায়ন করলে কারচুপি বা ভেজাল নির্বাচনের আশঙ্কা থাকে না, সেই বিবেচনাকেই গুরুত্ব দেওয়া। শাসক সরকার বহুদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা দিয়েছে। সুশীল সমাজের বড় অংশের কাছে সেটাই সবচেয়ে বিবেচনাযোগ্য অপশন! সংলাপে বসে সেই রূপরেখা নির্ধারণ করার চেষ্টাও উভয় পক্ষ করতে পারে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে পুনর্বহাল না করলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি এবং তাদের দোসর যুদ্ধাপরাধীদের দল জামায়াত। জঙ্গি ও সন্ত্রাসীদের লুকানো গর্ত থেকে বের করে এনে দেশে বোমাবাজি, গ্রেনেডবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সেটা তারা করতে পারে। ডেকে আনতে পারে তৃতীয় শক্তিকে। তবে সেই ক্ষেত্রে দুই বিঘা জমি পাওয়ার বদলে গোটা বিশ্বের সমর্থন হারানোর ভয় রয়েছে বিএনপির। দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতেও সেটা কাম্য নয় বলেই মনে হয়। তেমন অবস্থা সৃষ্টি করার সুযোগও বিএনপি-জামায়াত পায় কি-না সেটাও প্রশ্ন।
তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনে নির্বাচন কমিশনকে যথোচিত ক্ষমতায়নের কথাই ভাবা উচিত পক্ষ-প্রতিপক্ষের। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার দিন তো শেষ বলেই জানি। বিশ্বের বিদ্যমান ভৌগোলিক-রাজনৈতিক-কূটনৈতিক বাস্তবতাও তা সমর্থন করে।
রাহাত খান :কথাসাহিত্যিক ও সাংবাদিক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
November
(2002)
-
▼
Nov 15
(51)
- ইন্ডিয়ান-ব্রাজিলিয়ান মডেল নাথালিয়ার দাম ১ কোটি ...
- পশ্চিমবঙ্গে জনতার ওপর পুলিশের গুলি, নিহত ১
- ১৬ আফগান হত্যা-সামরিক আদালতে বেলসের বিচার ও মৃত্যু...
- মৃত্যুদণ্ড পুনর্বহাল করতে চায় তুরস্ক
- পরাগকে জীবিত উদ্ধারই ছিল উদ্দেশ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
- দুদক চেয়ারম্যান বললেন- তদন্ত পর্যবেক্ষণে বিশেষজ্ঞ ...
- সংসদে প্রশ্নোত্তর- ধর্মভিত্তিক রাজনীতি সমস্যায় পরি...
- ‘তার কাছে কোন মুখ নিয়ে যেতাম’
- ১০ তালেবান নেতাকে ছাড়তে রাজি পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা-মোল্লা ওমরের ইশ...
- দূষণ- পরিবেশবান্ধব ইটভাটা ও করণীয় by মোহাম্মদ মু...
- কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান চাই- জনস্বাস্থ্যের জ...
- কঠোর হাতে দমন করুন- জামায়াত-শিবিরের সন্ত্রাস
- শিক্ষা- জেএসসি-জেডিসি পরীক্ষা ও কিছু কথা by নুরু...
- চারদিক- লোকে ভুলে যেতে চায়... by সুচিত্রা সরকার
- মনমোহনের সঙ্গে সু চির সাক্ষাৎ-মিয়ানমারের সংস্কারসহ...
- নতুন ল্যাপটপ কম্পিউটার
- বোর্ডের নিয়ম মানছে না সরকারি-বেসরকারি কোনো বিদ্যাল...
- ক্রেডিট কার্ডেই ডিসপ্লে ও কি-বোর্ড!
- চেম্বার নির্বাচন নিয়ে সংশয় by একরামুল হক
- পদত্যাগ করলেন উইন্ডোজের প্রধান
- জারদারির মামলা চালু-আদালত অবমাননার নোটিশ প্রত্যাহার
- বেসামরিক শ্রীলঙ্কানদের রক্ষায় 'ব্যর্থ' জাতিসংঘ!
- আগে বলা হয়নি- মীম, আলু নয় আলো...!
- রোকেয়া রফিক ৫ প্রশ্ন
- প্রাচ্যনাটের ১৫ বছর
- ১২তম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র ...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী ফয়েজ- সাকা চৌধুরী...
- সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ অনিশ্চিত
- ব্যয় সংকোচনের প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ
- স্বপ্নের মধ্যম আয়ের দেশ-দূর করতে হবে সব অন্তরায়
- প্রয়োজন ধৈর্যের বটিকা সেবন by উৎপল শুভ্র
- ভুল ছবির ভয়ানক কাণ্ড
- ভাগ্যের ছোঁয়ার পর সাকিব-নাঈমের প্রতিরোধ
- মারমুখী জামায়াত- পুলিশ কেন মার খাচ্ছে? by কামরুল...
- পরাগ অপহরণের ঘটনায় আটক ৬
- আইনমন্ত্রীর ওপর আক্রমণ-সরকারকে কঠোর হতেই হবে
- সাক্ষাৎকার-যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত একাত্তরের...
- রাজনীতি-হিনা রব্বানির প্রতিধ্বনি শুনি অন্যত্রও by ...
- কণ্ঠস্বর-সংলাপেই পরিত্রাণ by রাহাত খান
- বালু ব্যবসা-আদালতের নির্দেশনা বাস্তবায়িত হোক
- মন্ত্রীর গাড়িবহরে হামলা-অস্থিতিশীলতা চায় জামায়াত
- পবিত্র কোরআনের আলো-হিজরত-পূর্ববর্তীকালে কাফেরদের স...
- চরাচর-নবান্ন উৎসব by শাহরিয়ার সালাম
- যে দেশে পুলিশও নিরাপদ নয় by মেজর (অব.) সুধীর সাহা
- ফুলবাড়ী, রামপাল, বুড়িগঙ্গা- সর্বত্র একি সর্বনাশা খ...
- সেলেনার ফেরার অপেক্ষায় জাস্টিন by কামরুজ্জামান মিলু
- জিকিউ ম্যাগাজিনে নগ্ন পোজে রিহানা!
- প্রিয়াংকার চ্যালেঞ্জ
- এবার বলিউডে পর্নো তারকা প্রিয়া রায়
-
▼
Nov 15
(51)
-
▼
November
(2002)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment