গল্পসল্প- 'মুজিব একবার আসিয়া সোনার বাংলা যাওরে দেখিয়ারে' by মোস্তফা হোসেইন

শাহ মোঃ মোজাম্মেল হোসাইন মুরাদ। পিতা- মৌঃ রেয়াছত আলী ফকির। মা- সরফুলের নেছা। গ্রাম- বাড়ানী (মজুমদার বাড়ি)। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ১৯৭১ সালে। পড়তেন চান্দলা কে বি হাই স্কুলে। বেশ চটপটে ছিলেন।

গ্রামের এবং ধর্মসচেতন পরিবারে জন্ম নেয়ার পরও সাংস্কৃতিক অঙ্গনে ছিল নিবীড় সম্পর্ক। সত্তরের নির্বাচনের আগে কিশোর কণ্ঠে গাইতেন নজরুল-রবীন্দ নাথের দেশাত্দবোধক গান। বিশেষ করে প্রাদেশিক পরিষদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আমির হোসেনের নির্বাচনী প্রচারাভিযানে মুরাদের সঙ্গীত পরিবেশন ছিল স্বাভাবিক ঘটনা। সেভাবেই রাজনীতি মনস্ক হয়ে ওঠেন সে সময়ের কিশোর মুরাদ।