শ্রদ্ধাঞ্জলি-‘জীবন থেকে নেয়া’ মৃত্যুর গল্প by এম এম খালেকুজ্জামান

দিনটিকে কী বলা হবে? জহির রায়হানের অন্তর্ধান দিবস, নাকি মৃত্যুদিবস? বড় ভাই শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনী ও আলবদর বাহিনীর লোকেরা। জহির ছিলেন তখন কলকাতায়। এরই মধ্যে কয়েকটি তথ্যচিত্রও তৈরি করে ফেলেছেন। দেশে ফিরে তিনি খুঁজতে থাকলেন ভাইকে।