জেনেভায় পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারঃ বিচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধেই মঙ্গল

আবারও তাক লাগিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার কাউন্সিলের সভায় তিনি বলেছেন, তাদের সরকার নাকি হত্যাসহ বিচারবহির্ভূত কোনো কিছুতেই বিশ্বাস করে না এবং এ সরকারের সময় দেশে নাকি মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে! দীপু মনি আরও বলেছেন, সরকার শুধু বিচারবহির্ভূত তথা বেআইনি কর্মকাণ্ডের বিরোধী নয়, প্রধানমন্ত্রী এ ঘোষণাও দিয়েছেন যে, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডই সহ্য করা হবে না।