বাঙালির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিব by ড. এম আফজাল হোসেন

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে সাফল্যমণ্ডিত ও গৌরবান্বিত অধ্যায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। ইতিহাসের এই গৌরবান্বিত অধ্যায়ের নেপথ্যে ছিল একটি প্রাণ, একটি শক্তি, একটি অভুত্থান, একটি আন্দোলন ও একটি বিপ্লব। বাঙালি জাতির এই স্বাধীনতা শক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।